Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
জব্দ করা টমটমের চালকদের জরিমানার বদলে খাদ্য সহায়তা দিল প্রশাসন

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
09 July, 2021, 12:55 pm
Last modified: 10 July, 2021, 03:06 pm

Related News

  • নাইজেরিয়া থেকে ৬০,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নরওয়ের জাহাজ, শুক্রবার আসছে আরেকটি
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১

জব্দ করা টমটমের চালকদের জরিমানার বদলে খাদ্য সহায়তা দিল প্রশাসন

জরিমানা কিংবা সাজার পরিবর্তে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে টমটম চালকদের জরুরি খাদ্য সহায়তা তুলে দেন কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ।
কক্সবাজার প্রতিনিধি
09 July, 2021, 12:55 pm
Last modified: 10 July, 2021, 03:06 pm
ছবি-টিবিএস

লকডাউন অমান্য করায় আটককৃত টমটম চালকদের জরিমানার পরিবর্তে খাদ্য সামগ্রী দিয়েছে উখিয়া জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ জুলাই) ৪০ জন চালকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মামুনুর রশীদ।

সরকারি বিধিনিষেধের অষ্টম দিনে জীবিকা উপাজর্নের আশায় টমটম নিয়ে ঘর থেকে বের হয়েছিলেন কক্সবাজারের উখিয়ার ৪০ জন চালক। রাস্তায় আসতেই উখিয়া সদরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের সামনে সব টমটম জব্দ করে শহীদ মিনার এলাকায় জড়ো করা হয়।

বিকেল পর্যন্ত অপেক্ষার পর জরিমানা কিংবা সাজার পরিবর্তে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সেই টমটম চালকদের জরুরি খাদ্য সহায়তা তুলে দেন কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ। এসময় তিনি তাদের করোনার প্রাদুর্ভাব সম্পর্কে উল্লেখ করে বাসা থেকে বের না হওয়ার অনুরোধ জানান। খাবারের প্রয়োজনে ৩৩৩-এ কল করতে পরামর্শ দেন।

টমটম চালক আলী আকবর বলেন, "এর দুদিন আগে এক টমটম চালকসহ তিনজন সাজা নিয়ে কারাগারে গেছেন। আমরাও নিশ্চিত ধরে নিয়েছিলাম যে, জরিমানা করা হবে। পকেটে তো টাকা নেই, জরিমানা দিতে না পারলে সাজা কাটতে হবে। কিন্তু শেষ পর্যন্ত যা হলো, তার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। নিজের পেটে না থাকলেও সমস্যা হয় না, স্ত্রী-সন্তান, মা-বাবার মুখে খাবার দিতে না পারলে মৃত্যু ভয় আর কাজ করে না। খাবারের সংস্থান হলে বের হবার দরকার পড়বে না কারোই"।

জেলা প্রশাসক মামুনুর রশীদ বলেন, বিধিনিষেধ বাস্তবায়নে কঠোরতার পাশাপাশি কর্মহীন মানুষদের সহায়তা প্রদান করছে সরকার। ২১টি ক্যাটাগরি বিবেচনায় সহায়তা প্রযোজ্য মানুষদের জরুরি এই সাহায্য দেওয়া হচ্ছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, "মানবিক বিবেচনায় আটক টমটম চালকদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। লকডাউনে খাবার না থাকায় ৩৩৩-এ কল করা উপজেলার শতাধিক মানুষকে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। বিধিনিষেধ বাস্তবায়নে আমরা যেমন তৎপর তেমনি কর্মহীন মানুষদের পাশে দাঁড়াতেও প্রস্তুত"।

স্বাস্থ্যবিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় কঠোর বিধিনিষেধের প্রথম সাতদিন অর্থাৎ ১ থেকে ৭ জুলাই পর্যন্ত উখিয়ায় ১২২ মামলায় ১ লাখ ৭৬ হাজার টাকা জরিমানা ও ৩ জনকে বিনাশ্রম কারাদণ্ড দেয় প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পুরো জেলায় একইভাবে জরিমানার আওতায় এসেছে শ্রমজীবী, কর্মহীন অসংখ্য মানুষ।
 
 
 

Related Topics

টপ নিউজ

কক্সবাজার / কক্সবাজার জেলা প্রশাসন / উখিয়া / খাদ্য সহায়তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • নাইজেরিয়া থেকে ৬০,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নরওয়ের জাহাজ, শুক্রবার আসছে আরেকটি
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net