কোভিডে আরও ১৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮,৪৮৩ জন
প্রাণঘাতী করোনাভাইরাসে আজ শুক্রবার (২ জুলাই) সকাল ৮টা নাগাদ গত ২৪ ঘণ্টায় আরও ১৩২ জন মারা গেছেন। এতে করে মৃতের আনুষ্ঠানিক সংখ্যা ১৪,৭৭৮ জনে পৌঁছে যায়। মৃত্যু হার রেকর্ড করা হয়েছে ১.৫৯ শতাংশ।
এনিয়ে টানা ষষ্ঠদিনের ন্যায় দেশে কোভিড-১৯-এ মৃতের সংখ্যা শতজনের বেশি হলো।
একইসময়, করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৮,৪৮৩ জনের দেহে। ফলে এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯,৩০,০৪২ জনে।
একইসময়, করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৮,৪৮৩ জনের দেহে। ফলে এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯,৩০,০৪২ জনে।
গত ২৮ জুন থেকেই দৈনিক সংক্রমণ শনাক্তের সংখ্যা ৮ হাজারের উপর রয়েছে। এর আগে গত বুধবার একদিনে সর্বোচ্চ ৮,৮২২ জন আক্রান্তকে শনাক্ত করা হয়। আর একদিনে সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যুর রেকর্ড হয় গত বৃহস্পতিবার।
সরকারি- বেসরকারিসহ দেশের মোট ৫৫৬টি ল্যাবরেটরিতে এসময় ৩০,০১২টি নমুনা পরীক্ষা করা হয়। একইসময় সংগৃহীত নমুনা সংখ্যা ছিল ৩০,৩৮৫টি।
গত ২৪ ঘণ্টায় করা নমুনা পরীক্ষার বিপরীতে পজিটিভ শনাক্তের হার ২৮.২৭ শতাংশ, যা বিগত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ। আজ শুক্রবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক বুলেটিন সূত্রে এসব তথ্য জানা যায়।
গত দিনে সবচেয়ে বেশি বা ৩৫ জনের মৃত্যু হয় খুলনা বিভাগে। তারপর দ্বিতীয় সর্বোচ্চ ৩০ জনের মৃত্যু হয়েছে ঢাকায়। রাজশাহী ও চট্টগ্রাম উভয় বিভাগে ২৪ জন করে, রংপুর বিভাগে ৯ জন, ছয় জন ময়মনসিংহ এবং বরিশাল ও সিলেট বিভাগে দুই জন কর মারা যান।
