Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
চট্টগ্রামে মোস্তফা-হাকিম করোনা আইসোলেশন সেন্টার চালু 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 August, 2021, 09:25 am
Last modified: 09 August, 2021, 09:36 am

Related News

  • ৭৮ বার করোনা ‘পজিটিভ’ হয়েছেন এই ব্যক্তি!
  • করোনা রোগীদের চিকিৎসায় চসিক আইসোলেশন সেন্টারের যাত্রা শুরু
  • অনিয়মের অভিযোগ ওঠার পর থমকে গেছে আইসিইউ, আইসোলেশন সেন্টার স্থাপন প্রকল্প
  • বিজিএমইএ হাসপাতালে হচ্ছে ৫০ শয্যার আইসোলেশন সেন্টার
  • ডিএনসিসি মার্কেটে এক হাজার শয্যার আইসোলেশন সেন্টার পরিচালনা করবে সশস্ত্র বাহিনী 

চট্টগ্রামে মোস্তফা-হাকিম করোনা আইসোলেশন সেন্টার চালু 

করোনা সংকট প্রকট হলে আরও ৫০ শয্যা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান উদ্যোক্তারা। 
টিবিএস রিপোর্ট
09 August, 2021, 09:25 am
Last modified: 09 August, 2021, 09:36 am
ছবি- সংগৃহীত

চট্টগ্রামে আলহাজ মোস্তফা-হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে চালু হয়েছে করোনা আইসোলেশন সেন্টার। গতকাল রোববার নগরীর উত্তর কাট্টলীর মোস্তফা হাকিম কলেজে ৫০ শয্যার এই করোনা আইসোলেশন সেন্টার উদ্বোধন করা হয়।

উদ্বোধনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড-কাট্টলী) আসনের সাংসদ দিদারুল আলম। আলহাজ মোস্তফা হাকিম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য চট্টগ্রামের বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। 

প্রধান অতিথির বক্তব্যে দিদারুল আলম বলেন, "বর্তমানে করোনা পরিস্থিতিতে অনেকে আছেন যারা বাসায় সঠিকভাবে আইসোলেশনে থাকতে পারছেন না। করোনার এই বিস্তার রোধ করার জন্য আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই আইসোলেশন সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। চাহিদার পরিপ্রেক্ষিতে তা আরও বর্ধিত করার ব্যবস্থা রয়েছে।"

করোনা সংকটের শুরু থেকেই ফাউন্ডেশনটি অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে। এবার হাসপাতালে তীব্র শয্যা সংকটের মাঝে এই আইসোলেশন সেন্টার চালু করেছে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। যেখানে সব কিছুই বিনামূল্যে পাবেন রোগীরা। 

এই সেন্টারে ছয় জন চিকিৎসকের পাশাপাশি সার্বক্ষণিক থাকছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসকও। প্রশিক্ষণ প্রাপ্ত আয়া ও নার্সের পাশাপাশি থাকবে সার্বক্ষণিক অক্সিজেন সুবিধা। খাওয়া থেকে শুরু করে রোগীর চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে ফাউন্ডেশন। 

আলহাজ মোস্তফা হাকিম ফাউন্ডেশনের পরিচালক সরওয়ার আলম বলেন, "শুধু আইসোলেশন সেন্টার না, আইসোলেশন হাসপাতাল গড়ে তোলার জন্যও আমরা চেষ্টা করছি। এই আইসোলেশন সেন্টারে যেসব রোগী ভর্তি হবেন তাদেরকে চিকিৎসা সেবার সাথে সাথে ওষুধ-পথ্য ও খাবার আমরা ফ্রি দিবো। করোনা সংকট প্রকট হলে আরও ৫০ শয্যা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান উদ্যোক্তারা। 

সংকটময় মুহূর্তে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বলেন, "মোস্তফা-হাকিম করোনা আইসোলেশন সেন্টারের যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকবো। তাছাড়া এই প্রতিষ্ঠানকে দেখে অন্যান্য ধনী ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবীরা যদি এই ধরনের আরও প্রতিষ্ঠান গড়ে তোলেন, সেখানেও আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। 

উল্লেখ্য, করোনার শুরু থেকেই সরকারি হাসপাতালসহ বিভিন্ন স্থানে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ দিয়ে আসছে আলহাজ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের এই মানবিক প্রতিষ্ঠানটি।

 
 

Related Topics

টপ নিউজ

করোনা আইসোলেশন / আইসোলেশন সেন্টার / আইসোলেশন বেড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • ৭৮ বার করোনা ‘পজিটিভ’ হয়েছেন এই ব্যক্তি!
  • করোনা রোগীদের চিকিৎসায় চসিক আইসোলেশন সেন্টারের যাত্রা শুরু
  • অনিয়মের অভিযোগ ওঠার পর থমকে গেছে আইসিইউ, আইসোলেশন সেন্টার স্থাপন প্রকল্প
  • বিজিএমইএ হাসপাতালে হচ্ছে ৫০ শয্যার আইসোলেশন সেন্টার
  • ডিএনসিসি মার্কেটে এক হাজার শয্যার আইসোলেশন সেন্টার পরিচালনা করবে সশস্ত্র বাহিনী 

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net