Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
চট্টগ্রামে গ্যাসলাইন বিস্ফোরণে নিহত হলেন যারা

বাংলাদেশ

ইউএনবি
17 November, 2019, 08:55 pm
Last modified: 17 November, 2019, 09:05 pm

Related News

  • চট্টগ্রামে অতিবৃষ্টিতে দেয়াল ধসে নারীর মৃত্যু, জলাবদ্ধতায় নগরীতে ভোগান্তি
  • চট্টগ্রামে জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তিতে সংসদে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, দ্রুত সমাধানের আশ্বাস
  • খালের প্রবাহ বন্ধ: এক ঘণ্টার বৃষ্টিতেই কোমর পানিতে ডুবল চট্টগ্রাম
  • চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস; ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩
  • সরকারি নির্দেশনা অমান্য করে সীতাকুণ্ডে কলেজ মাঠে মাসব্যাপী মেলা, দায় এড়াতে কর্তৃপক্ষের পাল্টাপাল্টি দোষারোপ

চট্টগ্রামে গ্যাসলাইন বিস্ফোরণে নিহত হলেন যারা

পরিচয় না পাওয়া একজনের লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন
ইউএনবি
17 November, 2019, 08:55 pm
Last modified: 17 November, 2019, 09:05 pm
রোববার চট্টগ্রামের পাথরঘাটার একটি বাড়িতে গ্যাস লাইনে বিস্ফোরণের পর উদ্ধার অভিযানে অংশ নেন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

চট্টগ্রাম মহানগরীর পাথরঘাটায় গ্যাসের পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত সাতজনের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাদের মরদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিচয় না পাওয়া একজনের লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।

মহানগর পুলিশের এডিসি আবদুর রব (দক্ষিণ) বলেন, “নিহত সাতজনের মধ্যে চারজনের মরদেহ হস্তান্তর করা হলেও বাকি তিনজনের পরিচয় পাওয়া যাচ্ছিল না। বিকাল ৩টার দিকে আবদুস শুক্কুর (৫০) নামে আরও একজনকে শনাক্ত করেন তার স্বজনরা। নিহত শুক্কুর পেশায় রিকশাচালক।”

এছাড়া, মো. সেলিম (৪০) নামে এক ভ্যানচালকের মরদেহ শনাক্ত করেছেন তার বন্ধু জসিম। সেলিমের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়।

পরিচয় পাওয়া নিহতদের মধ্যে রয়েছেন পটিয়ার ঊনাইনপুরা শাহগদী মার্কেট এলাকার বাসিন্দা পলাশ বড়ুয়ার স্ত্রী এবং মেহের আটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অ্যানি বড়ুয়া। তাঁর মরদেহ তাঁর কাকা মৃদুল বড়ুয়ার কাছে বিকালে হস্তান্তর করা হয়।

ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ করছে দমকল বাহিনী। ছবি: মিনহাজ উদ্দিন/দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

বিস্ফোরণের পর দেয়াল চাপায় নিহত হন উখিয়ার কুতুবের খিল এলাকার আবদুল হামিদের ছেলে নুরুল ইসলাম (৩০)। তিনি পেশায় রঙ মিস্ত্রি ছিলেন। তার মরদেহ স্ত্রী সাদিয়া বেগমকে বুঝিয়ে দেয়া হয়েছে।

পরিচয় পাওয়া আরও দুজন হলেন সাতকানিয়ার মৌলভির দোকান এলাকার বাসিন্দা আইনজীবী আতাউর রহমানের স্ত্রী জুলেখা খানম ফারজানা (৩০) ও তার বড় ছেলে আতিকুর রহমান শুভ (৭)।

এদিকে, দুর্ঘটনায় আহত অন্তত নয়জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আহতদের মধ্যে কয়েকজনের নাম ও পরিচয় জানা গেছে। এদের মধ্যে আছেন যে ভবন থেকে বিস্ফোরণের সূত্রপাত হয় ওই ভবনের বাসিন্দা সন্ধ্যা নাথ (৪০) ও তার বড় বোনের মেয়ে অর্পিতা নাথ। অর্পিতা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ইউনিটে ও সন্ধ্যা ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি আছেন।

একই হাসপাতালে আরও ভর্তি আছেন ডরিন তৃষা গোমেজ (২৩), ইউসুফ (৪০), ইসমাইল (৩০) ও আবদুল হামিদ (৪২)। বিস্ফোরণে ছিটকে আসা দেয়ালের অংশ পড়ে তারা আঘাত পেয়েছেন।

রবিবার সকাল পৌনে ৯টার দিকে পাথরঘাটা এলাকার ব্রিকফিল্ড রোডে অবস্থিত পাঁচতলা বড়ুয়া ভবনের সামনে গ্যাসের পাইপলাইন প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। এ সময় ওই ভবনের দুটি দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই সাতজন মারা যান। আহত হন আরও কয়েকজন।  

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণ / গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

Related News

  • চট্টগ্রামে অতিবৃষ্টিতে দেয়াল ধসে নারীর মৃত্যু, জলাবদ্ধতায় নগরীতে ভোগান্তি
  • চট্টগ্রামে জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তিতে সংসদে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, দ্রুত সমাধানের আশ্বাস
  • খালের প্রবাহ বন্ধ: এক ঘণ্টার বৃষ্টিতেই কোমর পানিতে ডুবল চট্টগ্রাম
  • চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস; ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩
  • সরকারি নির্দেশনা অমান্য করে সীতাকুণ্ডে কলেজ মাঠে মাসব্যাপী মেলা, দায় এড়াতে কর্তৃপক্ষের পাল্টাপাল্টি দোষারোপ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net