Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
ঘূর্ণিঝড়ে ১১০০ কোটি টাকার ক্ষতি: ত্রাণ প্রতিমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 May, 2020, 10:05 pm
Last modified: 21 May, 2020, 10:08 pm

Related News

  • আম্পানে এক লাখ কোটি রুপি ক্ষতিপূরণ চায় পশ্চিমবঙ্গ প্রশাসন 
  • সাতক্ষীরায় আম্পানে ক্ষতিগ্রস্তদের পাশে তামিম
  • ঘূর্ণিঝড়ে ঝরে পড়া আম যাচ্ছে ডাস্টবিনে
  • নদী ভাঙ্গনের গতি বাড়িয়েছে আম্পান, সকাল সন্ধ্যায় জোয়ার ঢুকছে লোকালয়ে
  • দুই ভাইয়ের স্বপ্ন গুড়িয়ে দিল আম্পান

ঘূর্ণিঝড়ে ১১০০ কোটি টাকার ক্ষতি: ত্রাণ প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী জানান, চূড়ান্ত ক্ষতির পরিমাণ জানাতে আরও সাত দিন সময় লাগবে।
টিবিএস রিপোর্ট
21 May, 2020, 10:05 pm
Last modified: 21 May, 2020, 10:08 pm

মহামারীর মধ্যেই বাংলাদেশের উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় 'আম্পান' এর তাণ্ডবে দেশে এক হাজার ১০০ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

বৃহস্পতিবার সচিবালয় থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই হিসাব দিয়ে তিনি বলেন, প্রবল এই ঘূর্ণিঝড়ে মোট ২৬টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

প্রতিমন্ত্রী জানান, চূড়ান্ত ক্ষতির পরিমাণ জানাতে আরও সাত দিন সময় লাগবে।

তিনি বলেন, "ঘূর্ণিঝড়ের সময় মারা যাওয়া ১০ জনের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা এবং ক্ষতিগ্রস্ত বাড়িগুলো স্থানীয় কর্তৃপক্ষ পুননির্মাণ করবে।"

তিনি জানান, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২৬ জেলার প্রত্যেককে ৫০০ বান্ডিল টিন এবং ১৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতে, ১১ কিলোমিটার সড়ক এবং ২০০ সেতু ও কালভার্ট এ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ধানের ক্ষেত খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি, তবে আমের বাগানে ১৫০ কোটি টাকার লোকসান হয়েছে।

ত্রাণের অর্থ দিয়ে সরকার ক্ষতিগ্রস্ত জেলাগুলো থেকে আম কিনবে বলেও জানান তিনি।

পানি সম্পদ মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ১৫০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও ৮৪টি ক্ষতির মুখে রয়েছে। এর ফলে ২৫০-৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছেন, গবাদি পশুর ক্ষতি হয়েছে ১৪০ কোটি টাকা এবং মৎস্য ক্ষতি হয়েছে ৩৫০ কোটি টাকার।

বুধবার বিকালে প্রবল বাতাস এবং ভারী বৃষ্টিপাতের সাথে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় আম্পান। 
 
Related Topics

টপ নিউজ

ত্রাণ প্রতিমন্ত্রী / আম্পানে ক্ষতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • আম্পানে এক লাখ কোটি রুপি ক্ষতিপূরণ চায় পশ্চিমবঙ্গ প্রশাসন 
  • সাতক্ষীরায় আম্পানে ক্ষতিগ্রস্তদের পাশে তামিম
  • ঘূর্ণিঝড়ে ঝরে পড়া আম যাচ্ছে ডাস্টবিনে
  • নদী ভাঙ্গনের গতি বাড়িয়েছে আম্পান, সকাল সন্ধ্যায় জোয়ার ঢুকছে লোকালয়ে
  • দুই ভাইয়ের স্বপ্ন গুড়িয়ে দিল আম্পান

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net