Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
ঘূর্ণিঝড় ‘বুলবুল’: জরুরি প্রয়োজনে সরকারি সংস্থার যোগাযোগের নম্বর

বাংলাদেশ

ইউএনবি
09 November, 2019, 07:10 pm
Last modified: 09 November, 2019, 07:15 pm

Related News

  • জ্যামাইকায় আঘাত হানল দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন 'মেলিসা'; ধেয়ে যাচ্ছে কিউবার দিকে
  • চলতি মাসে আরও তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
  • বর্ষাকাল শেষ হওয়ার পরপরই অক্টোবর–ডিসেম্বরে কেন প্রতিবছর ঘূর্ণিঝড় হয়?
  • রাতে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'দানা'; শুরু হয়েছে ঝড়-বৃষ্টি
  • ঘূর্ণিঝড় ‘দানা’-এর প্রভাবে সাতক্ষীরা উপকূলে তুমুল বৃষ্টিপাত

ঘূর্ণিঝড় ‘বুলবুল’: জরুরি প্রয়োজনে সরকারি সংস্থার যোগাযোগের নম্বর

সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জরুরি তথ্য আদান-প্রদান ও সহায়তা গ্রহণের জন্য সরকারি দপ্তরসমূহ কন্ট্রোল রুম খুলেছে
ইউএনবি
09 November, 2019, 07:10 pm
Last modified: 09 November, 2019, 07:15 pm
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় উত্তাল বঙ্গোপসাগর। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ চলাকালীন ও পরবর্তী সময়ে যেকোন সহায়তার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাসমূহ। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জরুরি তথ্য আদান-প্রদান ও সহায়তা গ্রহণের জন্য সরকারি দপ্তরসমূহ কন্ট্রোল রুম খুলেছে।

শনিবার এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, বাংলাদেশ কোস্ট গার্ড এর বরিশাল বিভাগের জন্য যোগাযোগের নম্বর ০১৭৬৬৬৯০৬২১, খুলনা বিভাগের জন্য যোগাযোগের নম্বর ০১৭৬৬৬৯০৩৮৩, চট্টগ্রাম বিভাগের জন্য যোগাযোগের নম্বর ০১৭৬৬৬৯০১৫৩ এবং অতিরিক্ত নম্বর ০১৭৬৬৬৯০০৩৩।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জরুরি ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয় কন্ট্রোল রুম খুলেছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমের যোগাযোগের নম্বর ০১৩১৮২৩৪৫৬০ এবং পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৫৫২৩৫৩৪৩৩। এছাড়াও বিআইডব্লিউটিএ’র কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৯৫৮৬৫৮২১৩ এ যোগাযোগ করা যেতে পারে। ১০৯০ নম্বরে ফোন করেও ঘূর্ণিঝড়ের সর্বশেষ খবর জানা যাবে।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’এর কারণে সেন্ট মার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটকদের সাহায্যের জন্য কক্সবাজার জেলা কন্ট্রোল রুমের নম্বর ০১৭১৫৫৬০৬৮৮ অথবা উপজেলা নির্বাহী অফিসার, টেকনাফ এর ০১৮৫১৯৬৬৯৬৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়াও ঘূর্ণিঝড় ‘বুলবুল’ সম্পর্কিত সর্বশেষ তথ্যের জন্য তথ্য অধিদফতর, ঢাকার সংবাদকক্ষের ৯৫১২২৪৬, ৯৫১৪৯৮৮ টেলিফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

এছাড়াও ঘূর্ণিঝড় ‘বুলবুল’ সম্পর্কিত সর্বশেষ তথ্যের জন্য তথ্য অধিদফতর, ঢাকার সংবাদকক্ষের ৯৫১২২৪৬ ৯৫১৪৯৮৮  টেলিফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে জরুরি দুর্যোগ মোকাবিলায় তথ্য ও সার্বিক যোগাযোগের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় আজ সচিবালয়ে একটি অস্থায়ী ‘কন্ট্রোল রুম’খুলেছে। কন্ট্রোল রুমের অবস্থান মন্ত্রণালয়ের ৮০১(ক) নম্বর কক্ষ। কন্ট্রোল রুমের ফোন নম্বর ০২-৯৫৪৬০৭২। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনোজ কান্তি বড়াল কন্ট্রোল রুমের সার্বিক দায়িত্ব পালন করবেন।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলার প্রস্তুতিসহ পরবর্তী প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরসমূহের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর ৯ ও ১০ নভেম্বরের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হয়েছে।

একই সাথে প্রত্যেক দপ্তর/সংস্থায় জরুরি প্রয়োজনে যোগাযোগ নিশ্চিতকল্পে এবং জনগণের এ সম্পর্কিত তথ্য প্রাপ্তির সুবিধার্থে কন্ট্রোল রুম খোলা এবং ব্যাপক প্রচারণা ও অন্যান্য জরুরি সকল কার্যক্রম গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত পৃথক দুটি অফিস আদেশ জারি করেছে। 
 

Related Topics

টপ নিউজ

ঘূর্ণিঝড় / ঘূর্ণিঝড় বুলবুল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • জ্যামাইকায় আঘাত হানল দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন 'মেলিসা'; ধেয়ে যাচ্ছে কিউবার দিকে
  • চলতি মাসে আরও তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
  • বর্ষাকাল শেষ হওয়ার পরপরই অক্টোবর–ডিসেম্বরে কেন প্রতিবছর ঘূর্ণিঝড় হয়?
  • রাতে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'দানা'; শুরু হয়েছে ঝড়-বৃষ্টি
  • ঘূর্ণিঝড় ‘দানা’-এর প্রভাবে সাতক্ষীরা উপকূলে তুমুল বৃষ্টিপাত

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net