Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
চালক ও নার্সদের সহযোগিতায় বাসেই সন্তানের জন্ম দিলেন মা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 September, 2021, 02:15 pm
Last modified: 21 September, 2021, 02:24 pm

Related News

  • ভূমিকম্পের মধ্যেই কন্যাসন্তানের জন্ম দিলেন থাই নারী
  • সন্তান প্রসবের সময় মারা গেলেন সাফজয়ী সাবেক নারী ফুটবলার
  • বিরল জোড়া জরায়ু, দুই দিনে দুই শিশুর জন্ম দিলেন এক নারী!
  • ঝড়ের রাতে বিদ্যুৎবিহীন অবস্থায় হাসপাতালে ৭ শিশুর জন্ম
  • ইউনিয়ন মডেল কেন্দ্রে বছরে ১২ লাখ সাধারণ ডেলিভারি সম্ভব: স্বাস্থ্যমন্ত্রী 

চালক ও নার্সদের সহযোগিতায় বাসেই সন্তানের জন্ম দিলেন মা

বাস চালকের কানে খবরটি যাওয়ার পরপরই বিচক্ষণ চালক গাড়িটি নিয়ে যান পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নার্সদের (মিডওয়াইফ) সহযোগিতায় ওই নারী বাসেই একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন।
টিবিএস রিপোর্ট
21 September, 2021, 02:15 pm
Last modified: 21 September, 2021, 02:24 pm
ছবি: টিবিএস

সোমবার রাতে রিলাক্স পরিবহনের একটি বাসে চড়ে নারায়ণগঞ্জ থেকে কক্সবাজারের চকরিয়ায় বাবার বাড়ি যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা ফারেছা বেগম (৩০)। গাড়িটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অতিক্রম করার সময় আচমকা প্রসব ব্যথা শুরু হয় ফারেছার। বাস চালকের কানে খবরটি যাওয়ার পরপরই বিচক্ষণ চালক গাড়িটি নিয়ে যান পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নার্সদের (মিডওয়াইফ) সহযোগিতায় ফারেছা বাসেই একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন।

ফারেছার স্বামী মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, "স্ত্রীসহ শ্বশুর বাড়ি যাচ্ছিলাম। মাঝপথে স্ত্রীর প্রসব বেদনা উঠলে ঘাবড়ে যাই। কিন্তু বাস চালক ও বাসের যাত্রীরা ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স বিবি হালিমা ও শরিফা জেসমিনের আন্তরিকতায় আমি সুস্থ সন্তানের পিতা হলাম। আমার স্ত্রীও সুস্থ আছেন। চিকিৎসকরা অনেক ঝুঁকি নিয়ে বাসের ভেতরেই ডেলিভারির ব্যবস্থা করেছেন। কারণ ওই সময় ফারেছাকে বাস থেকে নামানোর কোনো সময়-সুযোগ ছিল না।"

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রাজীব দে বলেন, ‍"রাতে গাড়িতে থাকা এক নারীর প্রসব বেদনা উঠলে কয়েকজন হাসপাতালের জরুরি বিভাগে খবর দেয়৷ হাসপাতালের দায়িত্বরত মিডওয়াইফরা গাড়িতে উঠে দেখেন রোগীর অবস্থা তেমন একটা ভালো নয়। এ অবস্থায় তাকে হাসপাতালে আনাও সম্ভব না। তাই গাড়িতেই বাচ্চা প্রসবের ব্যবস্থা করা হয়। পরে মা ও নবজাতককে পরবর্তী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়৷  বর্তমানে মা ও শিশু সুস্থ রয়েছেন।"

Related Topics

টপ নিউজ

সন্তান প্রসব / ভ্যানেই সন্তান প্রসব / বিমানে প্রসব / বাসে প্রসব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • ভূমিকম্পের মধ্যেই কন্যাসন্তানের জন্ম দিলেন থাই নারী
  • সন্তান প্রসবের সময় মারা গেলেন সাফজয়ী সাবেক নারী ফুটবলার
  • বিরল জোড়া জরায়ু, দুই দিনে দুই শিশুর জন্ম দিলেন এক নারী!
  • ঝড়ের রাতে বিদ্যুৎবিহীন অবস্থায় হাসপাতালে ৭ শিশুর জন্ম
  • ইউনিয়ন মডেল কেন্দ্রে বছরে ১২ লাখ সাধারণ ডেলিভারি সম্ভব: স্বাস্থ্যমন্ত্রী 

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net