Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
করোনাভাইরাস ঠেকাতে বেনাপোল চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা জারি

বাংলাদেশ

ইউএনবি
07 February, 2020, 07:00 pm
Last modified: 07 February, 2020, 07:03 pm

Related News

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • বেনাপোল সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি
  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়েছে ৮,০০০ টাকা
  • ফিরেছে চিরচেনা ব্যস্ততা, বেনাপোল দিয়ে প্রবেশের অপেক্ষায় পণ্যবাহী ৯০০ ট্রাক
  • বেনাপোলে ২ মাস ধরে আটকা সুপারিবাহী ১৫০ ট্রাক; দিনে ক্ষতি ৩ লাখ টাকা

করোনাভাইরাস ঠেকাতে বেনাপোল চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা জারি

কয়েক সপ্তাহ ধরে শুধু মাত্র দেশি-বিদেশি যাত্রীদের পরীক্ষা করা হলেও গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারত বা মহারাষ্ট্র থেকে আসা সকল ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষা।
ইউএনবি
07 February, 2020, 07:00 pm
Last modified: 07 February, 2020, 07:03 pm
বেনাপোল স্থলবন্দর (ফাইল ছবি)

বিশ্বব্যাপী দ্রুতগতিতে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ঠেকাতে বেনাপোল চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। যে সকল বিদেশি পর্যটক ভারত হয়ে বাংলাদেশ প্রবেশ করছে তাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক সপ্তাহ ধরে শুধু মাত্র দেশি-বিদেশি যাত্রীদের পরীক্ষা করা হলেও গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারত বা মহারাষ্ট্র থেকে আসা সকল ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষা। এদিকে বেনাপোল চেকপোস্টে থার্মার স্ক্যানার মেশিনটি সচল থাকলেও সেটির মনিটরটি অচল থাকায় থার্মো ডিটেক্টর দিয়ে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চারটি মেডিকেল টিম কাজ করছে। কোনো যাত্রীর ঠান্ডা কাশি বা গায়ে তাপমাত্রা বেশি আছে কিনা সেটা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো যাত্রীর শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি।

বেনাপোল চেকপোস্টে কর্তব্যরত মেডিকেল কর্মকর্তা ডা. বিচিত্র মল্লিক জানান, বেনাপোল একটি আন্তজার্তিক চেকপোস্ট। এ চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৭-৮ হাজার দেশি-বিদেশি পাসপোর্টধারী যাত্রী ভারত-বাংলাদেশ যাতায়াত করে থাকেন। করোনাভাইরাসের জীবাণু যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য গত ১৮ জানুয়ারি থেকে বিভিন্ন দেশ থেকে আসা সন্দেহজনক পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

কোনো যাত্রীর শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া গেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে বলে জানান তিনি।

মেডিকেল কর্মকর্তা আরও বলেন, চীনে করোনাভাইরাস দেখা দেয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের সকল ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতা অবলম্বন করার জন্য চিঠি পাঠিয়েছে। বেনাপোল চেকপোস্টেও সেই সতর্কতা পালন করা হচ্ছে।

উল্লেখ্য, চীন থেকে দ্রুতগতিতে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে বিশ্বব্যাপী ৩১ হাজার চারশোর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৬ জনে। শুক্রবার পর্যন্ত বেইজিংয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানা যায়।

Related Topics

টপ নিউজ

বেনাপোল / বেনাপোল চেকপোস্ট / করোনা ভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
    মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • বেনাপোল সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি
  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়েছে ৮,০০০ টাকা
  • ফিরেছে চিরচেনা ব্যস্ততা, বেনাপোল দিয়ে প্রবেশের অপেক্ষায় পণ্যবাহী ৯০০ ট্রাক
  • বেনাপোলে ২ মাস ধরে আটকা সুপারিবাহী ১৫০ ট্রাক; দিনে ক্ষতি ৩ লাখ টাকা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে

5
মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net