Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
চাঁদা না দিলে দোকান খুলতে দেবেন না তিনি

বাংলাদেশ

পাবনা প্রতিনিধি
21 September, 2019, 08:40 pm
Last modified: 21 September, 2019, 08:49 pm

Related News

  • নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট
  • পাবনা-১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণে বাধা নেই: আপিল বিভাগ
  • জাতীয় নির্বাচন: সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে ভোট স্থগিত করল ইসি 
  • পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত
  • নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না, হাসিনার নতুন আইনজীবী আমির হোসেন

চাঁদা না দিলে দোকান খুলতে দেবেন না তিনি

পাবনার বেড়া উপজেলার আমিনপুরের এক ব্যবসায়ী অভিযোগ করেছেন, চাঁদা না দেওয়ায় তার মুদি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন পুলিশের এক এসআই
পাবনা প্রতিনিধি
21 September, 2019, 08:40 pm
Last modified: 21 September, 2019, 08:49 pm
২ সেপ্টেম্বর থেকে এখনো বন্ধ অবস্থায় আছে রফিকুল ভ্যারাইটিজ স্টোর। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

পাবনায় গণধর্ষণের শিকার গৃহবধূকে থানায় এনে এক ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনার দেশজুড়ে সমালোচনার মধ্যেই চাঁদাবাজির অভিযোগ উঠেছে জেলার আরেক পুলিশ সদস্যের বিরুদ্ধে। 

পাবনার বেড়া উপজেলার আমিনপুরের এক ব্যবসায়ী অভিযোগ করেছেন, চাঁদা না দেওয়ায় তার মুদি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন পুলিশের এক এসআই। এই পুলিশ কর্মকর্তার ‘ভয়ে’ সপরিবারে গ্রামও ‘ছাড়তে হয়েছে’ তাকে। 

ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, আমিনপুর থানায় কর্মরত এসআই ইউসুফ চার মাস আগে তার কাছে ৬০ হাজার টাকা দাবি করেন। থানার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপে সে যাত্রায় রক্ষা পান তিনি।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, “সম্প্রতি আবারও আমার কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে ইউসুফ। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে গত ২ সেপ্টেম্বর আমার দোকানে তালা ঝুলিয়ে দেন তিনি। দোকানে থাকা আমার সত্তরোর্ধ্ব বৃদ্ধ পিতাকে অশ্রাব্য গালিগালাজ করে দোকান থেকে টেনে হিঁচড়ে বের করে দেন তিনি।”  

রফিকুল ইসলামের পিতা ধনি মুন্সী বলেন, ‘‘২ সেপ্টেম্বর এস আই ইউসুফ আমাকে জোর করে দোকান থেকে বের করে নিজ হাতে তালা লাগিয়ে দেয়।  কারণ জানতে চাইলে এস আই ইউসুফ আমার ছেলে রফিকুল ইসলাম মুন্সীকে পাঁচ লক্ষ টাকা নিয়ে তার সাথে দেখা করতে বলে। যাওয়ার সময় সে হুমকি দিয়ে যায় টাকা না দিলে স্থায়ীভাবে দোকান বন্ধ করে দেয়া হবে।’’ 

পুলিশ সদস্যের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। 

রফিকুলের দোকানে পুলিশের একজন এসআই এই দুইটি তালা ঝুলিয়ে দিয়েছেন বলে তার অভিযোগ।

আমিনপুর বাজার সমিতির সাবেক সভাপতি সেলিম মিয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “কোন পুলিশ সদস্য একজন ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে পারেন না।  যদি সেই দোকানে অবৈধ কিছু থাকে তবে একজন ম্যাজিস্ট্রেট, বাজার কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তা করতে হয়। আর রফিকুলের বিরুদ্ধে তেমন কোন অভিযোগ থাকলে বাজার কমিটি এতদিন অবশ্যই ব্যবস্থা নিতো।”

তবে এসআই ইউসুফ তার বিরুদ্ধে আনীত চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, ‘‘এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন আমার সুনাম নষ্ট করতে একটি মহল আমার বিরুদ্ধে এসব অভিযোগ করছে।’’
 
এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “পুলিশ কোন ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিতে পারে না।  জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। এই অভিযোগের সত্যতা পাওয়া গেলে পুলিশ বিভাগের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

Related Topics

টপ নিউজ

পাবনা / পুলিশের চাঁদা দাবি / অপরাধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট
  • পাবনা-১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণে বাধা নেই: আপিল বিভাগ
  • জাতীয় নির্বাচন: সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে ভোট স্থগিত করল ইসি 
  • পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত
  • নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না, হাসিনার নতুন আইনজীবী আমির হোসেন

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net