Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
ছয় দাবিতে কর্মবিরতি পালন করছে অ্যাপভিত্তিক রাইডাররা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 September, 2021, 11:50 am
Last modified: 28 September, 2021, 12:01 pm

Related News

  • চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার জিতলেন ফুড ডেলিভারি রাইডার
  • ভাড়ার যুদ্ধে কারা জিতছে: অ্যাপ না-কি খ্যাপ?
  • সকাল থেকে রাত: যেমন চলে বাইক রাইডারের জীবন
  • কমছে বাইক-শেয়ারিং অ্যাপের ব্যবহার, বন্ধ হয়ে যাচ্ছে অনেক কোম্পানি
  • ইনড্রাইভ: নতুন এক রাইড শেয়ারিং অ্যাপের রহস্যময় কর্মকাণ্ড

ছয় দাবিতে কর্মবিরতি পালন করছে অ্যাপভিত্তিক রাইডাররা

আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রায় এক হাজার রাইডারের উপস্থিতিতে মানববন্ধন পালন করা হয়েছে। 
টিবিএস রিপোর্ট
28 September, 2021, 11:50 am
Last modified: 28 September, 2021, 12:01 pm

বাইকারদের পুলিশি হয়রানি বন্ধ, শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান, রাইড অ্যাপসের কমিশন ২৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ নির্ধারণ, ঢাকা,চট্টগ্রাম ও সিলেটে বাইকার গাড়ি নিয়ে দাঁড়ানোর জায়গা করে দেয়া, তালিকাভুক্ত রাইড শেয়ারিং যানবাহনকে অগ্রিম আয়কর (এআইটি) মুক্ত রাখা এবং গত বছর গ্রহণ করা সকল এআইটি তালিকাভুক্ত যানবাহন মালিকদের ফিরিয়ে দেয়ার- এ ছয় দফা দাবিতে সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে পরবর্তী ২৪ ঘণ্টা কর্মবিরতি পালন করছে অ্যাপ-বেসড ড্রাইভারস ইউনিয়ন অব বাংলাদেশ (ডিআরডিইউ)।

পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রায় এক হাজার রাইডারের উপস্থিতিতে মানববন্ধনও পালন করা হয়েছে। 

অ্যাপ-বেসড ড্রাইভারস ইউনিয়ন অব বাংলাদেশের (ডিআরডিইউ) সাধারণ সম্পাদক বেলাল আহমেদ খান বলেন, "আমরা রোদ-বৃষ্টি অপেক্ষা করে রাইড শেয়ারিং করি থাকি, কোম্পানিগুলোকে আমাদের আয়ের ২৫% কমিশন দিতে হয়, যা খুবই অতিরিক্ত! কিন্তু পরিতাপের বিষয় এখন পর্যন্ত আমরা জানি না রাইড শেয়ারিং সেবা নাকি বাণিজ্য? এখন পর্যন্ত আমাদের শ্রমিক হিসেবে গণ্য করা হয় না, দাবি জানানোর পরও গত পাঁচ বছরে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিংয়ের জন্য নীতিমালা প্রণয়ন করতে পারেনি সরকার। যার ফলে পদে পদে হয়রানি ও প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছি আমরা"।

সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন দেওয়ান বলেন, "এ খাতে ৪ লাখ লোকের কর্মসংস্থান; অথচ আমাদের কোন শ্রমিক ইউনিয়ন নেই বলে করোনার দেড় বছরে রাইড শেয়ারিংয়ের কোন শ্রমিক সরকারি বা বেসরকারি কোন প্রণোদনা-সহযোগিতা পাইনি"। 

তিনি আরও বলেন, "আমরা ১৪-১৬ ঘন্টা কাজ করি, দিন এনে দিন খাই। কিন্তু কথায় কথায় অ্যাপসগুলো বন্ধ করে কর্মহীন করে রাখা হয়, এগুলো বন্ধ করুন"।

সিলেট রাইড শেয়ারিংয়ের সভাপতি কামাল আহমেদ বলেন, "আমাদের দাবি হয়রানিমুক্ত ও নিরাপদভাবে যেন গাড়ি চালাতে পারি সরকার সে ব্যবস্থা করুক।

আমাদের রাইডাররা বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে গাড়ি কিনেছে;  ২৫% কমিশন পরিহার করে ১০% কমিশন প্রণয়ন করতে হবে এবং বিকাশে পেমেন্ট দেয়া বন্ধ করতে হবে, কারণ বিকাশ আমাদের থেকে চার্জ কেটে নেয়, যা আমাদের আয়কে আরো কমিয়ে দেয়"।

রাজধানীর কারওয়ান বাজার মোড়, বাংলা মোটর, শাহবাগ মৎস্য ভবন, প্রেসক্লাব, পল্টন ইত্যাদি এলাকায় ঘুরে অ্যাপভিত্তিক কোন রাইডার শেয়ারিং চালককে আজ যাত্রী বহন করতে দেখা যায়নি। 
 
Related Topics

টপ নিউজ

রাইড শেয়ারিং / অ্যাপভিত্তিক রাইডার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
    এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

Related News

  • চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার জিতলেন ফুড ডেলিভারি রাইডার
  • ভাড়ার যুদ্ধে কারা জিতছে: অ্যাপ না-কি খ্যাপ?
  • সকাল থেকে রাত: যেমন চলে বাইক রাইডারের জীবন
  • কমছে বাইক-শেয়ারিং অ্যাপের ব্যবহার, বন্ধ হয়ে যাচ্ছে অনেক কোম্পানি
  • ইনড্রাইভ: নতুন এক রাইড শেয়ারিং অ্যাপের রহস্যময় কর্মকাণ্ড

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

3
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net