Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানে প্রস্তুত শিক্ষা বোর্ড, মন্ত্রণালয়ের সম্মতির অপেক্ষা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 September, 2020, 08:50 pm
Last modified: 18 September, 2020, 08:57 pm

Related News

  • জুনের শুরুতে হতে পারে এইচএসসি পরীক্ষা
  • টানা ৪০ দিনের ছুটি শেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে যেসব নির্দেশনা
  • বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনে নতুন নির্দেশনা
  • দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না, প্রধানমন্ত্রী এ মন্ত্রণালয়কে বেশি গুরুত্ব দিচ্ছেন: শিক্ষামন্ত্রী
  • পদত্যাগপত্র জমা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 

এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানে প্রস্তুত শিক্ষা বোর্ড, মন্ত্রণালয়ের সম্মতির অপেক্ষা

এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত করার উপায় নিয়ে আলোচনা করতে ১১টি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আগামী ২৪শে সেপ্টেম্বর একটি বৈঠকে অংশ নেবেন। 
টিবিএস রিপোর্ট
18 September, 2020, 08:50 pm
Last modified: 18 September, 2020, 08:57 pm
ফাইল ছবি

উচ্চ মাধ্যমিক এবং এর সমমানের পরীক্ষা অনুষ্ঠানে প্রস্তুত দেশের সব কয়টি শিক্ষাবোর্ড। কিন্তু, পরীক্ষা অনুষ্ঠানের তারিখ নির্ধারণের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।  

ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান জিয়াউল হক- দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, তারা যেকোনো পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রস্তুত, তবে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দিক-নির্দেশনার অপেক্ষা করা হচ্ছে। 

আন্তঃশিক্ষাবোর্ড উপ কমিটি সংশ্লিষ্ট সূত্র জানায়, এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠান নিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর দেশের ১১টি শিক্ষাবোর্ড চেয়ারম্যানরা এক বৈঠকে অংশ নিতে চলেছেন। বৈঠকের পর তারা একটি প্রস্তাবনা তৈরি করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবেন। 

ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যান বলেন, 'আমরা এইচএসসি পরীক্ষা নিয়ে আলোচনা করব, তবে মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।' 

''সারাদেশে পরীক্ষার সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং কর্মচারীদের ভিড় কোভিড -১৯ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। সুতরাং, আমাদের এ বিষয়টি নিয়েও ভাবতে হবে,'' তিনি যোগ করেন।

অন্যদিকে, পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আগে পরীক্ষা না দেওয়ার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ শিক্ষা মন্ত্রণালয়।

তবে পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হলে, সেক্ষেত্রে ১৫দিন আগেই সময়সূচী ঘোষণা করা হবে। 

গত ১ এপ্রিলে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ১৩ লাখ শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। ১১টি শিক্ষাবোর্ডের অধীনে প্রায় ৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা শুরুর পরিকল্পনা ছিল। ১১টি শিক্ষাবোর্ডের মধ্যে নয়টি সাধারণ, একটি মাদ্রাসা এবং একটি কারিগরি শিক্ষাবোর্ড।  

তবে গত ১৭ মার্চ থেকে দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। মহামারি বিস্তার রোধে গত ২২ মার্চ নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষাও স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়।  

সর্বশেষ ঘোষণা অনুসারে আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। 

 

Related Topics

টপ নিউজ

উচ্চ মাধ্যমিক পরীক্ষা / শিক্ষাবোর্ড / কোভিড-১৯ মহামারি / শিক্ষা মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • জুনের শুরুতে হতে পারে এইচএসসি পরীক্ষা
  • টানা ৪০ দিনের ছুটি শেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে যেসব নির্দেশনা
  • বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনে নতুন নির্দেশনা
  • দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না, প্রধানমন্ত্রী এ মন্ত্রণালয়কে বেশি গুরুত্ব দিচ্ছেন: শিক্ষামন্ত্রী
  • পদত্যাগপত্র জমা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net