Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
জ্বর, সর্দি নিয়ে ময়মনসিংহ-লক্ষ্মীপুরে ২ জনের মৃত্যু

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
02 April, 2020, 01:25 pm
Last modified: 02 April, 2020, 05:59 pm

Related News

  • মালয়েশিয়ায় ১০ তলা ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
  • লক্ষ্মীপুরে এক বাসায় ৪ খুন, পরিবারে একমাত্র বেঁচে রইল সিফাত 
  • লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত
  • লক্ষ্মীপুরে কোরবানির পশুর চামড়া কেনায় ব্যবসায়ীদের অনীহা
  • প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল

জ্বর, সর্দি নিয়ে ময়মনসিংহ-লক্ষ্মীপুরে ২ জনের মৃত্যু

উভয় জেলার প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে তাদের শরীরের নমুনা সংগ্রহ করে রাজধানীর আইইডিসিআরে পাঠানো হয়েছে। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের পাঠানো হয়েছে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে।
টিবিএস ডেস্ক
02 April, 2020, 01:25 pm
Last modified: 02 April, 2020, 05:59 pm

জ্বর, সর্দি ও কাশি নিয়ে ময়মনসিংহ ও লক্ষ্মীপুরে দুই জনের মৃত্যু হয়েছে। উভয় জেলার প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে তাদের শরীরের নমুনা সংগ্রহ করে রাজধানীর আইইডিসিআরে পাঠানো হয়েছে। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের পাঠানো হয়েছে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে।

জ্বর-সর্দি নিয়ে লক্ষ্মীপুরে বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুর সদর উপজেলায় জ্বর, সর্দিতে আক্রান্ত হয়ে এক বৃদ্ধ মারা গেছেন। এ ঘটনায় ওই বাড়ির ৯ পরিবারকে লকডাউন করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে সদর থানার ওসি এ কে এম আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার দালাল বাজার ইউনিয়নে ওই বৃদ্ধ মারা যান। বৃহস্পতিবার সকালে লাশ দাফন করা হয়।

স্থানীয়রা জানান, মারা যাওয়ার আগে তিনদিন ধরে তিনি জ্বর, সর্দিতে আক্রান্ত ছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ এবং ডায়াবেটিসে ভুগছিলেন।

ওসি আজিজুর রহমান বলেন, ওই বৃদ্ধ মারা যাওয়ার পর স্বাস্থ্য বিভাগরে সমন্বয়ে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া যারা দাফন কাজে সম্পৃক্ত ছিলেন তাদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় জানান, ওই বাড়ির কয়েকজন সদস্য প্রবাসী হলেও গত দুই মাসের মধ্যে কেউ বাড়িতে আসেনি।  

লক্ষ্মীপুর সিভিল সার্জন আবদুল গোফরান জানান, বৃদ্ধ করোনা ভাইরাসে আক্রান্ত ছিল কি-না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে আইইডিসিআর পাঠানো হয়েছে।

বোনের বাড়ি বেড়াতে এসে জ্বর, সর্দি নিয়ে মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জ্বর, সর্দি ও কাশি নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার উচাখিলা ইউনিয়নের গোল্লা জয়পুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখানে তিনি মারা যান। মৃত্যুর পর তাকে তার নিজ বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জল্লি গ্রামে দাফন করা হয়।

পরে ঘটনা জানাজানি হলে তার বোনের বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। ঘটনার পর বুধবার তার ভাগনি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে আনা হয়। সেখানে তার শরীরের নমুনা সংগ্রহ করে রাজধানীর আইইডিসিআরে পাঠানো হয়। ময়মনসিংহ সিভিল সার্জন এ বি এম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন জানান, মৃত ব্যক্তির বোন ও দুলাভাইকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

Related Topics

টপ নিউজ

জ্বর, সর্দি ও কাশি / ময়মনসিংহ / লক্ষ্মীপুর / রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

Related News

  • মালয়েশিয়ায় ১০ তলা ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
  • লক্ষ্মীপুরে এক বাসায় ৪ খুন, পরিবারে একমাত্র বেঁচে রইল সিফাত 
  • লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত
  • লক্ষ্মীপুরে কোরবানির পশুর চামড়া কেনায় ব্যবসায়ীদের অনীহা
  • প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

3
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net