Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
কোম্পানীগঞ্জে মেয়র মির্জার নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ, আহত ৬

বাংলাদেশ

নোয়াখালী প্রতিনিধি
28 March, 2021, 09:15 am
Last modified: 28 March, 2021, 09:19 am

Related News

  • সাদা পাথর লুটের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান শুরু
  • সিলেটে প্রশাসনের আল্টিমেটামের পর পাথর ফিরিয়ে দিতে শুরু করেছেন অনেকে
  • সাদাপাথর লুট: দুদক প্রতিবেদনে অভিযুক্ত ৫৩; প্রশাসন ও রাজনৈতিক মহলে তোলপাড়
  • সিলেটে যৌথ বাহিনীর অভিযান: ৩৫ হাজার ঘনফুট পাথর জব্দ
  • সাদাপাথরে লুটপাটের ঘটনার মধ্যেই গ্রেপ্তার কোম্পানীগঞ্জের এক ইউপি চেয়ারম্যান

কোম্পানীগঞ্জে মেয়র মির্জার নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ, আহত ৬

অভিযোগ আছে, আবদুল কাদের মির্জা নিজে ওই প্রতিষ্ঠানের মালিক জসিম উদ্দিনকে বেদম মারধর করেন।
নোয়াখালী প্রতিনিধি
28 March, 2021, 09:15 am
Last modified: 28 March, 2021, 09:19 am
ছবি-টিবিএস

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের আজমিরী হোটেল নামে একটি রেস্টুরেন্টে মেয়র মির্জার নেতৃত্বে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসময় আবদুল কাদের মির্জা নিজে ওই প্রতিষ্ঠানের মালিক জসিম উদ্দিনকে বেদম মারধর করেন। এছাড়াও মির্জার লোকজনের হামলায় আরও পাঁচজন আহত হয়েছে। 

শনিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে আজমিরী হোটেলের সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে জসিম উদ্দিনকে কোম্পানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা কোম্পানীগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। 

জসিম উদ্দিন জানান, সন্ধ্যার দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ভাগনে রাহাতসহ সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের কয়েকজন অনুসারী তার হোটেলে নাস্তা করতে আসে। খবর পেয়ে পৌনে ৯ টার দিকে মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে শতাধিক লোক তার হোটেলে হামলা চালায়। এ সময় তারা একটি স্কেভেটর মেশিন দিয়ে হোটেলের বাহিরের সাইন বোর্ডসহ কিছু অংশ ভেঙে দেয়। পরে কাদের মির্জা নিজে হোটেলের ভিতরে ঢুকে তাকেসহ কর্মচারীদের এলোপাতাড়ি মারধর করেন। এ সময় মেয়রের লোকজন দোকানে লুটপাট চালায় বলেও অভিযোগ করেন এ ব্যবসায়ী।  

অভিযোগ অস্বীকার করে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, হোটেলের মালিক অবৈধভাবে দোকানের বাহিরে একটি অংশ নির্মাণ করেছে। এতে সাধারণ মানুষের চলাচলে প্রতিনিয়ত বিঘ্ন ঘটছে। কয়েকদিন আগে তাকে নিষেধ করা সত্ত্বেও সে অতিরিক্ত অংশ না ভাঙায় পৌর কর্তৃপক্ষ তা ভেঙে দিয়েছে এবং তার ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, মেয়রসহ তার লোকজন হোটেল ভাঙচুর করেছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হোটেল কর্তৃপক্ষ অভিযোগ দিলে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

Related Topics

টপ নিউজ

কোম্পানীগঞ্জ / আবদুল কাদের মির্জা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • সাদা পাথর লুটের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান শুরু
  • সিলেটে প্রশাসনের আল্টিমেটামের পর পাথর ফিরিয়ে দিতে শুরু করেছেন অনেকে
  • সাদাপাথর লুট: দুদক প্রতিবেদনে অভিযুক্ত ৫৩; প্রশাসন ও রাজনৈতিক মহলে তোলপাড়
  • সিলেটে যৌথ বাহিনীর অভিযান: ৩৫ হাজার ঘনফুট পাথর জব্দ
  • সাদাপাথরে লুটপাটের ঘটনার মধ্যেই গ্রেপ্তার কোম্পানীগঞ্জের এক ইউপি চেয়ারম্যান

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net