Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
এসএসসি পরীক্ষার্থীদের সাতটি বিষয়ের অ্যাসাইনমেন্ট সংশোধন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
02 August, 2021, 06:30 pm
Last modified: 02 August, 2021, 06:34 pm

Related News

  • এসএসসির খাতা দেখায় ভুল, দুই বছরের শাস্তির আওতায় যশোর বোর্ডের ১,৬৮৪ পরীক্ষক
  • আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
  • এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, হবে নতুন নীতিমালা: শিক্ষামন্ত্রী
  • কারিকুলাম বদল, করোনার শিক্ষাক্ষতি—এসএসসিতে পাসের হার কমার নেপথ্যে যেসব কারণ

এসএসসি পরীক্ষার্থীদের সাতটি বিষয়ের অ্যাসাইনমেন্ট সংশোধন

গত ১৮ জুলাই প্রথম পর্যায়ে তিন সপ্তাহের ছয়টি অ্যাসাইনমেন্ট প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। কিন্তু জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে অ্যাসাইনমেন্ট সংশোধন করা হয়েছে।
টিবিএস রিপোর্ট 
02 August, 2021, 06:30 pm
Last modified: 02 August, 2021, 06:34 pm
ফাইল ছবি

চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের সাতটি বিষয়ের অ্যাসাইনমেন্ট সংশোধন করা হয়েছে। এর মধ্যে চারটি অ্যাসাইনমেন্টের শিরোনাম সংশোধন হয়েছে। দুটি বিষয়ের অ্যাসাইনমেন্টে কিছু অংশ নতুন করে যুক্ত হয়েছে। একই সঙ্গে 'পৌরনীতি' ও 'নাগরিকতা' বিষয়ের প্রথম অধ্যায়ের অ্যাসাইনমেন্ট পরিবর্তন হয়েছে।

গত রোববার (১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়, গত ১৮ জুলাই প্রথম পর্যায়ে তিন সপ্তাহের ছয়টি অ্যাসাইনমেন্ট প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। কিন্তু জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে অ্যাসাইনমেন্ট সংশোধন করা হয়েছে।

আদেশে পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ের অ্যাসাইনমেন্টের শিরোনাম সংশোধন করে করা হয়েছে 'সরল যন্ত্র ও তার ব্যবহার'। পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের অ্যাসাইনমেন্টের শিরোনাম পরিবর্তন করে করা হয়েছে 'গতি ও এর রাশিমালা'।

হিসাববিজ্ঞান ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের শিরোনাম পরিবর্তন করে করা হয়েছে 'সাধারণ জাবেদার ধারণা ও গুরুত্ব'। উচ্চতর গণিতের একাদশ অধ্যায়ের অ্যাসাইনমেন্টের শিরোনাম বদলে করা হয়েছে 'স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে বহুভুজ সংক্রান্ত সমস্যা সমাধান'।

রসায়ন তৃতীয় অধ্যায়ের অ্যাসাইনমেন্ট কলামের শুরুতে 'বিভিন্ন (চারটি) মৌলের নিউট্রন সংখ্যা, বোর মডেল অনুসারে পরমাণুর গঠনের চিত্র, শক্তিস্তরে ইলেক্ট্রন বিন্যাস এবং উপশক্তিস্তরে (অরবিটালসমূহে) ইলেক্ট্রন বিন্যাস' অংশটি যুক্ত হয়েছে।

রসায়ন চতুর্থ অধ্যায়ের অ্যাসাইনমেন্টের শুরুর 'মৌলের ইলেক্ট্রন বিন্যাসের আলোকে পর্যায় সরণিতে অবস্থান, তুলনামূলক আয়নীকরণ এবং মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণি বৈশিষ্ট্য' অংশটি যুক্ত করা হয়েছে। এছাড়া পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের প্রথম অধ্যায়ের অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

এসএসসি পরীক্ষা / উচ্চ মাধ্যমিক পরীক্ষা / অ্যাসাইনমেন্ট / জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ছবি: সংগৃহীত
    বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

Related News

  • এসএসসির খাতা দেখায় ভুল, দুই বছরের শাস্তির আওতায় যশোর বোর্ডের ১,৬৮৪ পরীক্ষক
  • আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
  • এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, হবে নতুন নীতিমালা: শিক্ষামন্ত্রী
  • কারিকুলাম বদল, করোনার শিক্ষাক্ষতি—এসএসসিতে পাসের হার কমার নেপথ্যে যেসব কারণ

Most Read

1
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

3
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net