Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
করোনার মধ্যেও সচল পেট্রোপোল-বেনাপোল সীমান্ত

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
28 March, 2020, 12:05 pm
Last modified: 28 March, 2020, 12:26 pm

Related News

  • কলকাতায় হোটেলে আগুন: বেনাপোলে স্বজনদের কাছে ৫ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
  • শূন্যরেখায় আটকে থাকা মানুষ: মানবিকতা বনাম রাষ্ট্রের নিরাপত্তা
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • সীমান্তে অপরাধ ও অনুপ্রবেশে জড়িতদের মৃত্যুকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বেনাপোল সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি

করোনার মধ্যেও সচল পেট্রোপোল-বেনাপোল সীমান্ত

দুই দেশের মধ্যে রেল ও বিমান চলাচল বন্ধ থাকায় এখন এটাই একমাত্র উন্মুক্ত চলাচলের পথ। পেট্রোপোল বন্দরের এক কর্মকর্তা জানান, শুধুমাত্র জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখেই এই সীমান্ত পারাপারের পথ খোলা রাখা হয়েছে।
টিবিএস ডেস্ক
28 March, 2020, 12:05 pm
Last modified: 28 March, 2020, 12:26 pm
যশোরের বেনাপোল স্থলবন্দর সীমান্ত চেকপোস্ট। ফাইল ফটো।

করোনা ভাইরাসের বিশ্ব মহামারি রোধে দেশজুড়ে 'লকডাউন' পালন করছে প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ও ভারত। এই অবস্থায় দুই দেশে আটকে পড়া নাগরিকদের চলাচলের জন্য খুলে দেওয়া পেট্রোপোল-বেনাপোল স্থলবন্দর। 

বাংলাদেশ ও ভারতের একাধিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন বিষয়টি নিশ্চিত করেছে। 

গণমাধ্যমটি জানায়, গত সোমবার থেকেই স্থলবন্দর দুটি জরুরি পারাপারের জন্য খোলা রাখা হয়েছে। 

(গতকাল) শুক্রবার নাগাদ পেট্রোপোল দিয়ে মোট দুই হাজার ৪০০ মানুষ বাংলাদেশে এসেছেন। আর ভারত গিয়েছেন ৪০০ জন। 

দুই দেশের মধ্যে বিমান চলাচল বন্ধ থাকায় এখন এটাই একমাত্র উন্মুক্ত চলাচলের পথ। 

পেট্রোপোল বন্দরের এক কর্মকর্তা জানান, শুধুমাত্র জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখেই এই সীমান্ত পারাপারের পথ খোলা রাখা হয়েছে। এটি ব্যবহার করে গত বুধবার এক বাংলাদেশির মৃতদেহ ফেরত পাঠানো হয়।

মৃত ব্যক্তির নাম ছিল আশরাফ হোসেইন, তিনি দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়েছিলেন। মৃত্যুর পর তার আত্মীয়-স্বজন কলকাতা পুলিশের অনুমতিপত্র নিয়ে মৃতদেহ বাংলাদেশে আনেন। 

পেট্রোপোল বন্দরের অন্যান্য কর্মকর্তারা জানান, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ভারতে চিকিৎসার জন্য আসেন। এজন্য প্রতি সপ্তাহেই আমাদের অনেক লাশ ফেরত পাঠানোর অনুমতি দিতে হয়। তবে বুধবারের ঘটনাটি একটু ভিন্ন, দেশজুড়ে লকডাউন চলাকালে আমরা এমন অনুমতি দিয়েছি।

তারা আরও জানান, করোনা আক্রান্ত হয়ে কোনো বাংলাদেশি রোগী ভারতে মারা গেলে তার দেহ ফেরত না পাঠিয়ে  পুড়িয়ে ফেলা হতে পারে। 

এদিকে উত্তর২৪ পরগণার বনগাঁ এলাকায় বাংলাদেশগামী আড়াইশ'টি পণ্য বোঝাই ট্রাক আটকা পড়েছে। এর আগে গত সপ্তাহে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশগামী ১৮শ ট্রাককে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। 

মূলত ট্রাকে থাকা পণ্য নষ্ট হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন এমন আশঙ্কা থেকেই তিনি ওই নির্দেশ দেন। 

তবে শুধু পণ্য নয়, কলকাতায় নানা কাজে গিয়ে লকডাউনে আটকে পড়া অসংখ্য বাংলাদেশি এখন দেশে ফিরতে চাইছেন।

ভারতের চলমান লকডাউনের কারণে এখন অনেক হোটেল বাংলাদেশি অতিথিদের দেশে ফিরে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন। এই অবস্থায় স্থানীয় বন্ধুবান্ধবের বাসায় থাকতে বাধ্য হচ্ছেন অনেকে। 

ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাই কমিশনার জানান, তাদের কাছে প্রচুর আবেদন এসেছে এবং পর্যায়ক্রমে সব বাংলাদেশিকে তারা দেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। 

কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের হেড অব চ্যান্সিরি জামাল হোসেইন বলেন, লকডাউনের মাঝেও তারা সপ্তাহের ৭ দিন এবং ২৪ ঘণ্টা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ভারতে আটকা পড়া বাংলাদেশিরা কোনো প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছে না বলেও তিনি দাবি করেন। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত সীমান্ত / বেনাপোল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • কলকাতায় হোটেলে আগুন: বেনাপোলে স্বজনদের কাছে ৫ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
  • শূন্যরেখায় আটকে থাকা মানুষ: মানবিকতা বনাম রাষ্ট্রের নিরাপত্তা
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • সীমান্তে অপরাধ ও অনুপ্রবেশে জড়িতদের মৃত্যুকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বেনাপোল সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net