Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
চট্টগ্রামে বেড়েছে সর্দি-কাশি গলাব্যথার রোগী

বাংলাদেশ

সিফায়াত উল্লাহ, চট্টগ্রাম
08 April, 2020, 04:25 pm
Last modified: 08 April, 2020, 04:54 pm

Related News

  • চট্টগ্রামে মহাসড়ক উন্নয়ন ও যাতায়াত সহজ করতে ১,৪৫৯ কোটি টাকার প্রকল্প
  • নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে: পানিসম্পদমন্ত্রী
  • মাদক-অবৈধ অস্ত্র নির্মূলে সমন্বিতভাবে কাজ করবে প্রশাসন: পানি সম্পদমন্ত্রী
  • দুর্বল শাসনব্যবস্থা ও পরিবেশে বৈশ্বিক সূচকে পেছাল ঢাকাসহ দেশের আরও ৭ শহর
  • চট্টগ্রামে ড্রেন ও সড়কের উপর স্ট্রিট লাইটের খুঁটির বেইজ নির্মাণ, পানি নিষ্কাশন-যান চলাচলে ঝুঁকি

চট্টগ্রামে বেড়েছে সর্দি-কাশি গলাব্যথার রোগী

২৪ ঘণ্টায় শ্বাসতন্ত্রের রোগের চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৭৩৫ জন রোগী।
সিফায়াত উল্লাহ, চট্টগ্রাম
08 April, 2020, 04:25 pm
Last modified: 08 April, 2020, 04:54 pm
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ইউনিট। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সর্দি, কাশি, জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট রোগের চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৭৩৫ জন। মঙ্গলবার জেলার ৫২৪টি কমিউনিটি ক্লিনিকে এ সব রোগী সেবা নেন।

চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার কমিউনিটি ক্লিনিকগুলোতে চার হাজার ৯৬৩ জন নারী, দুই হাজার ৯৯১ জন পুরুষ ও এক হাজার ১৩৭ জন শিশু রোগী সেবা নিয়েছে। এদের মধ্যে সর্দি-কাশি ও গলাব্যাথার চিকিৎসা নিয়েছেন এক হাজার ৭৩৫ জন।

চিকিৎসকরা জানিয়েছেন, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগ বা অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন (এআরআই) বলতে সর্দি, কাশি, গলাব্যথা থেকে শুরু করে ব্রঙ্কাইটিস, ব্রঙ্কুইলাইটাস ও নিউমোনিয়াকে বোঝানো হয়। প্রতিবছর আবহাওয়া পরিবর্তনের কারণে মানুষ এআরআইতে বেশি আক্রান্ত হন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার এআরআই রোগী বেশি পাচ্ছি। আবহাওয়া পরিবর্তন, দূষণসহ নানা কারণে শ্বাসতন্ত্রের রোগ হতে পারে। তবুও আমরা যেসব এলাকায় রোগী বেশি পাচ্ছি সেখানে নজরদারি বাড়াচ্ছি।

চিকিৎসকরা এআরআই রোগী বাড়ার একাধিক কারণ উল্লেখ করেছেন। তারা বলছেন, শ্বাসকষ্ট, জ্বর, কাশি মানেই করোনাভাইরাস নয়। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ বলেন, আবহাওয়া স্থিতিশীল নয়। প্রতিবছর এই সময়ে এ ধরনের রোগে আক্রান্তের সংখ্যা বাড়ে। তখন অ্যাজমাসহ শ্বাসতন্ত্রের রোগীরা নানা সমস্যায় ভোগেন।

তিনি আরও বলেন, সাধারণত করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার চার থেকে পাঁচ দিন পর শ্বাসকষ্ট, জ্বর, কাশি দেখা দেয়। ১০ দিনের মধ্যে আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা মারাত্বকভাবে অবনতি হয়। এরপর ভেন্টিলেটরের সাহায্য ছাড়া শ্বাস নিতে পারেন না। তাছাড়া প্রচণ্ড শরীর ব্যাথা এবং ডায়রিয়াও হতে পারে। তাই সাধারণ শ্বাসকষ্ট, জ্বর, কাশিতে আক্রান্ত হলে আতঙ্কের কিছু নেই। তবে অতিরিক্ত সতর্কতার জন্য করোনা পরীক্ষার করা গেলে ভালো।

এ দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও এআরআই রোগীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন, অন্যান্যবারের তুলনায় এবার নিউমোনিয়া আক্রান্তের সংখ্যা বেশি পাচ্ছেন তারা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. শায়লা তাসুনভা বলেন, প্রতিবছর এই সময়টাতে আমরা নিউমোনিয়া আক্রান্ত রোগী বেশি পাই। পাশাপাশি শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে অনেক রোগী হাসপাতালে আসেন। এবারও একই অবস্থা। তবে অনেকে করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে আছে।

হাসপাতালটির উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, এআরআই রোগী বেড়ে যাওয়ার বিষয়টি আমরা খেয়াল করেছি। তবে এটি কী কারণে বাড়ছে সেটি বুঝতে আরও সময় লাগবে। শারীরিক অবস্থা দেখে রোগীদের পর্যবেক্ষণ করা হচ্ছে।

চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা হচ্ছে ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে। ইতোমধ্যে ২৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

চট্টগ্রামে এ পর্যন্ত দুই ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা একই পরিবারের সদস্য। তাদেরকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া আরও চারজন রোগীকে আইসোলেশন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য দুইটি হাসপাতালে আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে। প্রাথমিকভাবে ১৫০টি বেড প্রস্তুত করা হয়েছে। করোনার রোগীর চিকিৎসার জন্য প্রায় সাড়ে ছয়শ জন চিকিৎসককে প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া জেনারেল হাসপাতালে ১০ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) স্থাপন করা হচ্ছে।
 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / জ্বর, সর্দি ও কাশি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
  • ফাইল ছবি: এএফপি
    ‘ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন’: ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের রসিকতা
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • চট্টগ্রামে মহাসড়ক উন্নয়ন ও যাতায়াত সহজ করতে ১,৪৫৯ কোটি টাকার প্রকল্প
  • নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে: পানিসম্পদমন্ত্রী
  • মাদক-অবৈধ অস্ত্র নির্মূলে সমন্বিতভাবে কাজ করবে প্রশাসন: পানি সম্পদমন্ত্রী
  • দুর্বল শাসনব্যবস্থা ও পরিবেশে বৈশ্বিক সূচকে পেছাল ঢাকাসহ দেশের আরও ৭ শহর
  • চট্টগ্রামে ড্রেন ও সড়কের উপর স্ট্রিট লাইটের খুঁটির বেইজ নির্মাণ, পানি নিষ্কাশন-যান চলাচলে ঝুঁকি

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন’: ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের রসিকতা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net