Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
কক্সবাজার সৈকতের হোটেলে হচ্ছে ২০০ শয্যার আইসোলেশন সেন্টার

বাংলাদেশ

সায়ীদ আলমগীর, কক্সবাজার
02 June, 2020, 12:00 pm
Last modified: 02 June, 2020, 12:13 pm

Related News

  • চট্টগ্রামে মোস্তফা-হাকিম করোনা আইসোলেশন সেন্টার চালু 
  • করোনা রোগীদের চিকিৎসায় চসিক আইসোলেশন সেন্টারের যাত্রা শুরু
  • অনিয়মের অভিযোগ ওঠার পর থমকে গেছে আইসিইউ, আইসোলেশন সেন্টার স্থাপন প্রকল্প
  • বিজিএমইএ হাসপাতালে হচ্ছে ৫০ শয্যার আইসোলেশন সেন্টার
  • ডিএনসিসি মার্কেটে এক হাজার শয্যার আইসোলেশন সেন্টার পরিচালনা করবে সশস্ত্র বাহিনী 

কক্সবাজার সৈকতের হোটেলে হচ্ছে ২০০ শয্যার আইসোলেশন সেন্টার

তুলনামূলক যে সকল রোগীর উপসর্গ নেই, যারা মোটামুটি সুস্থ তাদের এই আইসোলেশন সেন্টারে রাখা হবে। আর যে সকল করোনা রোগী নিজের বাসায় থাকতে চান না বা বাসায় আলাদা থাকার ব্যবস্থা নেই তাদেরকেও এখানে রাখার সিদ্ধান্ত হয়েছে।
সায়ীদ আলমগীর, কক্সবাজার
02 June, 2020, 12:00 pm
Last modified: 02 June, 2020, 12:13 pm
কক্সবাজারের সি-ইন পয়েন্টের বালিয়াড়ির তীরে গড়া হোটেল সি-প্রিন্সেস

কক্সবাজারে জ্যামিতিক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। নানা পেশার মানুষের মাঝে জেঁকে বসছে করোনা। দিন দিন রোগী বাড়ায় কক্সবাজারে বিদ্যমান আইসোলেশন সেন্টারে রোগী সংকুলান হচ্ছে না। মুক্ত হাওয়ায় করোনা রোগীদের মানসিক প্রশান্তি ও অন্যান্য সুযোগ সুবিধার কথা চিন্তা করে সৈকতের ঢেউয়ের কাছের তারকা হোটেলে দুই শতাধিক শয্যার আইসোলেশন সেন্টার চালুর প্রক্রিয়া চলছে। 

সি-ইন পয়েন্টের বালিয়াড়ির তীরে গড়া সি-প্রিন্সেস হোটেলটি এ সপ্তাহেই আইসোলেশন সেন্টার হিসেবে চালু করতে ইতোমধ্যে শুরু হয়েছে তৎপরতা। এমনটি জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আফসার।

তিনি বলেন, কক্সবাজার সিভিল সার্জনের পক্ষে নতুন এই আইসোলেশন সেন্টারে চিকিৎসা সেবা দেওয়া হবে। জেলা প্রশাসন ও সিভিল সার্জনের অফিস সমন্বিতভাবে এই আইসোলেশন সেন্টারের কার্যক্রম পরিচালনা করবে। 

তুলনামূলক যে সকল রোগীর উপসর্গ নেই, যারা মোটামুটি সুস্থ তাদের এই আইসোলেশন সেন্টারে রাখা হবে। আর যে সকল করোনা রোগী নিজের বাসায় থাকতে চান না বা বাসায় আলাদা থাকার ব্যবস্থা নেই তাদেরকেও এখানে রাখার সিদ্ধান্ত হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার বলেন, করোনা চিকিৎসার অন্যতম উপদান হল নির্মল বাতাস। ফুসফুসে আঘাতহানা ভাইরাস করোনার বিরুদ্ধে লড়াই করতে আইসোলেশন রুমটি জানালার পাশে রাখতে নির্দেশনা দেওয়া হয়। 

সেকথা মাথায় রেখেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারেই আইসোলেশন সেন্টার গড়তে উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে সৈকতের নীল ঢেউ ও নির্মল হাওয়া উপভোগ করেই চিকিৎসা নিতে পারবেন করোনা আক্রান্তরা। হোটেলের প্রতিটি রুম থেকে উপভোগ করা যাবে সমুদ্র সৈকত। এই সপ্তাহেই চালু হবে সাগর পাড়ের ২০০ শয্যার নতুন এই করোনা আইসোলেশন সেন্টারটি। 

হোটেল সি-প্রিন্সেস'র সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) একরামুল বশর চৌধুরী সুমন বলেন, "দেশে চলমান করোনা দুর্যোগে আক্রান্তদের সেবায় জেলা প্রশাসন আমাদের হোটেলটিকে আইসোলেশন সেন্টার করার প্রস্তাবনা দিয়েছে। রাষ্ট্রীয় প্রয়োজনে আমরা সহযোগী হতে প্রস্তুত।" 

তিনি বলেন, কিন্তু এটি করতে গিয়ে হোটেল অ্যামিনেটিস ব্যবস্থাপনা, বিদ্যুৎ বিল আর স্টাফ খরচ কিভাবে মেনটেইন হবে এ বিষয়ে জেলা প্রশাসন এখনো কিছু বলেননি। আমরা এত বড় প্রপার্টি নিয়ে করোনার শুরু থেকেই চরম আর্থিক ক্ষতিতে রয়েছি। সরকারি সিদ্ধান্ত পালনের পাশাপাশি প্রপার্টি রক্ষাও নৈতিক দায়িত্ব।                   

জেলা প্রশাসন সূত্র জানায়, কক্সবাজারের রামুতে ৫০ শয্যা, চকরিয়ায় ৫০ শয্যার করোনা আইসোলেশন সেন্টার রয়েছে। এবং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১৫০ শয্যার করোনা ফিল্ড হাসপাতাল খোলা হয়েছে। এ ছাড়াও কক্সবাজার সদর হাসপাতালে ১০টি করোনা আইসিইউ ও ৫০ শয্যার করোনা আইসোলেশন সেন্টারে কাজ চলছে। 

প্রসঙ্গত, কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে গত ৬০ দিনে (রোববার পর্যন্ত) ছয় হাজার ৭৬৫ জন সন্দেহজনক রোগীর করোনা টেস্ট করা হয়। তারমধ্যে ৭৮১ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। এতে রোববারে 

২৫৮ জন নমুনা পরীক্ষায় ৭০ জন পজেটিভ পাওয়াদের মাঝে নতুন হিসেবে শনাক্ত হয়েছে ৬৬ জন। অপর ৪ জন রোগীর ফলোআপেও পজিটিভ এসেছে। এদিনের ৬৪ জনসহ কক্সবাজার জেলার রোগী রয়েছে ৭০৫ জন। এরমধ্যে কক্সবাজার সদরে ২৮৬ জন মহেশখালীতে ৩২ জন, টেকনাফে ৩২ জন, উখিয়ায় ৯৮ জন, রামু ২৭ জন, চকরিয়ায় ১৫৯ জন, কুতুবদিয়ায় ২ জন এবং পেকুয়ায় ৩৯ জন রয়েছে। সাথে ৩৪ জন রোহিঙ্গাও রয়েছে । অন্যান্যরা কক্সবাজারের নিকটবর্তী বান্দরবান জেলা এবং চট্টগ্রামের সীতাকুঞ্জ, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।

কক্সবাজার জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে, ইতোমধ্যে করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দেড় শতাধিক। সোমবার সকালে দুই তরুণসহ মারা গেছেন ১৬ জন। এরমধ্যে সদর উপজেলায় মৃত্যুবরণ করেছেন ১১জন। বাকিরা রামু, চকরিয়া ও টেকনাফের বাসিন্দা। 

Related Topics

টপ নিউজ

কক্স বাজার / তারকা হোটেল / আইসোলেশন সেন্টার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • চট্টগ্রামে মোস্তফা-হাকিম করোনা আইসোলেশন সেন্টার চালু 
  • করোনা রোগীদের চিকিৎসায় চসিক আইসোলেশন সেন্টারের যাত্রা শুরু
  • অনিয়মের অভিযোগ ওঠার পর থমকে গেছে আইসিইউ, আইসোলেশন সেন্টার স্থাপন প্রকল্প
  • বিজিএমইএ হাসপাতালে হচ্ছে ৫০ শয্যার আইসোলেশন সেন্টার
  • ডিএনসিসি মার্কেটে এক হাজার শয্যার আইসোলেশন সেন্টার পরিচালনা করবে সশস্ত্র বাহিনী 

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net