Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
দুই ভাইয়ের স্বপ্ন গুড়িয়ে দিল আম্পান

বাংলাদেশ

আকরামুল ইসলাম, সাতক্ষীরা
22 May, 2020, 11:25 pm
Last modified: 22 May, 2020, 11:29 pm

Related News

  • সাতক্ষীরার আম বাজারে আসছে আগামীকাল থেকে, ভালো ফলনে উৎসবের আমেজে আম চাষি ও ব্যবসায়ীরা
  • সাতক্ষীরায় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ ডিসির, মানছে না ফিলিং স্টেশনগুলো
  • সাতক্ষীরায় তেলের জন্য দীর্ঘ লাইন, তৃষ্ণার্থ চালকদের মাঝে ছাত্রদলের স্যালাইন পানি বিতরণ
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সাতক্ষীরায় গ্রিল কেটে কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি

দুই ভাইয়ের স্বপ্ন গুড়িয়ে দিল আম্পান

১৫ লাখ টাকা খরচ করে গত ফেব্রুয়ারি মাস থেকে তারা শুরু করেন মুরগির খামার। এক বুক স্বপ্ন নিয়ে গড়ে তোলা ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায় এক নিমিষেই।
আকরামুল ইসলাম, সাতক্ষীরা
22 May, 2020, 11:25 pm
Last modified: 22 May, 2020, 11:29 pm

সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা গ্রামের কৃষক জিল্লু রহমানের দুই ছেলে হোসাইন আহম্মেদ (২৭) ও জহিরুল হাসান (২০)। লেখাপড়া শেষ করে ঋণ নিয়ে নিজেদের সর্বস্ব খরচ করে জীবনে পাল্টে ফেলতে ছোট ভাইকে সঙ্গে নিয়ে মুরগির খামার শুরু করেন হোসাইন। তবে দুই ভাইয়ের স্বপ্ন তছনছ করে দিয়েছে ঘূর্ণঝড় আম্পান।

১৫ লাখ টাকা খরচ করে গত ফেব্রুয়ারি মাস থেকে তারা শুরু করেন মুরগির খামার। এক বুক স্বপ্ন নিয়ে গড়ে তোলা ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায় এক নিমিষেই। এখন তারা শুধু কেঁদেই চলেছেন। মাথায় থাকা পাঁচ লাখ টাকার ঋণ কীভাবে শোধ করবেন তা নিয়েও শঙ্কায় রয়েছেন তারা।

উদ্যোক্তা হোসাইন আহম্মেদ জানান, বাবা কৃষক মানুষ। নিজেদের সর্বস্ব দিয়ে ফেব্রুয়ারি মাস থেকে ১৪ শতক জমির উপর নতুন মুরগির খামার শুরু করি। খামারের বিল্ডিংসহ প্রস্তুত করতে খরচ হয়েছে সাত লাখ টাকা। ঘূর্ণিঝড়ের সময় খামারে আট লাখ টাকার পাঁচ হাজার সোনালী মুরগি ছিল। বুধবার ঝড়ের রাতে খামারের বিল্ডিং ভেঙে চাপা পড়ে সব মুরগি।

তিনি বলেন, একটি মুরগিও জীবিত নেই। খামারের ঘরটিও ভেঙে গেছে। ঈদের সময়ে আট লাখ টাকায় বিক্রি হতো। সব স্বপ্ন ভেঙে গেছে। নিজেদের সর্বস্ব শেষ হয়ে গেছে। রাস্তায় বসে গেছি। এখন পাঁচ লাখ টাকা ঋণের বোঝা মাথায় উপরে।

জহিরুল হাসান বলেন, ফেব্রুয়ারিতে নতুন খামার শুরুর পর মার্চে পাঁচ লাখ টাকার মুরগি বিক্রি করি। এপ্রিল মাসে নতুন করে পাঁচ হাজার সোনালী মুরুগি পালন শুরু করি। মুরগিগুলো চলতি মাসে ঈদের সময় বিক্রি হওয়ার কথা ছিল। বুধবার রাতের ঝড়ে সব ধ্বংস হয়ে গেছে।

তালা উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা ডা. অভিজিৎ দাস বলেন, মুরগির খামারটি একেবারেই ধ্বসে গেছে। ১০-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে উদ্যোক্তা খামারীদের। ঘটনাটি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সরকার ক্ষতিগ্রস্থ খামারীদের কোনো সহযোগিতা দিলে তাদের ব্যাপারে জানানো হবে।

সাতক্ষীরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় আম্পানে জেলাবাপী ৮৬টি মুরগির খামার ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ছাড়া গবাদিপশুর খামার ক্ষতিগ্রস্থ হয়েছে ৯১টি। তালার ঘোনা গ্রামের পাঁচ হাজারের একটি সোনালী মুরগির খামার ক্ষতিগ্রস্থ হয়েছে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্থ খামারগুলোর তালিকা ও ক্ষয়ক্ষতি নিরুপণ করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাচ্ছি। খামারীদের কোনো সুবিধা সরকার দিলে তারা সেগুলো পাবেন ও ঘুরে দাঁড়াতে পারবেন।
 

Related Topics

টপ নিউজ

সাতক্ষীরা / আম্পানে ক্ষতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • সাতক্ষীরার আম বাজারে আসছে আগামীকাল থেকে, ভালো ফলনে উৎসবের আমেজে আম চাষি ও ব্যবসায়ীরা
  • সাতক্ষীরায় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ ডিসির, মানছে না ফিলিং স্টেশনগুলো
  • সাতক্ষীরায় তেলের জন্য দীর্ঘ লাইন, তৃষ্ণার্থ চালকদের মাঝে ছাত্রদলের স্যালাইন পানি বিতরণ
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সাতক্ষীরায় গ্রিল কেটে কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net