Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
জামিনে মুক্ত রূপপুরের বালিশ কাণ্ডের ঠিকাদার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 August, 2020, 02:00 pm
Last modified: 31 August, 2020, 02:38 pm

Related News

  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
  • পারমাণবিক বিদ্যুৎ যুগে বাংলাদেশ: রূপপুরে ফুয়েল লোডিং শুরু
  • রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • জুনে গ্রিডে সরবরাহ হবে রূপপুরের বিদ্যুৎ, এপ্রিলে ফুয়েল লোডিং
  • বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুরের ইউনিট-১; মার্চ-এপ্রিলে গ্রিড সংযোগের সম্ভাবনা

জামিনে মুক্ত রূপপুরের বালিশ কাণ্ডের ঠিকাদার

চারদিন আগে জামিন পেলেও সাজিন কনস্ট্রাকশন লিমিটেডের সত্ত্বাধিকারী ও আলোচিত ঠিকাদার শাহাদাত হোসেনের মুক্তির বিষয়টি সোমবার গণমাধ্যমে আসে। 
টিবিএস রিপোর্ট
31 August, 2020, 02:00 pm
Last modified: 31 August, 2020, 02:38 pm

'বালিশ কাণ্ড' হিসেবে আলোচিত রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের আবাসন প্রকল্পে দুর্নীতির মামলায় গ্রেপ্তার প্রকল্প ঠিকাদার শাহাদাত হোসেন জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার পাবনা জেলা ও দায়রা জজ মকবুল আহসানের আদালত তার আবেদন মঞ্জুর করেন। এদিন বিকেলেই তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন।

চারদিন আগে জামিন পেলেও সাজিন কনস্ট্রাকশন লিমিটেডের সত্ত্বাধিকারী ও আলোচিত ঠিকাদার শাহাদাত হোসেনের মুক্তির বিষয়টি সোমবার গণমাধ্যমে আসে। 

শাহাদতের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন। তবে এখনো তার হাতে জামিনের কাগজপত্র আসেনি বলে জানান তিনি। তিনি আরও বলেন, গত বছরে মামলা হওয়ার পর থেকেই তারা জেলে ছিলেন। বিভিন্ন সময়ে তারা হাই কোর্টসহ আদালতে জামিন আবেদন করলেও আদালত জামিন আবেদন নাকচ করে দেন।

দুদক সূত্র জানিয়েছে গত বৃহস্পতিবার পাবনা জেলা ও দায়রা জজ মকবুল আহসানের আদালতে জামিন আবেদন করলে বিচারক নথি যাচাই-বাছাই শেষে তার জামিন মন্জুর করা হয়। এ সময় দুদকের আইনজীবী হিসেবে ওবাইদুল হক ও আব্দুজ জাহিদ রানা এবং বাদী পক্ষে আইনজীবী হিসেবে সনৎ কুমার সরকার ও সাহাবুদ্দিন সবুজ উপস্থিত ছিলেন।

দুদকের এজাহারে বলা হয়েছে, প্রকল্পের দুইটি ভবনের জন্য কেনা বালিশের মধ্যে একটি বালিশের পেছনে ব্যয় দেখানো হয়েছে ছয় হাজার ৭১৭ টাকা। এর মধ্যে বালিশের দাম পাঁচ হাজার ৯৫৭ টাকা এবং সেই বালিশ ফ্ল্যাটে ওঠানোর খরচ ৭৬০ টাকা দেখানো হয়। রূপপুরে ভবনের জন্য অস্বাভাবিক দামে আসবাবসহ এসব অন্যান্য সামগ্রী কেনায় দুর্নীতি এবং কেনাকাটার অনিয়মের অভিযোগে ৩১ কোটি ২৪ লাখ টাকা আত্মসাতের ঘটনায় গত ১৩ ডিসেম্বর ১৩ জনের বিরুদ্ধে বিরুদ্ধে পৃথক চারটি মামলা করে দুদক। দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন ও উপ-সহকারী পরিচালক শাহজাহান মিরাজ বাদী হয়ে পাবনা দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো করেছিলেন। এর মধ্যে দুইটি মামলায় শাহাদতের নাম রয়েছে বলে জানায় পাবনা দুদকের সংশ্লিষ্টরা। মামলার পরপরই ১৩ আসামিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

শাহাদতের জামিনের সময় আদালতে উপস্থিত থাকা দুদকের আইনজীবী ওবাইদুল হক বলেন, আদালতের জামিন মঞ্জুর হওয়ার পরপরই আমরা সার্টিফাইড কপির জন্যে আবেদন করেছি। কপি পেলে আমরা দুদক ঢাকা কার্যালয়ে পাঠিয়ে দেব। সেখান থেকে যে নির্দেশনা আসবে সেটাই আমরা ফলো [অনুসরণ] করব। গত বছরের ১২ ডিসেম্বর পাবনায় দুদক এ দুই মামলা হয়। তারপর থেকে কারাগারেই আছেন শাহাদত হোসেন। এই জামিনের পর যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শফিকুর রহমান বলেন, এটা নিয়ম যে—উচ্চ আদালত কারো জামিন আবেদন না মঞ্জুর করলে নিম্ন আদালত তা মঞ্জুর করতে পারে না।
 
Related Topics

টপ নিউজ

বালিশ কাণ্ড / রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
  • পারমাণবিক বিদ্যুৎ যুগে বাংলাদেশ: রূপপুরে ফুয়েল লোডিং শুরু
  • রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • জুনে গ্রিডে সরবরাহ হবে রূপপুরের বিদ্যুৎ, এপ্রিলে ফুয়েল লোডিং
  • বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুরের ইউনিট-১; মার্চ-এপ্রিলে গ্রিড সংযোগের সম্ভাবনা

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net