Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
কক্সবাজারের ৩০ ভূমি কর্মকর্তার একযোগে বদলি

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
28 February, 2020, 12:20 pm
Last modified: 28 February, 2020, 12:49 pm

Related News

  • ঢাকা-সিলেট ছয় লেন: অক্টোবরের মধ্যে ভূমি অধিগ্রহণ জটিলতার সিংহভাগ নিরসনের আশা
  • মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর: ভূমি অধিগ্রহণে ব্যয় বেড়ে দ্বিগুণ 
  • ভূমি জরিপ ট্রাইব্যুনাল, যেখানে ভোগান্তির শেষ নেই

কক্সবাজারের ৩০ ভূমি কর্মকর্তার একযোগে বদলি

সম্প্রতি কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার একজন সার্ভেয়ারকে বিপুল পরিমাণ অর্থসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। এ ঘটনায় আরও দুই সার্ভেয়ার এখনও পলাতক রয়েছেন, যাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
কক্সবাজার প্রতিনিধি
28 February, 2020, 12:20 pm
Last modified: 28 February, 2020, 12:49 pm

কক্সবাজারে চলমান মেগা প্রকল্পের ভূমি অধিগ্রহণে ভূমি মালিকদের জিম্মি করে আদায় করা হচ্ছে কমিশন, এমন অভিযোগ প্রকল্প শুরুর পর থেকেই। এরই সূত্র ধরে, সম্প্রতি কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার একজন সার্ভেয়ার 'ঘুষের কোটি টাকা'সহ আটক হন। এরপর এই অফিসের ৩০ ভূমি কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয় থেকে এই অফিসের চারজন অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, সাতজন কানুনগো ও ১৯ জন সার্ভেয়ারকে বদলি করে আদেশ জারি করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার একজন সার্ভেয়ারকে বিপুল পরিমাণ অর্থসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। এ ঘটনায় আরও দুই সার্ভেয়ার এখনও পলাতক রয়েছেন, যাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া র‌্যাব-১৫ জানায়, তারা ঘুষ লেনদেনের জন্য একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের সন্ধান পেয়েছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী কক্সবাজার জেলার ভূমি অধিগ্রহণ শাখার সব কর্মচারীকে তাৎক্ষণিক বদলি নির্দেশ দেন।

বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের তিনটি আদেশের মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় কর্মরত ৩০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, 'বদলি হওয়া কর্মকর্তারা আগামী ৫ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় ওইদিন বিকেলে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।'

এছাড়াও পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শেষে সার্বিক দায়-দায়িত্ব নিরূপণ করে প্রতিবেদন দিতে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে ভূমি মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিষয়টি সম্পর্কে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ওয়াসিম আটক হবার পর  আমরাই মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম কর্মরত সবাইকে একযোগে বদলি করে নতুন জনবল দিতে। মন্ত্রণালয় বদলির আদেশ দিয়েছে শুনেছি। এখনও কাগজ হাতে আসেনি। অর্ডারে লোকবল পদায়ন করেছে কম। ধীরে ধীরে লোকবল পূর্ণ হবে বলে আশা করছি। 

বদলি হওয়া অভিযুক্তদের কাছ থেকে টাকা আদায়ের বিষয়ে কি ব্যবস্থা নেয়া হচ্ছে, এমন প্রশ্নে ডিসি বলেন, মামলায় অভিযুক্তদের বিষয়ে তদন্ত চলছে। তাদের স্বীকারোক্তিতে যাদের নাম আসবে তাদের বিষয়েও খোঁজ নিবে  আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরাও বিভাগীয় মামলা করে ব্যবস্থা নেব। 

Related Topics

টপ নিউজ

ভূমি অধিগ্রহণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • ঢাকা-সিলেট ছয় লেন: অক্টোবরের মধ্যে ভূমি অধিগ্রহণ জটিলতার সিংহভাগ নিরসনের আশা
  • মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর: ভূমি অধিগ্রহণে ব্যয় বেড়ে দ্বিগুণ 
  • ভূমি জরিপ ট্রাইব্যুনাল, যেখানে ভোগান্তির শেষ নেই

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net