Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
চট্টগ্রাম কলকাতা রুটে স্পাইস জেটের ফ্লাইট শুরু ৫ নভেম্বর

বাংলাদেশ

শাহাদাৎ হোসেন চৌধুরী
27 October, 2020, 11:35 am
Last modified: 27 October, 2020, 11:44 am

Related News

  • কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ২০২৮ সালের আগে বিমানের নিউইয়র্ক ফ্লাইট চালুর সম্ভাবনা কম: বেবিচক চেয়ারম্যান
  • বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত

চট্টগ্রাম কলকাতা রুটে স্পাইস জেটের ফ্লাইট শুরু ৫ নভেম্বর

কমভাড়ার এই বিমান সংস্থা চট্টগ্রাম কলকাতা রুটে একমুখী ভাড়া নির্ধারণ করেছে ৫ হাজার ৬১৩ টাকা। এছাড়া আসা যাওয়া মিলিয়ে ভাড়া ১০ হাজার ১০৪ টাকা।
শাহাদাৎ হোসেন চৌধুরী
27 October, 2020, 11:35 am
Last modified: 27 October, 2020, 11:44 am

প্রথমবারের মতো চট্টগ্রাম- কলকাতা রুটে ফ্লাইট শুরু করছে ভারতের বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেট। আগামী ৫ নভেম্বর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে প্রতি সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করবে বিমান সংস্থাটি। 

স্পাইস জেটের ম্যানেজার (সেলস) জাহিদুল হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, প্রতি সপ্তাহে শনিবার, রোববার, মঙ্গলবার ও বৃহষ্পতিবার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কলকাতায় ফ্লাইট পরিচালনা করবে স্পাইসজেট। করোনা ভাইরাসের সংক্রমন স্বাভাবিক হলে সপ্তাহের প্রতিদিন ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। চট্টগ্রাম ছাড়াও স্পাইসজেট ঢাকা বিমানবন্দর থেকে ভারতের মুম্বাই, দিল্লী এবং কলকাতা রুটে নিয়মিত ফ্লাইট রয়েছে স্পাইসজেটের। 

জাহিদুল হাসান আরো বলেন, চিকিৎসা সহ বিভিন্ন কারণে প্রচুর বাংলাদেশী কলকাতায় যায়। সেই চাহিদা বিবেচনায় রেখে এই যাত্রীসেবা দিতে নতুন রুটে রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয় স্পাইসজেট। বাজেট ক্যারিয়ার হিসেবে কলকাতা থেকে থ্রো কানেকশনের আওতায় চেন্নাই, দিল্লী, বোম্বে, ব্যাঙ্গালোরে যাওয়ার সুযোগ রয়েছে যাত্রীদের। পরবর্তীতে চট্টগ্রাম থেকে পর্যায়ক্রমে অন্যান্য রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনাও আছে। 

করোনা সংক্রমণ শুরু হওয়ার আগে চট্টগ্রাম-কলকাতা রুটে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা, রিজেন্ট এয়ারওয়েজ ফ্লাইট পরিচালনা করতো। শীতের মৌসুমে এই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এবং নভোএয়ারের ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 

স্পাইস জেট সুত্র জানায়, সকাল ১০টা ৫ মিনিটে কলকাতা নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে পৌনে ১২টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ফিরতি পথে চট্টগ্রাম থেকে দুপুর সাড়ে ১২টায় কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে।

স্পাইসজেট সুত্র জানায়, কমভাড়ার এই বিমান সংস্থা চট্টগ্রাম কলকাতা রুটে একমুখী ভাড়া নির্ধারণ করেছে ৫ হাজার ৬১৩ টাকা। এছাড়া আসা যাওয়া মিলিয়ে ভাড়া ১০ হাজার ১০৪ টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার মো. ফরহাদ হোসেন খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ৫ নভেম্বর চট্টগ্রাম কলকাতা রুটে প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা শুরু করছে স্পাইস জেট। আগামী নভেম্বরে চট্টগ্রাম কলকাতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এবং নভোএয়ারের ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে। 
 
Related Topics

টপ নিউজ

স্পাইস জেট / বিমান / ঢাকা-কলকাতা বিমান চলাচল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • কোলাজ: টিবিএস
    ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
    বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

Related News

  • কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ২০২৮ সালের আগে বিমানের নিউইয়র্ক ফ্লাইট চালুর সম্ভাবনা কম: বেবিচক চেয়ারম্যান
  • বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত

Most Read

1
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

3
কোলাজ: টিবিএস
খেলা

ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
বাংলাদেশ

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net