Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
এমসি কলেজে ধর্ষণের দায় স্বীকার করলো আরও দুই আসামি

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
04 October, 2020, 09:25 pm
Last modified: 04 October, 2020, 11:41 pm

Related News

  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ৪, পুরোনো মামলায় পাঠানো হলো কারাগারে
  • গাজীপুরে মশাল মিছিল ও নাশকতার প্রস্তুতিকালে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
  • নাটোরে ছাত্রলীগ কর্মীকে মারধর করে অটোরিকশায় শহর ঘোরায়, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
  • ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদী গ্রেপ্তার
  • আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পড়ানো হলো সবুজের জানাজা

এমসি কলেজে ধর্ষণের দায় স্বীকার করলো আরও দুই আসামি

জবানবন্দিতে আসামীরা জানায়, ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজের ছাত্রাবাসে প্রাইভেট কারের মধ্যে ওই তরুণীকে ৪ জন ধর্ষণ করে। বাকি ৪ জন তরুণীকে তুলে আনা, ধর্ষণ ও তার স্বামীকে মারধরে সহায়তা করেছে।
সিলেট প্রতিনিধি
04 October, 2020, 09:25 pm
Last modified: 04 October, 2020, 11:41 pm
প্রতীকী ছবি

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে তরুণীকে সংঘর্ষবদ্ধ ধর্ষণ মামলার আসামী তারেকুল ইসলাম তারেক ও মাহফুজুর রহমান মাসুম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 

আজ রোববার (৪ অক্টোবর) সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে তারেক এবং মহানগর হাকিম-২ সাইফুর রহমানের আদালতে মাহফুজ ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। 

দুই আসামীর স্বীকারোক্তি প্রদানের কথা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী বলেন, তারা দুজনই ধর্ষণের সাথে জড়িত থাকার দায় স্বীকার করেছে। জবানবন্দি প্রদান শেষে তাদের কারগারে পাঠানো হয়েছে।

এনিয়ে এ মামলায় গ্রেপ্তার হওয়া ৮ আসামীই নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিল। 

জবানবন্দিতে আসামীরা জানায়, ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজের ছাত্রাবাসে প্রাইভেট কারের মধ্যে ওই তরুণীকে ৪ জন ধর্ষণ করে। বাকি ৪ জন তরুণীকে তুলে আনা, ধর্ষণ ও তার স্বামীকে মারধরে সহায়তা করেছে।

এরআগে পাঁচ দিনের রিমান্ড শেষে রোববার দুপুরে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে তারেক ও মাহফুজকে আদালতে হাজির করে শাহপরান থানা পুলিশ।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক তরুণী। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই তরুণীকে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামী করা হয়।

মামলায় অভিযুক্তরা হলো; এমসি কলেজ ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান মাছুম, অর্জুন লস্কর, বহিরাগত ছাত্রলীগ কর্মী রবিউল এবং তারেকুল ইসলাম তারেক। মামলার অপর তিন আসামী অজ্ঞাত।

এ ঘটনায় এজাহারভূক্ত ছয় আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করে প্রত্যেককে পাঁচদিন করে রিমান্ডে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

এরমধ্যে গত শুক্র ও শনিবার সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, অর্জুন লস্কর, রবিউল, রাজন আহমদ ও আইনুদ্দিনকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তারা ধর্ষণের দায় স্বীকার করে নিয়ে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে।
 
Related Topics

টপ নিউজ

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ / আদালতে স্বীকারোক্তি / ছাত্রলীগ কর্মী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ৪, পুরোনো মামলায় পাঠানো হলো কারাগারে
  • গাজীপুরে মশাল মিছিল ও নাশকতার প্রস্তুতিকালে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
  • নাটোরে ছাত্রলীগ কর্মীকে মারধর করে অটোরিকশায় শহর ঘোরায়, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
  • ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদী গ্রেপ্তার
  • আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পড়ানো হলো সবুজের জানাজা

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net