Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
করোনাভাইরাসে আক্রান্ত রোগী বহনে বাসদের ‘বিশেষ অ্যাম্বুলেন্স’

বাংলাদেশ

বরিশাল প্রতিনিধি
09 April, 2020, 07:50 pm
Last modified: 09 April, 2020, 07:56 pm

Related News

  • থানা হেফাজতে আসামি মৃত্যুর গুজব; বরিশালে পুলিশ-স্থানীয়দের সংঘর্ষে আহত ১২
  • বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১
  • নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
  • বরিশালে গ্রেপ্তারের ভয়ে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু  
  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ

করোনাভাইরাসে আক্রান্ত রোগী বহনে বাসদের ‘বিশেষ অ্যাম্বুলেন্স’

সম্পূর্ণ বিনা খরচে রোগী বহন করা হবে এ বিশেষ অ্যাম্বুলেন্সগুলোতে।
বরিশাল প্রতিনিধি
09 April, 2020, 07:50 pm
Last modified: 09 April, 2020, 07:56 pm

বরিশালে করোনাভাইরাসে আক্রান্ত ও এ রোগের লক্ষণ থাকা রোগী বহনে ১০টি ইজিবাইক অ্যাম্বুলেন্স হিসাবে ব্যবহারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

সম্পূর্ণ বিনা খরচে রোগী বহন করা হবে এ বিশেষ অ্যাম্বুলেন্সগুলোতে। ইজিবাইকগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত ও লক্ষণ থাকা রোগী বহনে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। রোগী বহনের সময় চালক ও আশেপাশের কেউ যাতে সংক্রমিত না হয় সেভাবে ইজিবাইকগুলোকে সংস্কার করা হয়েছে। পাশাপাশি রোগী বহনে বাসদের ১০জন কর্মী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে নগরীর সদররোড অশ্বিনী কুমার হল চত্বরে বাসদ আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করে। পরে অ্যাম্বুলেন্স হিসাবে ব্যবহৃত ১০টি ইজিবাইক সাইরেন বাজিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী জানান, বরিশালে এখন পর্যন্ত একজনও করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। তারপরও করোনাভাইরাস যেভাবে ছড়াচ্ছে তাতে যে কেউ আক্রন্ত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। আক্রান্ত ও লক্ষণ থাকা রোগীদের অ্যাম্বুলেন্সগুলো বহন করতে চাচ্ছে না। ফলে তাদের বিপাকে পড়তে হচ্ছে। রোগী শনাক্ত হলে জনগণের দুর্ভোগ আরও ভয়াবহ হওয়ার আশংকা করা হচ্ছে। এসব বিবেচনায় ব্যাটারিচালিত ১০টি ইজিবাইক করোনাভাইরাস আক্রান্ত রোগী বহন উপযোগী করে সংস্কার করা হয়েছে। বরিশাল নগরীর মধ্যে বিনা খরচে রোগী বহন করবে এ অ্যাম্বুলেন্সগুলো।

জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন বলেন, প্রতিটি ইজিবাইকে একজন চালক ও রোগীর পাশে থাকবেন একজন স্বেচ্ছাসেবী। চালক ও স্বেচ্ছাসেবী নিজেদের নিরাপত্তায় পিপিই পরিহিত থাকবেন। স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করা এ ১০ জনকে মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. এইচ এন সরকার প্রাথমিক প্রশিক্ষণ দিয়েছেন কিভাবে রোগী পরিবহন করতে হবে।

রোগীবহনকারী ইজিবাইক অ্যাম্বুলেন্স চালক খলিলুর রহমান বলেন, একজন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হলে রোগীর পুরো পরিবারটি অসহায় হয়ে পড়ে। তাদের থেকে সবাই দূরে থাকে। প্রয়োজনীয় সহায়তা তারা পাননা। সংগঠনের আহ্বানে দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্যই স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দিয়েছি। 
 
Related Topics

টপ নিউজ

বরিশাল / বাসদ / মনীষা চক্রবর্তী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
    আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

Related News

  • থানা হেফাজতে আসামি মৃত্যুর গুজব; বরিশালে পুলিশ-স্থানীয়দের সংঘর্ষে আহত ১২
  • বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১
  • নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
  • বরিশালে গ্রেপ্তারের ভয়ে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু  
  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
খেলা

আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

6
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net