Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
উপকূলীয় দুর্যোগ মোকাবিলায় স্থানীয় মডেল নিয়ে গোলটেবিল আলোচনা

অন্যান্য

টিবিএস রিপোর্ট
23 December, 2024, 09:40 pm
Last modified: 23 December, 2024, 09:42 pm

Related News

  • সুন্দরবনের ভারতীর অংশে নির্মাণ হবে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্ট, আকাশ থেকে বাঘ দেখানোর পরিকল্পনা 
  • সুন্দরবনের জেলেদের প্রথমবারের মতো খাদ্য সহায়তা দিল সরকার, অনিয়মের অভিযোগ
  • তিন মাস পর দুয়ার খুলল সুন্দরবন, বৈরী আবহাওয়ায় পর্যটক কম
  • সুন্দরবনে চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ
  • ১ সেপ্টেম্বর থেকে খুলছে সুন্দরবন, তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রাণ-প্রকৃতি

উপকূলীয় দুর্যোগ মোকাবিলায় স্থানীয় মডেল নিয়ে গোলটেবিল আলোচনা

‘সুন্দরবন অঞ্চলে প্রকল্প বাস্তবায়নে স্থানীয় পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের উন্নয়নে এনজিওসহ সংশ্লিষ্ট সবারই ভূমিকা রাখতে হবে।’
টিবিএস রিপোর্ট
23 December, 2024, 09:40 pm
Last modified: 23 December, 2024, 09:42 pm
ছবি: সৌজন্যে

রাজধানীর গুলশানে "স্ট্রেনদেনিং ডিজাস্টার রেসিলিয়েন্স থ্রু দ্য এলসিএ মডেল: লেসনস ফ্রম বাংলাদেশ'স কোস্টাল রিজিওন" শীর্ষক একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) লেকশোর হাইটস হোটেলের ম্যাগনোলিয়া ব্যাংকেট হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন আভাস-এর অর্গানাইজেশন ডেভেলপমেন্ট ডিরেক্টর ও সুন্দরবন কোয়ালিশনের ফোকাল পারসন জহুরুল হাসান সোহেল এবং ধুলাসার উপকূল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির নির্বাহী পরিচালক উম্মে হাফসা রিপা।

উত্তরণ-এর হেড অব প্রোগ্রাম জাহিদ আমিন শাশ্বত কোয়ালিশনের গভর্নেন্স, জয়েন্ট অ্যাকশন প্ল্যান এবং কমপ্লায়েন্সসহ কার্যক্রমের মূল বিষয়গুলো উপস্থাপন করেন।

দুপুরের মূল আলোচনায় অংশ নেন ক্রিশ্চিয়ান এইডের কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন, নেদারল্যান্ডস অ্যাম্বাসির সিনিয়র পলিসি অ্যাডভাইজর মো. শিবলী সাদিক, স্টার্ট ফান্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাজিদ রায়হান, আভাস-এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল এবং সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা। আলোচনা সঞ্চালনা করেন দ্য শেয়ার ট্রাস্টের বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মাহফুজা মালা।

বক্তারা দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রচেষ্টা কার্যকর করতে যথাযথ নীতি ও অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন। তারা উপকূলীয় অঞ্চলে লিগ্যাল ফ্রেমওয়ার্ক এবং লোকাল কোয়ালিশন এক্সিলারেটর (এলসিএ) মডেলের মাধ্যমে টেকসই ভবিষ্যত গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্রধান অতিথি মো. আনোয়ার হোসেন বলেন, 'লোকালাইজেশনের নির্দিষ্ট সংজ্ঞা নেই। এটি প্রতিটি প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। সুন্দরবন অঞ্চলে প্রকল্প বাস্তবায়নে স্থানীয় পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের উন্নয়নে এনজিওসহ সংশ্লিষ্ট সবারই ভূমিকা রাখতে হবে।'

আলোচনার সমাপনী বক্তব্যে জাগো নারীর নির্বাহী প্রধান হোসনে আরা হাসি এলসিএ উদ্যোগের কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, সুন্দরবন কোয়ালিশনের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে টেকনিক্যাল পার্টনার হিসেবে কাজ করছে স্টার্ট ফান্ড বাংলাদেশ। অর্থায়ন করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা মার্গারেট এ. কার্গিল ফিলানথ্রপিস। এলসিএ মডেলটি দ্য শেয়ার ট্রাস্ট ইনকরপোরেশন এবং ওয়ারান্ডে অ্যাডভাইজরি সেন্টারের একটি যৌথ উদ্যোগ।

Related Topics

সুন্দরবন / গোলটেবিল / আলোচনা / দুর্যোগ মোকাবিলা / উপকূলীয় অঞ্চল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • সুন্দরবনের ভারতীর অংশে নির্মাণ হবে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্ট, আকাশ থেকে বাঘ দেখানোর পরিকল্পনা 
  • সুন্দরবনের জেলেদের প্রথমবারের মতো খাদ্য সহায়তা দিল সরকার, অনিয়মের অভিযোগ
  • তিন মাস পর দুয়ার খুলল সুন্দরবন, বৈরী আবহাওয়ায় পর্যটক কম
  • সুন্দরবনে চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ
  • ১ সেপ্টেম্বর থেকে খুলছে সুন্দরবন, তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রাণ-প্রকৃতি

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net