Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
করোনাভাইরাসের কারণে মৃত্যুকূপে পরিণত হয়েছে খুলনা বিভাগ 

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
07 July, 2021, 04:30 pm
Last modified: 07 July, 2021, 09:04 pm

Related News

  • দেশে করোনায় ধূমপায়ীদের মৃত্যুর হার তিনগুণ বেশি: গবেষণা
  • চলতি বছর দেশে এইডস আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় রেকর্ড
  • হাজার ছাড়াল ডেঙ্গুতে মৃতের সংখ্যা
  • ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫০০ ছাড়াল
  • আরএমজি: অর্ডারের পরিমাণ মহামারি পূর্ব সময়ের মাত্রা ছাড়ালেও, দাম বাড়েনি 

করোনাভাইরাসের কারণে মৃত্যুকূপে পরিণত হয়েছে খুলনা বিভাগ 

২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রেকর্ড ৬০ জনের মৃত্যু
খুলনা প্রতিনিধি
07 July, 2021, 04:30 pm
Last modified: 07 July, 2021, 09:04 pm

করোনাভাইরাসের কারণে মৃত্যুকূপে পরিণত হয়েছে খুলনা বিভাগ। একের পর এক মৃত্যু ও শনাক্তের রেকর্ড ভাঙছে। গত ২৪ ঘণ্টায় সব রেকর্ড ভেঙে বিভাগে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সর্বোচ্চ ১ হাজার ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছে। 

বুধবার (০৭ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে গত সোমবার খুলনা বিভাগে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া গতকাল মঙ্গলবার (৬ জুলাই) হয় সর্বোচ্চ ১ হাজার ৮৬৫ জন শনাক্তের রেকর্ড।
 
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে খুলনায়। কুষ্টিয়ায় ১১ জন, ঝিনাইদহে সাতজন, যশোরে ছয়জন, চুয়াডাঙ্গায় পাঁচজন, নড়াইলে চারজন, বাগেরহাটে তিনজন, মেহেরপুরে দুজন ও মাগুরায় একজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৯৩৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩২৫ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ হাজার ৮৪৪ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে খুলনায়। জেলায় করোনা শনাক্ত হয়েছে ৫৮৫ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ৫৬০ জনের। এ সময় মারা গেছেন ৩৪৮ জন ও সুস্থ হয়েছেন ১১ হাজার ৯৪৩ জন।

বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১৮ জনের। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ১৩৯ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৯৪৮ জন।

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১১১ জন। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৬৪ জন এবং মারা গেছেন ৭৬ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮৩৯ জন।

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩৭৩ জন। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ১৭৩ জন। মোট মারা গেছেন ১৮৭ জন এবং সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৫৮ জন।

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৫৬ জন। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ১৭৬ জন। মোট মারা গেছেন ১১৫ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ১২৮ জন।

মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৫৪ জনের। মোট মারা গেছেন ৩১ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৩৪৭ জন।

নড়াইলে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৫১ জন। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ১৫৭ জনের। মোট মারা গেছেন ৫৪ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ২৬৫ জন।

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২৩৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৪৩১ জনের। মোট মারা গেছেন ২৮৬ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ১৪৫ জন।

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৩০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৫ জন। মোট মারা গেছেন ১০৬ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৩৫৯ জন।

মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৫৯ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ২ হাজার ২৭০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪৬ জন।

Related Topics

টপ নিউজ

খুলনা বিভাগ / মৃত্যুকূপ / করোনায় প্রাণহানি / কোভিড-১৯ মহামারি / মৃত্যুর নয়া রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • দেশে করোনায় ধূমপায়ীদের মৃত্যুর হার তিনগুণ বেশি: গবেষণা
  • চলতি বছর দেশে এইডস আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় রেকর্ড
  • হাজার ছাড়াল ডেঙ্গুতে মৃতের সংখ্যা
  • ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫০০ ছাড়াল
  • আরএমজি: অর্ডারের পরিমাণ মহামারি পূর্ব সময়ের মাত্রা ছাড়ালেও, দাম বাড়েনি 

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net