Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
এ সপ্তাহেই স্কুল শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান শুরু    

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 October, 2021, 10:15 am
Last modified: 13 October, 2021, 03:26 pm

Related News

  • আজ থেকে শিশুদের কোভিড ভ্যাকসিন প্রদান শুরু
  • ৫-১১ বছর বয়সীদের পরীক্ষামূলক কোভিড টিকাদান শুরু হবে
  • শিশুদের জন্য করোনা টিকার প্রথম চালান এসেছে আজ
  • ইংরেজি-মাধ্যম শিক্ষার্থীদের টিকা নিয়ে অনিশ্চয়তা
  • স্কুল-কলেজ শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

এ সপ্তাহেই স্কুল শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান শুরু    

ঢাকা শহরের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের ২১টি সেন্টারে শিশুদের ভ্যাকসিন দেয়া হবে; প্রথমে ট্রায়াল ভিত্তিতে ৫০-১০০ শিশুকে ভ্যাকসিন দিয়ে কয়েকদিন পর্যবেক্ষণ করা হবে।
টিবিএস রিপোর্ট
13 October, 2021, 10:15 am
Last modified: 13 October, 2021, 03:26 pm
ছবি-মুমিত এম/টিবিএস

দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের এ সপ্তাহ থেকেই করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু হবে। ঢাকা শহরের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের ২১টি সেন্টারে শিশুদের ভ্যাকসিন দেয়া হবে। প্রথমে ট্রায়াল ভিত্তিতে ৫০-১০০ শিশুকে ভ্যাকসিন দিয়ে কয়েকদিন পর্যবেক্ষণ করা হবে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।   

মহাপরিচালক জানান, সারা দেশের ২১টি জেলায় যেখানে মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রায় ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণের সুযোগ আছে, এমন সব কেন্দ্রে চলবে স্কুল শিক্ষার্থীদের করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান।

ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, "শিশুদের ভ্যাকসিন যারা দিবে তাদের প্রশিক্ষণ দিতে হবে, সেন্টারে ভ্যাকসিন পৌঁছানো থেকে শুরু করে প্রস্তুতির অনেক বিষয় রয়েছে। আমাদের কিছু কিছু প্রস্তুতি শেষ হয়েছে, আরো কিছু কাজ বাকী রয়েছে। আশা করছি চলতি সপ্তাহের মধ্যে আমরা শিশু-কিশোরদের টিকা দেয়া শুরু করতে পারবো। আমরা কয়েকটা জায়গা নির্বাচন করেছি, তবে এখনো নির্ধারণ করিনি কোথা থেকে শুরু করবো। কোন কেন্দ্রে কখন শুরু করব তা পরে জানানো হবে"।

শিক্ষার্থীদের নিবন্ধন কীভাবে হবে জানতে চাইলে মহাপরিচালক বলেন, "শিশুদের আপাতত স্কুলের মাধ্যমে নিবন্ধন করা হবে। আমরা যে স্কুলের বাচ্চাদের ভ্যাকসিন দিবো সেই স্কুল কর্তৃপক্ষ তালিকা দেবে, পরে তা সুরক্ষা ওয়েবসাইটে যুক্ত করা হবে। শিশুদের টিকাকেন্দ্র আলাদা হবে"।  

মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল অধ্যাপক শাহান আরা বেগম টিবিএসকে বলেন, "গত ২০-২৫ দিন আগে থানা শিক্ষা অফিস আমাদের কাছ থেকে ষষ্ঠ-দশম শ্রেণী ও কলেজের শিক্ষার্থীদের তালিকা নিয়েছে। এরপর আর কিছু জানায়নি। পূজার ছুটির পর হয়তো ভ্যাকসিন দেয়ার বিষয়ে জানাবে"।    

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, "আমরা যেকোন ভ্যাকসিন দেয়ার আগে টেস্ট রান করি। প্রথমে ৫০-১০০ শিশুকে ভ্যাকসিন দিয়ে তাদের পর্যবেক্ষণ করবো। পরে বড় পরিসরে ভ্যাকসিন দেয়া হবে"। 

ভ্যাকসিন প্রদান কেন্দ্র হিসেবে রাজধানীর বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারকে স্বাস্থ্য অধিদপ্তর বিবেচনায় রেখেছে বলে জানান তিনি।

যেসব জেলায় ফাইজার ভ্যাকসিন সংরক্ষণের সক্ষমতা নেই সেসব জেলার শিশুরা কিভাবে ভ্যাকসিন পাবে সে বিষয়ে জানতে চাইলে আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, "আপাতত এটি মেনে নিতে হবে। পরে প্রয়োজনে পাশের জেলায় শিশুদের নিয়ে গিয়ে ভ্যাকসিন দেয়া হবে বা জেলাগুলোর ভ্যাকসিন সংরক্ষণ সক্ষমতা বাড়ানো হবে"।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকার পাশাপাশি আরও ১৯ জেলায় দেওয়া হবে ফাইজারের টিকা। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মীদের এ সংক্রান্ত প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সোমবার থেকে ১৯ জেলায় টিকা পাঠানো শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 

প্রাথমিকভাবে যেসব জেলায় ফাইজারের টিকা দেওয়া হবে সেগুলো হলো বরিশাল, ভোলা, ঝালকাঠি, চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, যশোর, সাতক্ষীরা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সুনামগঞ্জ, সিলেট ও ​​হবিগঞ্জ। 

এর মধ্যে চট্টগ্রামের চারটি, চাঁদপুরের দুটি, নোয়াখালীর দুটি, নরসিংদীর তিনটি, ময়মনসিংহের দুটি এবং রাজশাহীর আটটি কেন্দ্রে টিকা দেওয়া হবে।

এগুলো ছাড়াও ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আটটি কেন্দ্র থাকবে।

ভবিষ্যতে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জসহ আরও ২৬ জেলায় ফাইজারের টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে ওসব জেলার টিকাদান সম্পৃক্তদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। 

এর আগে রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানান, শিগগিরই শিশুদের কোভিডের টিকা দেওয়া শুরু হবে।

মন্ত্রী সেদিন বলেন, "সুইজারল্যান্ড সফরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক এবং গ্যাভির প্রতিনিধির সঙ্গে কথা হয়েছে। তারা শিশুদের টিকা দেওয়ার ব্যাপারে সায় দিয়েছেন। তারা আমাদের বলেছেন, 'আপনারা সংক্রমণ রোধে টিকা দিতে পারেন।' গ্যাভিও আমাদের ফাইজার ও মডার্নার টিকা বেশি করে দেবে বলে আশ্বস্ত করেছে।"

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, "সরকারের হাতে এখন ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা রয়েছে। এর থেকে অর্ধেক টিকা শিশুদের দেওয়া হবে। টিকার জন্য শিশুদের নিবন্ধন হবে জন্ম নিবন্ধনের মাধ্যমে। ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দেওয়া হবে।"

চট্টগ্রামে পৌঁছেছে ফাইজারের ১৬ হাজার টিকা, দেয়া হবে দুই কেন্দ্রে

প্রথমবারের মতো ফাইজারের করোনার টিকা চট্টগ্রামে পৌঁছেছে। সোমবার মধ্যরাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সিভিল সার্জন কার্যালয়ে বিশেষ ভ্যানে করে ১৬ হাজার ৩৮০ ডোজ টিকা পাঠানো হয়েছে। নগরের আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল ও বন্দর হাসপাতালের টিকাকেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া হবে।  

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "‍প্রথম দফায় ফাইজারের ১৬ হাজার ৩৮০ ডোজ ভ্যাকসিন আমরা পেয়েছি। এসব টিকা বর্তমানে এসে পৌঁছেছে চট্টগ্রামে। ইপিআই সেন্টার হাউজে বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে। যা পরবর্তীতে চাহিদা অনুযায়ী নগরের দুটি কেন্দ্রে সরবরাহ করা হবে। 

তবে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. সেখ ফজলে রাব্বি জানান, টিকা প্রদান কখন শুরু হবে তা এখনো ঠিক হয়নি।

করোনায় আরও ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৪৩ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। মারাত্মক সংক্রামক এই ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে দেশের আরও ৫৪৩ জনের দেহে।

গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ১৫৫টি কোভিড পরীক্ষার বিপরীতে করোনা সংক্রমণ ধরা পড়েছে শতকরা ২ দশমিক ৩৫ জনের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যে ১৪ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৪ জন।

অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষের সংখ্যা নারীদের প্রায় দ্বিগুণ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৭০১ জন কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন সেরে উঠলেন প্রাণঘাতী এই ভাইরাস থেকে। 
 
 
 

Related Topics

টপ নিউজ

শিশুদের কোভিড-১৯ টিকা / শিক্ষার্থীদের টিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • আজ থেকে শিশুদের কোভিড ভ্যাকসিন প্রদান শুরু
  • ৫-১১ বছর বয়সীদের পরীক্ষামূলক কোভিড টিকাদান শুরু হবে
  • শিশুদের জন্য করোনা টিকার প্রথম চালান এসেছে আজ
  • ইংরেজি-মাধ্যম শিক্ষার্থীদের টিকা নিয়ে অনিশ্চয়তা
  • স্কুল-কলেজ শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net