Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: এখনো অধরা ৪ আসামি

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
27 September, 2020, 06:55 pm
Last modified: 27 September, 2020, 06:57 pm

Related News

  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!
  • সিলেটে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ চার বছরের শিশু হত্যা
  • সিলেটের পাথর কোয়ারি ইজারা দিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন  
  • ঘুমিয়ে পড়েছিলেন চালক, সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের
  • আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: এখনো অধরা ৪ আসামি

রোববার ভোরে সুনামগঞ্জের ছাতক থেকে প্রধান আসামি সাইফুর রহমান ও সকালে হবিগঞ্জের মাধবপুর থেকে আরেক আসামি অর্জুন লস্করকে গ্রেপ্তার করা হয়।
সিলেট প্রতিনিধি
27 September, 2020, 06:55 pm
Last modified: 27 September, 2020, 06:57 pm
গ্রেপ্তারকৃত দুই আসামি সাইফুর রহমান [বাঁয়ে] ও অর্জুন লস্কর [ডানে]

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে সুনামগঞ্জের ছাতক থেকে প্রধান আসামি সাইফুর রহমান ও সকালে হবিগঞ্জের মাধবপুর থেকে আরেক আসামি অর্জুন লস্করকে গ্রেপ্তার করা হয়।

এখনো এই মামলার এজাহারভুক্ত ৪ আসামি পলাতক রয়েছে।

এদিকে, রোববার ধর্ষিতার জবনবন্দি গ্রহণ করেন আদালত। দুপুরে ধর্ষিতা তরুণীকে সিলেট মহানগর হাকিম তৃতীয় আদালতে হাজির করা হলে শারমিন খানম নিলা তার জবনবন্দি গ্রহণ করেন। আদালতে সেই রাতের ঘটনার বিবরণ দেন ওই তরুণী।

গত শুক্রবার রাতে সিলেটের ঐতিহ্যবাহী মুরারীচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের বিচার দাবিতে যথারীতি রোববারও আন্দোলনমুখর ছিল। বিচার দাবিতে নগরের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচী পালন করে বেশ কয়েকটি সংগঠন। ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ নেতাদের নাম উঠে এলেও স্থানীয় আওয়ামী লীগ নেতারাও দোষিদের বিচার দাবিতে সোচ্চার হয়েছেন।

দুই আসামি গ্রেপ্তার

রোববার ভোরে  সুনামগঞ্জের ছাতক থেকে ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে গ্রেপ্তার করে ছাতক থানা পুলিশ। গ্রেপ্তার এড়াতে ছদ্মবেশ ধরলেও শেষ রক্ষা হয়নি তার।

রোববার সকালেই এই মামলার চার নম্বর আসামি অর্জুন লস্করকে হবিগঞ্জের মাধবপুর থেকে গ্রেপ্তার  করে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার ও সাইফুর ও অর্জুন এমসি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ও কলেজ ছাত্রলীগের কর্মী।

পুলিশ জানায়, মাধবপুর উপজেলার মনতলা সীমান্ত এলাকা থেকে অর্জুনকে গ্রেপ্তার করা হয়। তিনি সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে জানান মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগির।

ধর্ষণের ঘটনার পরদিন শনিবার নির্যাতিতার স্বামী বাদী হয়ে নগরীর শাহপরাণ থানায় ৬ জনের নাম উল্লেখ করে ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। নাম উল্লেখ আসামিদের ছয়জনই ছাত্রলীগের কর্মী। তারা হলেন সাইফুর রহমান, মাহবুবুর রহমান রনি, তারেক, অর্জুন লঙ্কর, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, 'ঘটনার পর থেকেই পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করে যাচ্ছে। পুলিশের বেশ কয়েকটি টিম সিলেটজুড়ে কাজ করছে। সীমান্ত এলাকায়ও নজরদারি বাড়ানো হয়েছে। ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

আদালতে নির্যাতিতা তরুণী

রোববার বেলা ১টার দিকে ওসমানী হাসপাতালের ওসিসি সেন্টার থেকে নির্যাতিতা তরুণীকে সিলেটের আদালতে নিয়ে আসে পুলিশ। সেখানে সিলেট মহানগর হাকিম ৩য় আদালতের বিচারক শারমিন খানম নিলার কাছে ওই রাতের ঘটনার ব্যাপারে জবানববন্দি দেন তিনি।

সিলেট মহানগর পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে পুলিশ আক্রান্ত তরুণীকে ওসমানী হাসপাতাল থেকে আদালতে নিয়ে আসে। দেড়টার দিকে তিনি আদালতে ওই রাতের ঘটনার ব্যাপারে বিস্তারিত বর্ণনা দেন। আদালতে তার জবানববন্দি লিপিবদ্ধ করা হয়েছে।

নগরজুড়ে বিক্ষোভ

ধর্ষণের ঘটনার প্রতিবাদে শনিবারের মতো রোববারও সিলেট নগড়জুড়ে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। এসব বিক্ষোভ থেকে দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার, তাদের প্রশ্রয়দাতাদের চিহ্নিত করা, এমসি কলেজের দুর্বল প্রশাসের পদত্যাগের দাবি জানানো হয়।

প্রতিবাদসভা হয়েছে সিলেট সিটি করপোরেশনেও। এতে মেয়র ও কাউন্সিলররা অংশ নেন। ওই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে নাগরিক প্রতিনিধি, রাজনীতিবিদ, অভিভাবক, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এমন অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে।

সভা শেষে নগর ভবন থেকে সিলেট মহানগর পুলিশ কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলরবৃন্দ।

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে এমসি কলেজে বেড়াতে গিয়েছিলেন সিলেটের দক্ষিণ সুরমার এক দম্পতি। ছাত্রলীগের ৫-৬ জন নেতাকর্মী তাদের ধরে ছাত্রাবাসে নিয়ে আসেন। সেখানে দুজনকেই মারধর করেন তারা। পরে স্বামীকে বেঁধে রেখে তার সামনেই স্ত্রীকে ধর্ষণ করা হয়।

ধর্ষণের শিকার তরুণী বর্তমানে ওসমানী হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি রয়েছেন।

Related Topics

টপ নিউজ

এমসি কলেজ / গণধর্ষণ / আইন-আদালত / সিলেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!
  • সিলেটে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ চার বছরের শিশু হত্যা
  • সিলেটের পাথর কোয়ারি ইজারা দিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন  
  • ঘুমিয়ে পড়েছিলেন চালক, সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের
  • আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net