Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
চট্টগ্রামে খাবারের গাড়ি লুট করেছে ক্ষুধার্তরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 April, 2020, 03:15 pm
Last modified: 18 April, 2020, 03:33 pm

Related News

  • মা হওয়ার কারণে হারান চাকরি: ৭ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে নারী কর্মীর জয়
  • চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলি চোখ ভেদ করে মাথায়, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু রেশমি
  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে ‘সন্ত্রাসমুক্ত’ করা হবে: পুলিশ সুপার মাসুদ আলম
  • চট্টগ্রামে মিথ্যা জিডি করে মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির দায়ে নারীর ১ মাসের কারাদণ্ড

চট্টগ্রামে খাবারের গাড়ি লুট করেছে ক্ষুধার্তরা

গত কয়েক দিনে ত্রাণের জন্য হয়েছে বিক্ষোভ ও মানববন্ধন। এবার খাবারবাহী একটি পিকআপ লুট করে খাবার নিয়ে গেছে ক্ষুধার্তরা।
টিবিএস রিপোর্ট
18 April, 2020, 03:15 pm
Last modified: 18 April, 2020, 03:33 pm
শনিবার চট্টগ্রাম নগরীর হালিশহরের বড়পোল এলাকায় খাবারবাহী গাড়ির লুট করে নিয়ে যাচ্ছে ক্ষুধার্তরা। ছবি: মিনহাজ উদ্দিন

দেশের সব জায়গায় চলেছে ত্রাণের জন্য নিম্ন আয়ের মানুষদের হাহাকার। কেউ ত্রাণের জন্য করছে বিক্ষোভ। আবার কেউ করছে মানববন্ধন। চট্টগ্রামের গত কয়েক দিনে ত্রাণের জন্য হয়েছে বিক্ষোভ ও মানববন্ধন। এবার খাবারবাহী একটি পিকআপ লুট করে খাবার নিয়ে গেছে ক্ষুধার্তরা। চট্টগ্রাম নগরীর হালিশহরের বড়পোল এলাকায় শনিবার সকালে এ ঘটনা ঘটে। অন্যদিকে একই এলাকায় ত্রাণের জন্য দুই ঘণ্টা সড়ক অবরোধ করে সিএনজি চালকরা।

জানা যায়, রাষ্ট্রয়ত্ব একটি তেল সরবরাহকারী প্রতিষ্ঠানের জন্য পিকআপে করে বিভিন্ন ধরণের খাবার সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িতে ছিল মাছ, গরুর মাংস, চাল, আপেল, মাল্টাসহ বিভিন্ন ধরনের ফলমূল এবং চাল। গাড়িটি হালিশহর বড়পোল এলাকায় আসলে গাড়ির সামনে এসে আটকে ধরে স্থানীয়রা। তারা দ্রুত গাড়িতে বিভিন্ন সামগ্রী নিয়ে মুহুর্তের মধ্যে উধাও হয়ে যায়। 

ত্রাণের জন্য চট্টগ্রামের আগ্রাবাদে সড়ক অবরোধ। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

পিকআপের ড্রাইভার রবিউল আলম বলেন, গাড়িতে করে মাছ, মাংস, চাল ও ফলমূল নিয়ে যাচ্ছিলাম রাষ্ট্রয়ত্ব তেল সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা অয়েলে। কিন্তু বড়পোল এলাকায় স্থানীয়রা আমার গাড়ি আটকে রেখে অধিকাংশ মালামাল নিয়ে যায়। তাদের অনেক বলার পরও কেউ ফেরত দেয়নি। 

এদিকে, সড়ক অবরোধের বিষয়ে হালিশহর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, ত্রাণের জন্য সিএনজি চালকরা সড়কে অবস্থান নেয়। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত তারা সড়কে অবস্থান নেন। পরে আমরা সেখানে গিয়ে তাদের তালিকা করে ত্রাণ সহায়তার জন্য চেষ্টা করবো বলে তাদের সড়ক থেকে সরিয়ে দেই। 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / খাবারের গাড়ি / লুট / ক্ষুধার্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • মা হওয়ার কারণে হারান চাকরি: ৭ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে নারী কর্মীর জয়
  • চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলি চোখ ভেদ করে মাথায়, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু রেশমি
  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে ‘সন্ত্রাসমুক্ত’ করা হবে: পুলিশ সুপার মাসুদ আলম
  • চট্টগ্রামে মিথ্যা জিডি করে মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির দায়ে নারীর ১ মাসের কারাদণ্ড

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net