Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
কোভিড-১৯ এর চিকিৎসায় আইভারমেকটিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে আইসিডিডিআর’বি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 June, 2020, 05:05 pm
Last modified: 17 June, 2020, 08:18 pm

Related News

  • আইসিইউতে অর্ধেকের বেশি রোগী ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ায় আক্রান্ত হচ্ছেন: আইসিডিডিআর,বি
  • গাজীপুরে চীনা প্রতিষ্ঠানের রক্ত আমাশয়ের টিকার ট্রায়াল করতে চায় আইসিডিডিআরবি
  • জ্বর নিয়ে হাসপাতালে আসা ৫৭ শতাংশ রোগীই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত
  • করোনা সংক্রমণ বাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ
  • টাইম-এর ১০০ প্রভাবশালী স্বাস্থ্য নেতৃত্বের তালিকায় আইসিডিডিআরবি'র ড. তাহমিদ আহমেদ

কোভিড-১৯ এর চিকিৎসায় আইভারমেকটিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে আইসিডিডিআর’বি

আইসিডিডিআর'বি বলেছে, এই গবেষণার লক্ষ্য হল আইভারমেকটিন-এর সাথে ডক্সিসাইক্লিন অথবা শুধু আইভারমেকটিন-এর সাহায্যে চিকিৎসা প্রদান করলে ভাইরাসের সংক্রমণ কমার হার এবং জ্বর ও কাশি কমতে কয়দিন লাগে সেসম্পর্কে ধারণা লাভ করা। 
টিবিএস রিপোর্ট
17 June, 2020, 05:05 pm
Last modified: 17 June, 2020, 08:18 pm

কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় আ্যান্টি-প্যারাসাইটিক বা পরজীবী নাশক ওষুধ আইভারমেকটিন এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর'বি)।

বুববার আইসিডিডিআরবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "আজ আইসিডিডিআর'বি কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় আ্যান্টি-প্যারাসাইটিক বা পরজীবী নাশক ওষুধ আইভারমেকটিন-এর সাথে অ্যান্টিবায়েটিক ডক্সিসাইক্লিন, অথবা শুধু আইভারমেকটিন ব্যবহারের নিরাপত্তা ও কার্যকারিতা যাচাইয়ের লক্ষ্যে একটি দৈবচয়ন ভিত্তিক, ডাবল-ব্লাইন্ড প্লাসিবো-নিয়ন্ত্রিত পরীক্ষামূলক গবেষণা শুরু করেছে। কোভিড-১৯ চিকিৎসায় নিয়োজিত হাসপাতালে ভর্তি থাকা প্রাপ্তবয়স্ক রোগীদের নিয়ে গবেষণাটি পরিচালনা করা হবে।"

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইভারমেকটিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-এর অনুমোদনপ্রাপ্ত একটি ওষুধ যা ১৯৮০ সাল থেকে পরজীবীজনিত সংক্রমণ প্রশমনে ব্যবহৃত হয়ে আসছে। অতীতে দেখা গেছে যে, গবেষণাগারে অনেক ধরণের ভাইরাস নাশক হিসেবেও এটি সক্রিয় ভূমিকা পালন করে। 

"এই গবেষণায় কোভিড-১৯ এর চিকিৎসায় নিয়োজিত ঢাকার চারটি হাসপাতালের ৭২ জন রোগীকে অন্তর্ভুক্ত করা হবে। গবেষণাটি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সাথে শুরু হয়েছে, এবং বাকি হাসপাতালগুলোর সাথে আলোচনা চলছে।"

আইসিডিডিআরবি জানায়, এই গবেষণার লক্ষ্য হল আইভারমেকটিন-এর সাথে ডক্সিসাইক্লিন অথবা শুধু আইভারমেকটিন-এর সাহায্যে চিকিৎসা প্রদান করলে ভাইরাসের সংক্রমণ কমার হার এবং জ্বর ও কাশি কমতে কয়দিন লাগে সেসম্পর্কে ধারণা লাভ করা। 

"এছাড়াও, এই গবেষণা অক্সিজেনের প্রয়োজনীয়তার পরিবর্তন, অক্সিজেন দেওয়া সত্ত্বেও রোগী কেন ৮৮%-এর বেশি অক্সিজেন স্যাচুরেশন (এসপিও২) ধরে রাখতে পারে না, রোগীকে অক্সিজেন সরবরাহ ও হাসপাতালে ভর্তি থাকার দিনের সংখ্যায় পরিবর্তন, এবং এ রোগে আক্রান্তদের মৃত্যুর কারণ জানার চেষ্টা করা।"   

আইসিডিডিআরবির আন্ত্রিক এবং শ্বাস প্রশ্বাস রোগের জ্যেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী এবং এই গবেষণার প্রধান তত্ত্বাবধায়ক ড. ওয়াসিফ আলী খান বলেন, "এই ভাইরাসের দ্রুত বিস্তারের কারণে আমাদের প্রয়োজন সার্স-সিওভি-২ এর বিরুদ্ধে কার্যকর একটি অ্যান্টিভাইরাল ওষুধ খুঁজে বের করা। দুর্ভাগ্যবশত, আমাদের কাছে কোভিড-১৯ এর চিকিৎসা করার মতো কোনো ওষুধ নেই এবং এধরণের ওষুধ আবিষ্কার হতে কয়েক দশক লেগে যেতে পারে। তাই, আমাদের এমন ওষুধ খুঁজে বের করা প্রয়োজন যা বাজারে সহজলভ্য, যার ওপর যথেষ্টভাবে গবেষণা করা হয়েছে, যার পার্শ্ব-প্রতিক্রিয়া কম এবং যা জীবন বাঁচাতে সক্ষম।" 

দুই মাসের এই গবেষণার জন্য আর্থিক সহায়তা প্রদান করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

আইসিডিডিআর,বি-র নির্বাহী পরিচালক অধ্যাপক জন ডি ক্লেমেন্স বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিঃ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "নতুন করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত রোগীদের চিকিৎসায় আইভারমেকটিন কতটা নিরাপদ ও কার্যকর তা জানার লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টায় সহায়তা করার জন্য আমি বেক্সিমকো ফার্মাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশসহ  নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এই মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য একটি সাশ্রয়ী মূল্যের ও সহজে ব্যবহারযোগ্য চিকিৎসা পদ্ধতি খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি প্যানেল এই ক্লিনিক্যাল ট্রায়ালের সাথে যুক্ত আছেন। কোভিড-১৯ পরীক্ষায় নিশ্চিতভাবে আক্রান্ত ৪০ থেকে ৬৫ বছর বয়সী আগ্রহী রোগীদেরকে এই গবেষনায় অন্তর্ভুক্ত করা হবে। যারা মৃদু অসুস্থ এবং সাত দিনের কম সময়ব্যাপী অসুস্থতায় ভুগছেন এমন রোগীদেরকে এই গবেষনায় অন্তর্ভুক্ত করা হবে। গবেষণায় ব্যবহৃত ওষুধ দু'টির প্রতি অ্যালার্জি আছে, হৃদরোগ, কিডনি এবং লিভারের সমস্যা আছে, এবং গর্ভবতী বা বুকের দুধ খাওয়ান এমন মহিলাদেরকে এই গবেষণার আওতায় রাখা হবে না। গবেষণার আওতাভুক্ত একটি দলের রোগীরা এক ডোজ আইভারমেকটিন-এর সাথে পাঁচ দিনব্যাপী ডক্সিসাইক্লিন পাবেন, অপর একটি দল পাঁচ দিনব্যাপী প্রতিদিন শুধু একটি করে আইভারমেকটিন পাবেন এবং তৃতীয় দল পাঁচ দিনব্যাপী প্রতিদিন একটি করে প্লাসিবো পাবেন। পরীক্ষার ওষুধ ও প্লাসিবোগুলো একইভাবে প্যাকেজ করা হবে এবং গবেষণাধীন ব্যক্তি ও চিকিৎসকরা কেউ জানবেন না কোন রোগী কোন চিকিৎসা পাচ্ছেন। 
 

Related Topics

টপ নিউজ

আইভারমেকটিন / আইসিডিডিআরবি / করোনার ঔষধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • (বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
    নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন
  • একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
    যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল
  • আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
    ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

Related News

  • আইসিইউতে অর্ধেকের বেশি রোগী ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ায় আক্রান্ত হচ্ছেন: আইসিডিডিআর,বি
  • গাজীপুরে চীনা প্রতিষ্ঠানের রক্ত আমাশয়ের টিকার ট্রায়াল করতে চায় আইসিডিডিআরবি
  • জ্বর নিয়ে হাসপাতালে আসা ৫৭ শতাংশ রোগীই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত
  • করোনা সংক্রমণ বাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ
  • টাইম-এর ১০০ প্রভাবশালী স্বাস্থ্য নেতৃত্বের তালিকায় আইসিডিডিআরবি'র ড. তাহমিদ আহমেদ

Most Read

1
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

3
(বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
আন্তর্জাতিক

নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন

4
একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
ফিচার

যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল

5
আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net