Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
উত্তরে শীতের এক সকাল

বাংলাদেশ

নজরুল ইসলাম রাজু, রংপুর
09 December, 2020, 01:10 pm
Last modified: 09 December, 2020, 04:14 pm

Related News

  • শীত নিয়ে পূর্বাভাসে যা বলছে আবহাওয়া অফিস
  • শীতের যে প্রসাধনী বদলায়নি, নয় সেকেলেও: তিব্বত পমেডের সাত দশকের গল্প
  • খেজুরের রস ও গুড়: এক মধুর আখ্যান
  • মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৬.৭ ডিগ্রি, শীতে বিপর্যস্ত জনজীবন 
  • শীতে বাইরে বেরোলেই কি ঠান্ডা লেগে যেতে পারে?

উত্তরে শীতের এক সকাল

আবহাওয়া কর্মকর্তারা বলছেন, বনায়ন ও নদীর পানি কমে যাওয়ায় গত বিশ বছরের চেয়ে চলতি বছর বেশি ঠান্ডা পড়ার আশঙ্কা করছেন তারা।
নজরুল ইসলাম রাজু, রংপুর
09 December, 2020, 01:10 pm
Last modified: 09 December, 2020, 04:14 pm
ছবি: নজরুল ইসলাম রাজু/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। কুয়াশাচ্ছন্ন আকাশ, মাঝে মধ্যে কুয়াশাগুলো বৃষ্টির মতো ঝরছে। সকাল ৯টা পর্যন্ত দেখা মেলেনা সূর্যের। 

আবহাওয়া কর্মকর্তারা বলছেন, বনায়ন ও নদীর পানি কমে যাওয়ায় গত বিশ বছরের চেয়ে চলতি বছর বেশি ঠান্ডা পড়ার আশঙ্কা করছেন তারা।

অন্যদিকে চিকিৎসকরা বলছেন, শীত বেশি হওয়ায় বাড়ছে করোনা রোগীর সংখ্যাও।

সকাল গড়ালে পূবের আকাশে সূর্য উঁকি দিয়ে ছড়াচ্ছে মিষ্টি রোদ। কুয়াশার চাদর সরিয়ে আলো ছড়াচ্ছে পথ-ঘাট-ক্ষেত সব স্থানে। দূর্বা ঘাসে শিশিরবিন্দু, দেখে মনে হচ্ছে মুক্তার কণা জ্বলজ্বল করছে। আবার দিনে রোদ হলেও ঠান্ডা অনেক বেশি। কুয়াশায় দিনের বেলায়ই হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যান-বাহন। 

শীতে বেশি দুর্ভোগে পড়ছে বৃদ্ধ ও শিশুরা। অনেকেই খুড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। কনকনে ঠান্ডায় গরম কাপড়ের দাবি করছেন নিম্নআয়ের মানুষ।

রংপুর অঞ্চলে বেড়েই চলছে শীতের প্রকোপ। কনকনে শীতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল ও নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। দিনভর সূর্যের দেখা না মেলায় তারা বাড়ির বাইরে বেরোতে পারছেন না।

রংপুর সিভিল সার্জন জানিয়েছেন, শীত বাড়ার সাথে সাথে বেড়েছে করোনা রোগীর সংখ্যা। আর এ রোগে বেশির ভাগ আক্রান্ত হচ্ছেন বৃদ্ধরা। গত ৮ মাসে ৬১জন করোনা আক্তান্ত হয়ে মারা গেছেন। এ পর্যন্ত করোনায় আক্তান্ত রোগীর সংখ্যা প্রায় ১ হাজার ৬শ জন।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. মোস্তাফিজার রহমান জানান, রংপুর বিভাগে তাপমাত্রা প্রতিদিন কমতে শুরু করছে। উত্তরাঞ্চলের পঞ্চগড়ের তেতুলিয়ায় তাপমাত্রা শুক্রবার ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। ধারণা করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ৯-১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

রংপুরে গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করলেও তা আগামী দুই একদিনে আরও কমে যেতে পারে। এ কারণে শীত কয়েক দিনের মধ্যে বেড়ে যাবে আশঙ্কা করছেন তিনি।

তিনি বলেন, গত ২০ বছরের রেকর্ডকে ছেড়ে যাবে এ বছর ঠান্ডা। এ অবস্থায় গরম কাপড় ব্যবহারসহ ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন এই আবহাওয়াবিদ। 

শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে বাজার ও ফুটপাতে এখন গরম কাপড় বিক্রি শুরু করছে দোকানীরা। বেশি ঠান্ডার কারণে শীত বেশি হওয়ায় কাঁথা কম্বল ব্যবহার করছে মানুষ। তবে শুরুতেই বেশি শীত পড়ছে উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ের তেতুলিয়ায়।

আবার কুয়াশাও পড়ছে অনেক। ভোর রাত থেকে সকাল পর্যন্ত পঞ্চগড়ের তেঁতুলিয়া ও দিনাজপুরের সড়ক মহাসড়কে যানবাহনে হেডলাইট জালিয়ে চলাচল করছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া ও দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রংপুরের লাহেরীর হাট এলাকার নগরীর দেলেয়ার হোসেন বলেন, কুয়াশার সাথে সাথে বাড়ছে শীত। রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা ও দিনে একটু গরম লাগছে। রাতে কাঁথা কম্বল ছাড়া ঘুমানো যায়না।

মহানগরীর মুন্সিপাড়ার আরিফা সুলতানা শিউলি জানান, ভোর থেকে কুয়াশা পড়ছে এ অঞ্চলে। এ কারণে বাড়ছে ঠান্ডা। রাতে গরম কাপড় বের করতে হচ্ছে। আবার দিনে একটু গরম সন্ধ্যা থেকে মধ্যরাতে অনেক বেশি ঠান্ডা লাগছে।

রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, উত্তরাঞ্চলে বাড়তে শুরু করছে শীত। ঠান্ডায় করোনা রোগীর সংখ্যা বাড়তে পারে তাই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। শীতের সময় যেকোনো ভাইরাসজনিত রোগ বাড়তে পারে। এর জন্য সবাইকে সর্তক হতে হবে। আগামী কয়েক দিনের মধ্যে শীত বেশি হলে করোনার প্রভাব বৃদ্ধির আশংকা করা হচ্ছে। যার ফলে হৃদরোগী, ডায়বেটিক রোগী, বয়ষ্ক ও শিশুরা বেশি আক্রান্ত হতে পারে।

 

Related Topics

টপ নিউজ

শীত / শীত ঋতু / শীতকালীন রোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • শীত নিয়ে পূর্বাভাসে যা বলছে আবহাওয়া অফিস
  • শীতের যে প্রসাধনী বদলায়নি, নয় সেকেলেও: তিব্বত পমেডের সাত দশকের গল্প
  • খেজুরের রস ও গুড়: এক মধুর আখ্যান
  • মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৬.৭ ডিগ্রি, শীতে বিপর্যস্ত জনজীবন 
  • শীতে বাইরে বেরোলেই কি ঠান্ডা লেগে যেতে পারে?

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net