Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
চাঁদাবাজি, টেন্ডারবাজির প্রমাণ পেলেই বহিষ্কার: ভারপ্রাপ্ত ছাত্রলীগ সভাপতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 September, 2019, 08:25 pm
Last modified: 15 September, 2019, 08:27 pm

Related News

  • 'ছাত্রলীগ' অ্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছাত্রশক্তির নেতা-কর্মীদের মারধরের অভিযোগ
  • নাম পরিবর্তন করে জাগপা ছাত্রলীগ এখন জাগপা ছাত্র কাফেলা
  • সাতক্ষীরায় ১৮ মাস পর ছাত্রলীগের মিছিল, কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
  • নিষিদ্ধ ছাত্রলীগের নেতৃত্বে ১৮ মাস পর খুলল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ কার্যালয়
  • সাদ্দামের মতো পরিণতি যেন আর কোনো দলের কর্মীর কপালে না ঘটে: রুমিন ফারহানা

চাঁদাবাজি, টেন্ডারবাজির প্রমাণ পেলেই বহিষ্কার: ভারপ্রাপ্ত ছাত্রলীগ সভাপতি

চাঁদাবাজিসহ আরও কয়েকটি অভিযোগে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সংগঠনের শীর্ষ দুই পদ থেকে সরিয়ে দেওয়ার পর দায়িত্ব পেয়ে এ মন্তব্য করেন তিনি।
টিবিএস রিপোর্ট
15 September, 2019, 08:25 pm
Last modified: 15 September, 2019, 08:27 pm
ছবি: ইউএনবি

ছাত্রলীগের কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও টেন্ডারবাজির প্রমাণ পাওয়া গেলে দ্রুতই তাদের বহিষ্কার করা হবে বলে জানিয়ে দিয়েছেন সংগঠনের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়।
 
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন সদ্য সভাপতির দায়িত্ব পাওয়া জয়।
 
চাঁদাবাজিসহ আরও কয়েকটি অভিযোগে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সংগঠনের শীর্ষ দুই পদ থেকে সরিয়ে দেওয়ার পর দায়িত্ব পেয়ে এ মন্তব্য করেন তিনি।
 
জয় বলেন, “কারও বিরুদ্ধে যদি চাঁদাবাজি বা টেন্ডারবাজির অভিযোগের প্রমাণ পাই এবং তারা যদি ছাত্রলীগের সুনাম নষ্ট করে, তাহলে সঙ্গে সঙ্গেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
 
শনিবার রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সংগঠনে তাদের নিজ নিজ পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সংগঠনের সভাপতি হিসেবে সংগঠনটির ১ নং সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক হিসেবে ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
 
সংবাদ সম্মেলনে জয় বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগকে পরিচালিত করব। তিনি যেভাবে বলবেন, ঠিক সেভাবে ছাত্রলীগ চলবে। কোনো ধরনের কালিমা আমাদের গায়ে যেন না লাগে, সে জন্য আমরা সব সময় সচেষ্ট থাকব। একটা ছক আঁকব। সেই ছক অনুযায়ী বাকি যে ১০ মাস সময় আছে, আমাদের যেসব কমিটি বিলুপ্ত হয়েছে বা যেসব কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেগুলো বিলুপ্ত করে সুন্দর ও যুগোপযোগী ছাত্রলীগ গড়ে তুলব।”
 
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া লেখক ভট্টাচার্যও বলছেন, শোভন-রাব্বানীর সঙ্গে কাজ করা নেতাকর্মীদের ‘বঞ্চিত’ করবেন না তারা।
 
“শোভন-রাব্বানীর কমিটিতে যারা কাজ করেছেন, তারাও ভালো কাজ করেছেন। কিন্তু যেহেতু কিছু অভিযোগ এসেছে, আমরা সেগুলো আবার হতে দেব না। তবে যারা ছাত্রলীগের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের কাউকে বঞ্চিত করা হবে না।”
 
তিনি বলেন, “আমাদের প্রথম কাজ হচ্ছে শোভন-রাব্বানীর বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো কাটিয়ে ওঠা। তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আসছে, সেগুলো যেন আমাদের বিরুদ্ধে না আসে।” 

“শেখ হাসিনা আমাদের ওপর ছাত্রলীগের দায়িত্ব দিয়েছেন। এই মুহূর্তে এটি আমাদের জন্য চ্যালেঞ্জ। তবে আমরা মনে করি, যত চ্যালেঞ্জই আসুক সব মোকাবিলা করে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগকে আমরা এগিয়ে নিয়ে যাব”— এভাবে আশাবাদ ব্যক্ত করলেন লেখক ভট্টচার্য।
 
ছাত্রলীগে ‘অমুক-তমুকের’ কিছু নেই উল্লেখ করে লেখক বলেন, “ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে তাল মিলিয়ে আমরা ছাত্রলীগকে একটি ব্যানারের নিচে দাঁড় করাতে চাই। এখানে অমুক-তমুকের ছাত্রলীগ বলে কিছু নেই। ছাত্রলীগ একটাই, সেটা হচ্ছে শেখ হাসিনার ছাত্রলীগ।”

Related Topics

টপ নিউজ

ছাত্রলীগ / ছাত্র রাজনীতি / ছাত্রলীগ নেতৃত্ব / ছাত্রলীগের কমিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • 'ছাত্রলীগ' অ্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছাত্রশক্তির নেতা-কর্মীদের মারধরের অভিযোগ
  • নাম পরিবর্তন করে জাগপা ছাত্রলীগ এখন জাগপা ছাত্র কাফেলা
  • সাতক্ষীরায় ১৮ মাস পর ছাত্রলীগের মিছিল, কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
  • নিষিদ্ধ ছাত্রলীগের নেতৃত্বে ১৮ মাস পর খুলল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ কার্যালয়
  • সাদ্দামের মতো পরিণতি যেন আর কোনো দলের কর্মীর কপালে না ঘটে: রুমিন ফারহানা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net