Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
খাগড়াছড়িতে গণধর্ষণ: ৭ আসামি গ্রেপ্তার 

বাংলাদেশ

হিমেল চাকমা, খাগড়াছড়ি থেকে ফিরে
27 September, 2020, 08:50 pm
Last modified: 27 September, 2020, 08:51 pm

Related News

  • এক-এগারোর সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী: চিফ প্রসিকিউটর
  • খাগড়াছড়ির লোকালয় থেকে উদ্ধার আহত লজ্জাবতী বানর
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
  • নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না, হাসিনার নতুন আইনজীবী আমির হোসেন
  • ঢাকায় অপরাধীদের নিয়ন্ত্রণে ফৌজদারি কার্যবিধির ১১০ ধারা প্রয়োগ করা হবে: জেলা প্রশাসক

খাগড়াছড়িতে গণধর্ষণ: ৭ আসামি গ্রেপ্তার 

উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেট, ডাকাতিকালে ব্যবহার করা একটি নম্বরবিহীন অটোরিকশা, দরজা ভাঙ্গার একটি শাবল।
হিমেল চাকমা, খাগড়াছড়ি থেকে ফিরে
27 September, 2020, 08:50 pm
Last modified: 27 September, 2020, 08:51 pm
গ্রেপ্তারকৃত সাত আসামি। ছবি: টিবিএস

গত বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি শহরে বলপেইয়া আদামে একটি ঘরে দুধর্ষ ডাকাতি ও গণধর্ষণের ঘটনায় সরাসরি জড়িত ৭ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন জেলার রামগড় উপজেলার তৈচালা পাড়ার নুরুল আমিন (৪০), দারোগা পাড়ার মো. অন্তর (২০), খাগড়াছড়ি পৌর এলাকা কুমিল্লা টিলার বেলাল হোসেন (২৩), গঞ্জপাড়ার মো. আব্দুল হালিম (২৮), গুইমারা উপজেলার বড় পিলাক এলাকার ইকবাল হোসেন (২১), পশ্চিম বড় পিলাক এলাকার মো. শাহিন মিয়া (১৯), মাটিরাঙ্গা উপজেলার দক্ষিণ মুসলিম পাড়ার আব্দুর রশিদ (৩৭)।

পুলিশ একাধিক স্থান থেকে অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেট, ডাকাতিকালে ব্যবহার করা একটি নম্বরবিহীন অটোরিকশা, দরজা ভাঙ্গার একটি শাবল।

রোববার সকালে পুলিশ সুপার কার্যালয়ে সংসাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ। 

এ সময় খাগড়াছড়ি পুলিশ সুপার ডাকাতি ও ধর্ষণের ঘটনা ও আসামিদের গ্রেপ্তারের অভিযানের বিস্তারিত বর্ণনা দেন।

তিনি বলেন, 'আসামিরা প্রত্যেকে ধর্ষণের সঙ্গে জড়িত ছিল এবং পালাক্রমে ধর্ষণ করে। এর ফাঁকে ফাঁকে তারা ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার লুণ্ঠন করে। ডাকাতি ও ধর্ষণ শেষ করে তারা বাড়ি থেকে বেড়িয়ে মাটিরাঙ্গার দিকে চলে যায়।'

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত প্রত্যেকের নামে থানায় একাধিক মামলা রয়েছে। এরমধ্যে অনেকে ধর্ষণ মামলার আসামিও। 

এ ডাকাত দল জেলখানা বসে একে অপরের সঙ্গে পরিচিত হয়। সেখানে তারা ডাকাত দল গঠন করেন। জেল থেকে ছাড়া পেয়ে তারা আবার এ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

পুলিশ সুপার জানান, ডাকাতির ঘটনায় মোট ৯ জন অংশ নেন। পূর্ব পরিকল্পিতভাবে ওই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির আগে সেখানে একাধিকবার রেকি করেন আসামিরা। এরপর তারা শাবল দিয়ে দরজা ভাঙেন। ভেতরে প্রবেশ করে বাড়িতে থাকা তিনজনকে বেঁধে ফেলেন। এরপর বুদ্ধি প্রতিবন্ধি মেয়েকে ধর্ষণ করেন। 
 
পুলিশ সুপার বলেন, 'ঘটনার বিস্তারিত সব তথ্য আমাদের হাতে আছে। কেউকে ছাড় দেওয়া হবে না। যে যে অপরাধ করেছে, সে সে শাস্তি পাবে।'

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি শহরের বলপেইয়া আদামে একদল ডাকাত একটি বাড়িতে প্রবেশ করে ঘরে সবাইকে বেঁধে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ ও বাড়িতে ডাকাতি করে।  পুলিশ এ ঘটনায় সরাসরি জড়িত ৯ জনের মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করেছে। বাকি দুজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Related Topics

টপ নিউজ

খাগড়াছড়ি / গণধর্ষণ / অপরাধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • এক-এগারোর সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী: চিফ প্রসিকিউটর
  • খাগড়াছড়ির লোকালয় থেকে উদ্ধার আহত লজ্জাবতী বানর
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
  • নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না, হাসিনার নতুন আইনজীবী আমির হোসেন
  • ঢাকায় অপরাধীদের নিয়ন্ত্রণে ফৌজদারি কার্যবিধির ১১০ ধারা প্রয়োগ করা হবে: জেলা প্রশাসক

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net