Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
এবার কক্সবাজারে হাতি মেরে মাটিচাপা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
13 November, 2021, 06:50 pm
Last modified: 13 November, 2021, 06:58 pm

Related News

  • বাংলাদেশ থেকে হাতি কি হারিয়েই যাবে?
  • দেশে এশিয়ান হাতির 'মৃত্যুঘণ্টা', ছয় দিনে প্রাণ হারিয়েছে চারটি 
  • কক্সবাজারে এক বছরে ১৬টি বাচ্চা প্রসব করেছে এশিয়ান হাতি 
  • ক্লান্ত হয়ে বনের পাশে বিশ্রাম নিল সেই হাতির পাল
  • বাসস্থান ছেড়ে কেন শত শত মাইল ঘুরে বেড়াচ্ছে একদল হাতি?

এবার কক্সবাজারে হাতি মেরে মাটিচাপা 

গত এক সপ্তাহে এ নিয়ে সারা দেশে পাঁচটি হাতির মরদেহ পাওয়া গেল।
টিবিএস রিপোর্ট 
13 November, 2021, 06:50 pm
Last modified: 13 November, 2021, 06:58 pm
ছবি: টিবিএস।

কক্সবাজারের চকরিয়ায় হারবাংয়ের পাহাড়ি উপত্যকা থেকে মাটি চাপা দেওয়া একটি এশিয়ান হাতি উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার দুপুরে বন বিভাগের কর্মকর্তারা হাতিটির খোঁজ পান। 

স্থানীয় একটি সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছে, দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট করে হাতিটিকে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়।

চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‍"চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা হাতির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছি।"

বন বিভাগের ইমারজেন্সি রেসপন্স টিমের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, ‍"হারবাং বিটের চুরাখলা মজিদ মুড়ার দক্ষিণ পশ্চিম পাশে ধান ক্ষেতে একটি হাতিকে বৈদ্যুতিক শক দিয়ে মেরে মাটিতে পুঁতে ফেলা হয়। 

"এ নিয়ে ধান ক্ষেতের মালিকের সঙ্গে স্থানীয় লোকজনের কাটাকাটি হয়। বিষয়টি গতকাল রাতে জেনেই সকালে অনুসন্ধান দল পাঠাই আমরা। তারা দুপুরে হাতিটির সন্ধান পায় মাটিচাপা দেওয়া অবস্থায়।" 

এর আগে শুক্রবার সকালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল এলাকার একটি ধান ক্ষেত থেকে আরেকটি হাতির মরদেহ উদ্ধার করে বন বিভাগ। 

এ নিয়ে গত এক সপ্তাহে সারা দেশে পাঁচটি হাতির মরদেহ পাওয়া গেল। এগুলোর মধ্যে চট্টগ্রাম অঞ্চলে তিনটি এবং কক্সবাজার ও শেরপুর থেকে একটি করে হাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৫ সাল থেকে ২০২১ এই ছয় বছরে দেশে মোট ৬৯টি হাতির মৃত্যু হয়েছে। 

তবে বন্যপ্রাণী গবেষক নাসির উদ্দিন বলেন, গত দুই বছরেই দেশে ৩৮টি হাতি মারা গেছে। এর মধ্যে ২০২০ সালে ২২ টি ও ২০২১ সালে ১৬ টি। 

বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ হাতিই খাবারের খোঁজে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসলে মানুষের হাতে হত্যার শিকার হয়।

Related Topics

টপ নিউজ

এশিয়ান হাতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • বাংলাদেশ থেকে হাতি কি হারিয়েই যাবে?
  • দেশে এশিয়ান হাতির 'মৃত্যুঘণ্টা', ছয় দিনে প্রাণ হারিয়েছে চারটি 
  • কক্সবাজারে এক বছরে ১৬টি বাচ্চা প্রসব করেছে এশিয়ান হাতি 
  • ক্লান্ত হয়ে বনের পাশে বিশ্রাম নিল সেই হাতির পাল
  • বাসস্থান ছেড়ে কেন শত শত মাইল ঘুরে বেড়াচ্ছে একদল হাতি?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net