Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
কর্মস্থলে নারীর নিরাপত্তা সংবেদনশীল পরিবেশ সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার: শ্রম প্রতিমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 September, 2019, 08:15 pm
Last modified: 25 September, 2019, 08:22 pm

Related News

  • ‘কেয়ার ইকোনমি’ জোরদারে ১,৬০০ নারীকে চাইল্ডকেয়ার উদ্যোক্তা বানানোর উদ্যোগ সরকারের
  • কর্মজীবী নারীদের জন্য ২০২৫ সালের সেরা দেশ কোনগুলো?
  • ঈদের ছুটির আগেই সব খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
  • শুধু ভালো বিয়ে দেয়ার জন্য কন্যাকে প্রস্তুত করা কেন?  
  • রূপগঞ্জ অগ্নিকাণ্ড: কারও গাফিলতি থাকলে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি শ্রম প্রতিমন্ত্রীর

কর্মস্থলে নারীর নিরাপত্তা সংবেদনশীল পরিবেশ সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার: শ্রম প্রতিমন্ত্রী

বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘কর্মস্থলে নারীর অবদান ও সুরক্ষা: আইএলও কনভেনশন বাস্তবায়ন ও জাতীয় নীতিমালা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি
টিবিএস রিপোর্ট
25 September, 2019, 08:15 pm
Last modified: 25 September, 2019, 08:22 pm

কর্মস্থলে নারীর নিরাপত্তা ও সংবেদনশীল পরিবেশ সুরক্ষা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। 

বুধবার রাজধানীতে বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘কর্মস্থলে নারীর অবদান ও সুরক্ষা: আইএলও কনভেনশন বাস্তবায়ন ও জাতীয় নীতিমালা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেছেন বলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

তিনি বলেন, “দুর্নীতি, সন্ত্রাস এবং জঙ্গীবাদ নির্মূল করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত-সমৃদ্ধ দেশ গঠন করতে চায় সরকার। বাংলাদেশ আইএলও এর ৭টি কোর কনভেনশনসহ ৩৫টি কনভেনশন অনুস্বাক্ষর করেছে। সরকার যে সকল কনভেনশন অনুস্বাক্ষর করেছে সেগুলোর বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

সংলাপে আইএলও কনভেনশনে ১৯০ অনুস্বাক্ষরের দাবীর প্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, “শুধু আইএলও কনভেনশন ১৯০ অনুস্বাক্ষর করলেই হবে না, কর্মস্থলে নারীর কর্মপরিবেশ এবং মর্যাদা সুরক্ষায় নারী-পুরুষ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যে কোন ধরণের হয়রানি ও সহিংসতা প্রতিরোধে দৃঢ়তার সাথে এগিয়ে আসতে হবে।” 

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর এবং উন্নয়ন সমন্বয় এর চেয়ারম্যান ড. আতিউর রহমানের সভাপতিত্বে সংসদ সদস্য শিরিন আখতার, ফরিদুল হক খান দুলাল, খোদেজা নাসরিন হোসেন, সেলিমা আহমাদ সংলাপে বক্তব্য দেন। 

কেয়ার বাংলাদেশের সহযোগিতায় ‘উন্নয়ন সমন্বয়’ এ সংলাপের আয়োজন করে। সংলাপে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এনজিও প্রতিনিধিরা অংশ নেন। 

কর্মক্ষেত্রে, বিশেষ করে নারী কর্মীদের উপর সহিংসতা ও হয়রানি রোধে আইএলও কনভেনশন ১৯০ অনুস্বাক্ষরের সুপারিশসহ মূলপ্রবন্ধ উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশ এর অ্যাডভোকেসি কো-অডিনেটর আসিফ ইমরান। 

Related Topics

টপ নিউজ

কর্মজীবী নারী / শ্রম প্রতিমন্ত্রী / মন্নুজান সুফিয়ান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
    তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
    ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • ‘কেয়ার ইকোনমি’ জোরদারে ১,৬০০ নারীকে চাইল্ডকেয়ার উদ্যোক্তা বানানোর উদ্যোগ সরকারের
  • কর্মজীবী নারীদের জন্য ২০২৫ সালের সেরা দেশ কোনগুলো?
  • ঈদের ছুটির আগেই সব খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
  • শুধু ভালো বিয়ে দেয়ার জন্য কন্যাকে প্রস্তুত করা কেন?  
  • রূপগঞ্জ অগ্নিকাণ্ড: কারও গাফিলতি থাকলে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি শ্রম প্রতিমন্ত্রীর

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
আন্তর্জাতিক

তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net