Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
গত বছর ব্যয় বেড়েছে সা‌ড়ে ৬ শতাংশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 January, 2020, 01:00 pm
Last modified: 07 January, 2020, 01:01 pm

Related News

  • ট্রাম্পের ইরান যুদ্ধে মার্কিনীদের ব্যয় ইতোমধ্যে ১১ বিলিয়ন ডলার, এটি কেবল শুরু
  • ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%
  • সংসদ নির্বাচন ও গণভোটে ব্যয় ধরা হয়েছে ৩,১০০ কোটি টাকা
  • এডিপি বাস্তবায়নে স্থবিরতা: ছয় মাসের ব্যয় ৮ বছরের মধ্যে সর্বনিম্ন
  • নির্বাচনি ইশতেহারে আদানির সঙ্গে চুক্তি বাতিলসহ জ্বালানি খাত সংস্কারে ১৩ দাবি ক্যাব যুব সংসদের

গত বছর ব্যয় বেড়েছে সা‌ড়ে ৬ শতাংশ

পণ্যমূল্য বৃদ্ধি মানুষের জীবনমানে বিরূপ প্রভাব ফেলেছে ব‌লে দা‌বি ক‌রে‌ছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
টিবিএস রিপোর্ট
07 January, 2020, 01:00 pm
Last modified: 07 January, 2020, 01:01 pm

২০১৯ সালে দেশে জীবনযাত্রার ব্যয় বেড়েছে সা‌ড়ে ৬ শতাংশ। এর মধ্যে পণ্যমূল্য ও সেবা-সার্ভিসের ব্যয় বেড়েছে ৬ দশমিক ৮ শতাংশ। পণ্যমূল্য বৃদ্ধি মানুষের জীবনমানে বিরূপ প্রভাব ফেলেছে ব‌লে দা‌বি ক‌রে‌ছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লা‌বে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি গোলাম রহমান গত বছরের জীবনযাত্রার ব্যয় ও ভোক্তা স্বর্থ সং‌শ্লিষ্ট প্রাস‌ঙ্গিক পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরেন।

১১৪টি খাদ্যপণ্য, ২২টি নিত্য ব্যবহার্য সামগ্রী এবং ১৪টি সেবার তথ্য নিয়ে পর্যালোচনা প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনের জন্য রাজধানীর ১৫টি খুচরা বাজার থেকে তথ্য সংগ্রহ করেছে ক্যাব।

এসব পণ্য ও সেবা বাবদ পরিবারের মোট ব্যয় তুলনা করে শহুরে জীবনযাত্রার ব্যয়ের হিসাব বের করেছে সংগঠনটি। ত‌বে এ হিসা‌বে শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত বাবদ যে ব্যয়, তা বাদ দেওয়া হ‌য়ে‌ছে বল‌ছে ক্যাব।

প্র‌তি‌বেদ‌নে বলা হ‌য়ে‌ছে, সদ্য সমাপ্ত বছরে জীবনযাত্রায় ব্যয় বেড়েছে সা‌ড়ে ৬ শতাংশ এবং পণ্য ও সেবা মূল্য বেড়েছে ৬ দশমিক ৮ শতাংশ।

এর আগে ২০১৮ সালে এই বৃদ্ধির হার ছিল যথাক্রমে ৬ শতাংশ এবং ৫ দশমিক ১৯ শতাংশ। অন্যদিকে ২০১৭ সাল ছিল ৮ দশমিক ৪৪ শতাংশ এবং ৭ দশমিক ১৭ শতাংশ।

২০১৯ সালে মসলা জাতীয় পণ্য পেঁয়াজ, রসুন ও আদা ছাড়া অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় এবং নিম্নমুখী ছিল। চা‌লের মূল্য সহনীয় ও নিম্নমুখী ছিল। ত‌বে বছর শেষে চাল, আটা, ডিম, শাক-সবজিসহ বেশকিছু পণ্যের মূল্য ঊর্ধ্বমুখী ছিল।

সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন ক্যাবের জ্বালা‌নি উপ‌দেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম, সাধারণ সম্পাদক অ্যাড‌ভো‌কেট হুমায়ুন কবীর ভূঁইয়া প্রমুখ।

Related Topics

টপ নিউজ

ক্যাব / ব্যয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার
  • ছবি: সংগৃহীত
    তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

Related News

  • ট্রাম্পের ইরান যুদ্ধে মার্কিনীদের ব্যয় ইতোমধ্যে ১১ বিলিয়ন ডলার, এটি কেবল শুরু
  • ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%
  • সংসদ নির্বাচন ও গণভোটে ব্যয় ধরা হয়েছে ৩,১০০ কোটি টাকা
  • এডিপি বাস্তবায়নে স্থবিরতা: ছয় মাসের ব্যয় ৮ বছরের মধ্যে সর্বনিম্ন
  • নির্বাচনি ইশতেহারে আদানির সঙ্গে চুক্তি বাতিলসহ জ্বালানি খাত সংস্কারে ১৩ দাবি ক্যাব যুব সংসদের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

3
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net