Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
কারামুক্ত হলেন ইরফান সেলিম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 April, 2021, 07:30 pm
Last modified: 28 April, 2021, 07:41 pm

Related News

  • বরখাস্তকৃত কাউন্সিলর ইরফান সেলিম পদ ফিরে পেলেন
  • ইরফান সেলিমের জামিন
  • জামিন স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে ইরফান সেলিমের আবেদন
  • জামিন স্থগিত ইরফান সেলিমের
  • জামিন পেলেন ইরফান সেলিম, ছাড়া পেতে বাধা নেই

কারামুক্ত হলেন ইরফান সেলিম

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম।
টিবিএস রিপোর্ট
28 April, 2021, 07:30 pm
Last modified: 28 April, 2021, 07:41 pm
র‍্যাবের হাতে গ্রেপ্তারের সময় ইরফান সেলিম। ফাইল ছবি।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে জামিন পাওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ইরফান সেলিম।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম।

নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় ধানমন্ডি থানায় দায়ের করা একটি মামলায় গত ২৫ এপ্রিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তার জামিন বহাল রাখেন।

সর্বোচ্চ আদালতের সেই আদেশ বুধবার বিচারিক আদালতে আসে। সেখান থেকে বিকেলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জামিননামা পৌঁছালে তিনি মুক্তি পান। 

নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খানকে মারধরের ঘটনায় হওয়া মামলায় হাইকোর্ট গত ১৮ মার্চ ইরফান সেলিমের জামিন মঞ্জুর করে রায় দেন। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি শেষে গত ২৮ মার্চ ইরফান সেলিমের জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করে দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান। এরপর স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য ইরফান সেলিম আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। 

উল্লেখ্য, গত বছরের ২৫ অক্টোবর সন্ধ্যার পর ধানমণ্ডির কলাবাগান ক্রসিংয়ে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফের মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছিল 'সংসদ সদস্য' স্টিকার লাগানো হাজী সেলিমের গাড়ি। ঘটনার সময় সংসদ সদস্য হাজী সেলিম গাড়িতে ছিলেন না। তার ছেলে ইরফান ও নিরাপত্তারক্ষী ছিলেন। এরপর নৌবাহিনীর ওই কর্মকর্তা মোটরসাইকেল থামান এবং নিজের পরিচয় দেন। এ সময় হাজী সেলিমের গাড়ি থেকে দুজন ব্যক্তি নেমে লেফটেন্যান্ট ওয়াসিফকে মারধর করেন। একপর্যায়ে ওই কর্মকর্তা আত্মরক্ষার চেষ্টা করেন। এ সময় ওয়াসিফের স্ত্রীকেও লাঞ্ছিত করা হয়। ঘটনাস্থলে লোকজন জড়ো হয়ে গেলে সংসদ সদস্যের গাড়ি ফেলে মারধরকারীরা পালিয়ে যান। পরে পুলিশ এসে গাড়ি ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

ওই ঘটনায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমসহ চারজনের বিরুদ্ধে গত বছরের ২৬ অক্টোবর ধানমণ্ডি থানায় 'মারধর ও হত্যাচেষ্টা' মামলা করেন নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ। এরপর ওই দিনই ইরফান সেলিমকে গ্রেপ্তার করা হয়। মামলায় ইরফান সেলিম ঢাকার আদালতে জামিনের আবেদন করলে ওই আদালত গত বছরের ২৭ ডিসেম্বর তা খারিজ করে দেন। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন ইরফান সেলিম। হাইকোর্ট জামিন প্রশ্নে রুল জারি করেন। ওই রুলের ওপর শুনানি শেষে জামিন মঞ্জুর করে রায় দেন হাইকোর্ট।

 

Related Topics

টপ নিউজ

ইরফান সেলিম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • ছবি: রয়টার্স
    তুমুল বিরোধিতার মুখে বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা থেকে পিছু হটল ফিফা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • ছবি: বাসস
    ঢাকা-কক্সবাজার রুটে এ মাসেই আরও একজোড়া নতুন ট্রেন চালু হবে: রেল প্রতিমন্ত্রী

Related News

  • বরখাস্তকৃত কাউন্সিলর ইরফান সেলিম পদ ফিরে পেলেন
  • ইরফান সেলিমের জামিন
  • জামিন স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে ইরফান সেলিমের আবেদন
  • জামিন স্থগিত ইরফান সেলিমের
  • জামিন পেলেন ইরফান সেলিম, ছাড়া পেতে বাধা নেই

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

3
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

4
ছবি: রয়টার্স
খেলা

তুমুল বিরোধিতার মুখে বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা থেকে পিছু হটল ফিফা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকা-কক্সবাজার রুটে এ মাসেই আরও একজোড়া নতুন ট্রেন চালু হবে: রেল প্রতিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net