Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
উন্নত ঢাকা গড়তে পাঁচ রূপরেখা তাপসের 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 January, 2020, 12:45 pm
Last modified: 29 January, 2020, 04:37 pm

Related News

  • জামায়াত একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, ইশতেহারেও ইসলাম নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • নির্বাচনি ইশতেহারে আদানির সঙ্গে চুক্তি বাতিলসহ জ্বালানি খাত সংস্কারে ১৩ দাবি ক্যাব যুব সংসদের
  • ‘জনতার ইশতেহার’: নির্বাচনী ইশতেহার প্রণয়নে জনগণের মতামত চাইল জামায়াত
  • দুই সন্তানসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের
  • তাপসের ব্যাংক হিসেবে ৩০৪.৩৩ কোটি টাকা ও ২৬৩,৭৩৬ ডলারের সন্দেহজনক আমানত

উন্নত ঢাকা গড়তে পাঁচ রূপরেখা তাপসের 

ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, স্বশাসিত ঢাকা এবং উন্নত ঢাকা-এ পাঁচটি রূপরেখায় ভাগ করে ইশতেহার ঘোষণা করেন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।
টিবিএস রিপোর্ট
29 January, 2020, 12:45 pm
Last modified: 29 January, 2020, 04:37 pm

পয়লা ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে (ডিএসসিসি) আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

তিনি ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, স্বশাসিত ঢাকা এবং উন্নত ঢাকা-এ পাঁচটি রূপরেখায় ভাগ করে ইশতেহার উপস্থাপন করেন।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন তিনি। 

নির্বাচনের মাত্র কয়েক দিন আগে মঙ্গলবার ইশতেহার ঘোষণা করেন বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

‘ঐতিহ্যের সাথে আধুনিকায়নের পথে’ স্লোগানকে সামনে রেখে প্রকাশ করা ইশতেহারে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ইশতেহারে ঐতিহ্যের ঢাকা গড়া নিয়ে তাপস বলেন, তিনি নির্বাচিত হলে ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকাকে ‘ঐতিহ্য প্রাঙ্গন’ হিসেবে গড়ে তোলা হবে। সবাইকে নিয়ে সমন্বিত প্রয়াসে জাদুঘর ও আর্ট গ্যালারি নির্মাণ করা হবে। 

তাপস জানান, ঢাকার ঐতিহাসিক বৈশিষ্ট্য থাকা স্থাপনা সংরক্ষণে মহাপরিকল্পনা নেওয়া হবে। এর মাধ্যমে পুরনো ঢাকার ঐতিহ্যকে পুনরুদ্ধার ও সংরক্ষণ করা হবে।

সুন্দর ঢাকা প্রসঙ্গে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, প্রয়োজনীয়সংখ্যক উদ্যান নির্মাণের পাশাপাশি সবুজায়ন, ছাদবাগানে উৎসাহ দেওয়া হবে। এ ছাড়া পরিবেশবান্ধব স্থাপনা বৃদ্ধি, বায়ু ও শব্দ দূষণ রোধে ব্যবস্থার পাশাপাশি প্রত্যেক ওয়ার্ড খেলার মাঠ, শরীর চর্চাকেন্দ্র স্থাপন করা হবে।

সচল ঢাকা গড়তে গণপরিবহনের চলাচল নিয়ন্ত্রণ ও ভালো ব্যবস্থাপনার মাধ্যমে কিছু রাস্তায় দ্রুতগতির যানবাহন, কিছু রাস্তায় ধীরগতির যানবাহন চলাচলের ব্যবস্থার কথা জানান তাপস। তিনি জানান, নগর ঘুরে দেখার জন্য 'হপ অন হপ অফ' বাস সেবা চালু করা হবে। 

সুশাসিত ঢাকা গড়া নিয়ে তাপস বলেন, ঢাকায় থাকা পঞ্চায়েত ব্যবস্থা চালু করতে চান তিনি। এর মাধ্যমে নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধসহ এলাকাভিত্তিক সুশাসন প্রতিষ্ঠা করা হবে।

তাপস জানান, প্রধানমন্ত্রীর রূপকল্প-২০৪১ অনুযায়ী উন্নত ঢাকা গড়ে তোলা হবে।

তিনি জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে ৩০ বছর মেয়াদী মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে ঢাকার উন্নতি, ভবন নির্মাণ, ভূমি ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণ, নগর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে।

Related Topics

টপ নিউজ

নির্বাচনী ইশতেহার / ফজলে নূর তাপস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • জামায়াত একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, ইশতেহারেও ইসলাম নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • নির্বাচনি ইশতেহারে আদানির সঙ্গে চুক্তি বাতিলসহ জ্বালানি খাত সংস্কারে ১৩ দাবি ক্যাব যুব সংসদের
  • ‘জনতার ইশতেহার’: নির্বাচনী ইশতেহার প্রণয়নে জনগণের মতামত চাইল জামায়াত
  • দুই সন্তানসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের
  • তাপসের ব্যাংক হিসেবে ৩০৪.৩৩ কোটি টাকা ও ২৬৩,৭৩৬ ডলারের সন্দেহজনক আমানত

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net