Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
বিয়েতে যাওয়ার পথে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৭

বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি
29 February, 2020, 01:45 pm
Last modified: 29 February, 2020, 05:34 pm

Related News

  • চন্দনাইশে প্রাইভেটকারের ধাক্কায় রিকশার ২ যাত্রী নিহত
  • ঈদে বাড়ি ফেরার পথে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • রাজশাহীর বাঘায় সিএনজি–ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বিয়েতে যাওয়ার পথে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৭

রাজশাহীর গোদাগাড়ীর কাদিরপুরে শনিবার দুপুরে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়, এতে চালকসহ সাতজন নিহত হয়েছেন।
রাজশাহী প্রতিনিধি
29 February, 2020, 01:45 pm
Last modified: 29 February, 2020, 05:34 pm
দুর্ঘটনায় বিধ্বস্ত গাড়ি। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে রাজশাহীর গোদাগাড়ীর কাদিরপুরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একই পরিবারের চারজনসহ সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। শনিবার দুপুর সাড়ে ১২টায় গোদাগাড়ীর কাদিরপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নগরীর দেবিশিংপাড়ার আক্কাস আলী ও তার স্ত্রী হোসনে আরা এবং তাদের সন্তান মুশফিকা ও আদিব হাসান এবং আক্কাস আলীর শ্যালিকা আছিয়া বেগম। এছাড়া দুর্ঘটনায় নিহত হয়েছেন গাড়ির চালক মাহবুবুর রহমান। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হোসনে আরার বান্ধবী আতিয়া।

গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম জানান, নিহতরা শনিবার দুপুরে প্রাইভেটকারটিতে চড়ে রাজশাহী থেকে গোদাগাড়ীর একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। কাদিপুর এসে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, গোদাগাড়ী থেকে দুর্ঘটনায় আহত হয়ে মোট চারজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 

রাজশাহী পুলিশ সুপার মো. শহীদুল্লাহ বলেন, প্রাইভেটকারে মোট সাতজন ছিলেন। তারা গোদাগাড়ীর মহিষালবাড়ীতে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন।

Related Topics

টপ নিউজ

রাজশাহী / সড়ক দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • চন্দনাইশে প্রাইভেটকারের ধাক্কায় রিকশার ২ যাত্রী নিহত
  • ঈদে বাড়ি ফেরার পথে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • রাজশাহীর বাঘায় সিএনজি–ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net