Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ঘূর্ণিঝড় জাওয়াদ: উপকূল জুড়ে গুঁড়িগুঁড়ি বৃষ্টি 

বাংলাদেশ

বাগেরহাট প্রতিনিধি
05 December, 2021, 11:10 am
Last modified: 05 December, 2021, 11:19 am

Related News

  • ঝড়ের সময়ে আশ্রয়কেন্দ্রে যৌন হয়রানির শিকার হন নারীরা: গবেষণা
  • উপকূলীয় দুর্যোগ মোকাবিলায় স্থানীয় মডেল নিয়ে গোলটেবিল আলোচনা
  • শরণখোলায় এক বছর না যেতেই ভেঙে পড়ছে বেড়িবাঁধ, আতংকে উপকূলবাসী
  • উপকূলজুড়ে রিমালের ক্ষতচিহ্ন: দেড়লাখ ঘর ক্ষতিগ্রস্ত, মৎস্য-কৃষি সম্পদের ব্যাপক ক্ষতি
  • ঘুর্ণিঝড় জাওয়াদ: টেকনাফ-সেন্টমার্টিন-কক্সবাজার নৌরুটে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা 

ঘূর্ণিঝড় জাওয়াদ: উপকূল জুড়ে গুঁড়িগুঁড়ি বৃষ্টি 

শীত ও বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
বাগেরহাট প্রতিনিধি
05 December, 2021, 11:10 am
Last modified: 05 December, 2021, 11:19 am
ছবি-টিবিএস

'জাওয়াদ' ঘূর্ণিঝড়ের প্রভাবে বাগেরহাটের উপকূল জুড়ে শনিবার ভোর থেকে শুরু হওয়া গুঁড়িগুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। গত দুদিনে সূর্যের আলো দেখা যায়নি। কখনও আকাশ মেঘলা, আবার কখনও গুমোট থাকায় উপকূলের মানুষের মাঝে কিছুটা হলেও ঝড়ের আতংক বিরাজ করছে।

শীত ও বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।  

এদিকে বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানিয়েছেন, শনিবার বিকেলে এক জরুরী সভা করে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ঘূর্ণিঝড় জাওয়াদ সম্পর্কে সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আজিজুর রহমান আরও জানান, আজ (৫ ডিসেম্বর) রোববার থেকে বৃষ্টি বাড়তে পারে। সেই সঙ্গে বাড়বে শীতের তীব্রতাও।

বাগেরহাটের শরণখোলা উপজেলার ভ্যানচালক মো. শাহজামাল বলেন, "গত দুদিন ধরে বৃষ্টি ও শীতের কারণে ভ্যান চালাতে পারিনি। কোন আয় না থাকায় অনেক কষ্টের মধ্যে আছি। কখন কী হয়ে যায়, সেই আতংকে আছি।" 

রওশন আরা বেগম নামের এক নারী বলেন, "এমনিতেই আমরা নদীর কাছাকাছি বসবাস করি। বন্যা আসতে পারে শুনে আমরা আতংকিত। আকাশে মেঘ, তারপর বৃষ্টি। এই ঝড়-বন্যার হাত  থেকে আল্লাহ যেন আমাদের রেহাই দেন।"   

এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় 'জাওয়াদ'-এর প্রভাবে রোববার সারাদিন দেশের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া দেখা যেতে পারে বলে উল্লেখ করা হয়। 

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।  

Related Topics

টপ নিউজ

ঘূর্ণিঝড় জাওয়াদ / উপকূলীয় অঞ্চল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ঝড়ের সময়ে আশ্রয়কেন্দ্রে যৌন হয়রানির শিকার হন নারীরা: গবেষণা
  • উপকূলীয় দুর্যোগ মোকাবিলায় স্থানীয় মডেল নিয়ে গোলটেবিল আলোচনা
  • শরণখোলায় এক বছর না যেতেই ভেঙে পড়ছে বেড়িবাঁধ, আতংকে উপকূলবাসী
  • উপকূলজুড়ে রিমালের ক্ষতচিহ্ন: দেড়লাখ ঘর ক্ষতিগ্রস্ত, মৎস্য-কৃষি সম্পদের ব্যাপক ক্ষতি
  • ঘুর্ণিঝড় জাওয়াদ: টেকনাফ-সেন্টমার্টিন-কক্সবাজার নৌরুটে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা 

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net