Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
চট্টগ্রামে শনাক্ত ৯৩ শতাংশ রোগী ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত: সিভাসু 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
06 August, 2021, 05:30 pm
Last modified: 06 August, 2021, 05:40 pm

Related News

  • সীতাকুণ্ডে থানার ভেতরে পুলিশ কনস্টেবলকে মারধর: যুবদল নেতা বহিষ্কার
  • চট্টগ্রামে রেলের পরিত্যক্ত বগিতে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • তামিলনাড়ুতে মেয়েদের ফ্রি বাস সেবা বাড়ালেন মুখ্যমন্ত্রী বিজয়, প্রতিদিন উপকৃত হবেন ৮৪ লাখের বেশি নারী
  • পশ্চিমবঙ্গের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ‘বিজেপির পূর্বসূরি’ শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী; কাটছাঁট হবে মোগল ইতিহাস
  • চট্টগ্রাম ওয়াসার বকেয়া আদায় ২৮ কোটি টাকা ছাড়াল

চট্টগ্রামে শনাক্ত ৯৩ শতাংশ রোগী ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত: সিভাসু 

জিনোম সিকোয়েন্সের ফলাফলে দেখা গেছে, মোট ৩০ জনের নমুনার মধ্যে ২৮ জনই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। শতকরা হিসেবে যা ৯৩ শতাংশ।
টিবিএস রিপোর্ট 
06 August, 2021, 05:30 pm
Last modified: 06 August, 2021, 05:40 pm
ছবি- সংগৃহীত

চট্টগ্রামে শনাক্ত ৯৩ শতাংশ করোনা রোগী ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানিয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)। শুক্রবার বিশ্ববিদ্যালয়টি কোভিড-১৯ এর জিনোম সিকোয়েন্সিং গবেষণার ফলাফল প্রকাশ করে।

জিনোম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্টের সুপারভাইজার ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গৌতমবুদ্ধ দাশ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানিয়েছেন।

গত ১ জুলাই থেকে ১৯ জুলাই চট্টগ্রাম নগরের ১৫ এবং বিভিন্ন উপজেলার ১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে ১২ জন পুরুষ ও ১৮ জন নারী। এরপর এ ৩০ জনের নমুনা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) পাঠানো হয়। বিসিএসআইআরের দুই গবেষক ড. মো. সেলিম খান ও ড. মো. মোরশেদ হাসান সরকার তত্ত্বাবধানে নমুনাগুলোর জিনোম সিকোয়েন্সিং বা পূর্ণাঙ্গ জীবনরহস্য উন্মোচন করা হয়।

জিনোম সিকোয়েন্সের ফলাফলে দেখা গেছে, মোট ৩০ জনের নমুনার মধ্যে ২৮ জনই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। শতকরা হিসেবে যা ৯৩ শতাংশ। আবার এদের মধ্যে ১৪ জন নগরের বাসিন্দা এবং ১৪ জন বিভিন্ন উপজেলার। বাকি দুজনের মধ্যে নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকার এক বাসিন্দা আলফা ভ্যারিয়েন্ট (যুক্তরাজ্য) এবং রাঙ্গুনিয়া উপজেলার এক বাসিন্দা করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানের ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানা গেছে।

গবেষণায় দেখা গেছে, নমুনা নেওয়া ৩০ জনের মধ্যে ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে।

ভারতে চিকিৎসা নিতে যাওয়াদের মাধ্যমে চট্টগ্রামে ছড়িয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট 

উপাচার্য অধ্যাপক ড. গৌতমবুদ্ধ দাশ বলেন, "করোনার অতি উচ্চ সংক্রমণশীল ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট চট্টগ্রামের শহর ও গ্রামাঞ্চলে সমানভাবে ছড়িয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্ট সাধারণত অন্যান্য ভ্যারিয়েন্টের চেয়ে ৪০ গুণ বেশি সংক্রামক। যেহেতু চট্টগ্রামের পাশে ভারতের সীমান্ত নেই, সেহেতু ধারণা করা হচ্ছে ভারতে চিকিৎসা নিতে যাওয়া লোকজনের মাধ্যমে এ ভ্যারিয়েন্ট নিরবে চট্টগ্রামে ছড়িয়ে পড়েছে। তাছাড়া বন্দর ও অন্যান্য ব্যবসায়িক কাজে দেশের বিভিন্ন জায়গায় লোকজনের যাতায়াতের মাধ্যমে এ ভ্যারিয়েন্ট চট্টগ্রামে ছড়াতে পারে।"

তিনি আরও বলেন, "পরীক্ষার আওতায় আনা ৩০টি নমুনার জিনোম সিকোয়েন্স তথ্য গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি) প্রতিষ্ঠানে জমা করা হয়েছে।"

পোল্ট্রি রিসার্চ ও ট্রেনিং সেন্টারের (পিআরটিসি) আর্থিক সহায়তায় এবং সিভাসু উপাচার্য ড. গৌতমবুদ্ধ দাশের নেতৃত্বে এ গবেষণায় অংশগ্রহণ করেন- প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, প্রফেসর ড. শারমিন চৌধুরী, ডা. ইফতেখার আহমেদ রানা, ডা. ব্রিদীপ দাশ, ডা. প্রাণেশ দত্ত, ডা. মো. সিরাজুল ইসলাম ও ডা. তানভীর আহমদ নিজামী।
 
Related Topics

টপ নিউজ

ডেল্টা ভ্যারিয়েন্ট / ভারত / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি
  • ছবি: ফোকাস বাংলা
    অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা
  • ফাইল ছবি: সংগৃহীত
    মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

Related News

  • সীতাকুণ্ডে থানার ভেতরে পুলিশ কনস্টেবলকে মারধর: যুবদল নেতা বহিষ্কার
  • চট্টগ্রামে রেলের পরিত্যক্ত বগিতে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • তামিলনাড়ুতে মেয়েদের ফ্রি বাস সেবা বাড়ালেন মুখ্যমন্ত্রী বিজয়, প্রতিদিন উপকৃত হবেন ৮৪ লাখের বেশি নারী
  • পশ্চিমবঙ্গের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ‘বিজেপির পূর্বসূরি’ শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী; কাটছাঁট হবে মোগল ইতিহাস
  • চট্টগ্রাম ওয়াসার বকেয়া আদায় ২৮ কোটি টাকা ছাড়াল

Most Read

1
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

2
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net