Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
কুমিল্লার ঘটনায় ২২ জেলায় বিজিবি মোতায়েন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 October, 2021, 01:00 pm
Last modified: 14 October, 2021, 06:30 pm

Related News

  • কালবৈশাখীর তাণ্ডব: কুমিল্লায় ৩,০০০ হেক্টরে ফসলের ক্ষতি, বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থাও
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার একাধিক, কাল র‍্যাবের সংবাদ সম্মেলন
  • কুমিল্লায় দুই গ্রুপের মধ্যে তিনদিন ধরে দফায় দফায় সংঘর্ষ: আহত ৩০  
  • কুমিল্লায় মহাসড়কের পাশে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার

কুমিল্লার ঘটনায় ২২ জেলায় বিজিবি মোতায়েন

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে অন্যান্য জেলায়ও বিজিবি মোতায়েন করা হবে বলে জানিয়েছেন বিজিবি'র পরিচালক।
টিবিএস রিপোর্ট
14 October, 2021, 01:00 pm
Last modified: 14 October, 2021, 06:30 pm
ফাইল ছবি: সংগৃহীত

কুমিল্লায় পবিত্র কোরআনের অবমাননাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া উত্তেজনার জের ধরে কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সিগঞ্জসহ ২২টি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। 

বৃহস্পতিবার বিজিবি'র পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলা প্রশাসনের চাহিদার প্রেক্ষিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গা পূজার নিরাপত্তা রক্ষার্থে দেশব্যাপী বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানী ঢাকা-সহ অন্যান্য জেলায়ও বিজিবি মোতায়েন করা হবে বলে জানান বিজিবি'র ওই কর্মকর্তা।

চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি, বাঁশখালী, সীতাকুণ্ড, চন্দনাইশ ও পটিয়া উপজেলায় আট প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে হাটহাজারী ও বাঁশখালী উপজেলায় দুই প্লাটুন করে এবং অপর ৪ উপজেলায় ১ প্লাটুন করে মোতায়েন করা হয়েছে বিজিবি।

কুমিল্লার ঘটনার জের ধরে গতকাল (বুধবার) রাতে চাঁদপুরে সংঘর্ষে চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার রাতে জেলার হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে এ নিয়ে সংঘর্ষ হয় বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ।

চাঁদপুরে দুইটি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, "সহিংসতায় চাঁদপুরে ৪ জন মারা যায়। এরমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার ও চাঁদপুরে ৭২ জনকে আটক করা হয়েছে।"

মণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদসহ জেলা আওয়ামী লীগের নেতারা।

এদিকে, বুধবার রাতে কুমিল্লার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সংঘর্ষের জড়িত থাকার অভিযোগে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আনোয়ার হোসেন বলেন, 'জিজ্ঞাসাবাদের জন্য ফয়েজ আহমেদ নামে একজনকেও আমরা আটক করেছি। তিনি ওই ঘটনার ভাইরাল হয়ে যাওয়া ভিডিওটি ধারণ করেছিলেন।'

এদিকে গাজীপুরের বিভিন্ন পূজা মণ্ডপে হামলার অভিযোগে শহরটি থেকে অন্তত ২০ জন সন্দেহভাজনকে আটক করেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ প্রসঙ্গে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন, 'অপরাধীদের শনাক্ত করতে আমরা তদন্ত চালাচ্ছি। প্রচলিত আইন অনুসারে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'

গাজীপুরের ডেপুটি কমিশনার এসএম তরিকুল ইসলাম বলেন, 'জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আমরা ৯ প্লাটুন বিজিবি চেয়েছি। আমরা ইতোমধ্যেই পূজা মণ্ডপগুলোতে অতিরিক্ত আনসার সদস্য মোতায়েন করেছি।'

কুমিল্লার ঘটনার জের ধরে বুধবার মৌলভীবাজারের অন্তত সাতটি পূজা মণ্ডপে হামলার খবর পাওয়া গেছে। 

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, 'আমরা সবগুলো স্থান পরিদর্শন করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তাছাড়া পূজা মণ্ডপের নিরাপত্তা রক্ষায় বৃহস্পতিবার সকাল থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে।'

দিনাজপুরে বিজিবি'র পাশাপাশি রংপুর থেকে অতিরিক্ত পুলিশের রিজার্ভ ফোর্সও মোতায়েন হয়েছে।

বিজিবি দিনাজপুর সেক্টরের সহকারী পরিচালক মেজর শাহজাদ হোসেন জানান, ইতোমধ্যেই ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, আরও ৪ প্লাটুন বিজিবি মোতায়েনের অপেক্ষায় রয়েছে।

দিনাজপুর পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, দিনাজপুরে এবার মোট ১,২৮১টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বুধবারের ঘটনার পরপরই দিনাজপুর পুলিশের রিজার্ভ ফোর্স ও রংপুর থেকে অতিরিক্ত রিজার্ভ ফোর্স মোতায়েন করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে।

বান্দরবানের লামায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ছবি: টিবিএস

কুমিল্লার ঘটনার জেরে বান্দরবানের লামায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা করা হয়েছে। লামা থানার উপপরিদর্শক মো. জুম্মা বলেন, "বৃহস্পতিবার সকালে 'সর্বস্তরের তৌহিদী জনতা' ব্যানারে প্রতিবাদ মিছিলের পর এক পর্যায়ে লামা বাজারে একটি মন্দির এবং কিছু ঘরবাড়ির ওপর হামলার ঘটনা ঘটে।"

'পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ১২-১৩ জন আহত হয়েছেন। তবে আহতদের এখনো চিহ্নিত করা যায়নি। দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে একজন এসআই-সহ তিন পুলিশ সদস্যও আহত হন,' বলেন ওই পুলিশ কর্মকর্তা।

আহতদের উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পার্শ্ববর্তী জেলা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জেলা পুলিশ সুপার জেরিন আক্তার জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রত্যেক মন্দিরে পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে পুলিশের পাশপাশি সেনা ও বিজিবি সদস্যরাও মোতায়েন রয়েছে। এছাড়া জেলার সব এলাকায় আরও গভীর নজরদারি রাখা হচ্ছে।

এদিকে সরকারের প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) বুধবার এ সংক্রান্ত  একটি প্রেস নোট জারি করেছে।

সেখানে বলা হয়েছে, 'কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার সংবাদটি সরকারের নজরে এসেছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।'

এদিকে, ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এক জরুরি বিবৃতিতে বলেছেন, 'কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রত্যেকেরই ধর্মীয় সম্প্রীতি ও শান্তি বজায় রাখা উচিত।'

'দেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে,' যোগ করেন প্রতিমন্ত্রী।


  • আরও পড়ুন: কুমিল্লার ঘটনার জের ধরে চাঁদপুরে সংঘর্ষে নিহত ৩

Related Topics

টপ নিউজ

বিজিবি / বিজিবি মোতায়েন / কুমিল্লা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ছবি: সংগৃহীত
    বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
    রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Related News

  • কালবৈশাখীর তাণ্ডব: কুমিল্লায় ৩,০০০ হেক্টরে ফসলের ক্ষতি, বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থাও
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার একাধিক, কাল র‍্যাবের সংবাদ সম্মেলন
  • কুমিল্লায় দুই গ্রুপের মধ্যে তিনদিন ধরে দফায় দফায় সংঘর্ষ: আহত ৩০  
  • কুমিল্লায় মহাসড়কের পাশে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

5
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

6
‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
ফিচার

রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net