Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
ঈদের আগে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তি দিতে বিচারপতির কাছে বিশিষ্ট নাগরিকদের আবেদন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 May, 2021, 07:35 pm
Last modified: 08 May, 2021, 08:40 pm

Related News

  • সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন, তবে মুক্তি পাচ্ছেন না এখনই
  • দুই মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন
  • ৭ মার্চের ভাষণ বাজিয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ইমি জামিনে কারামুক্ত
  • বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ৭ মার্চের ভাষণ বাজিয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ইমির জামিন

ঈদের আগে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তি দিতে বিচারপতির কাছে বিশিষ্ট নাগরিকদের আবেদন

পুলিশি হেফাজতে তাদের ওপর নির্যাতন হয়েছে কিনা জানতে তদন্তের দাবিও জানান তারা।
টিবিএস রিপোর্ট
08 May, 2021, 07:35 pm
Last modified: 08 May, 2021, 08:40 pm

আসন্ন ঈদুল ফিতরের আগে গত দুই মাস ধরে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের জামিন দেওয়ার পদক্ষেপ নিতে প্রধান বিচারপ্তি সৈয়দ মাহমুদ হোসেনকে আহ্বান জানিয়েছেন দেশের ১৮ জন বিশিষ্ট নাগরিক।

পুলিশি হেফাজতে তাদের ওপর নির্যাতন হয়েছে কিনা জানতে তদন্তের দাবিও জানান তারা। 

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে হাজির করা হলেও অধিকাংশ ক্ষেত্রে নিম্ন আদালত তাদের পুলিশ রিম্যান্ডে প্রেরণ করেছে।

পুলিশ তাদের যে সব মামলায় গ্রেপ্তারের কথা জানিয়েছে, তা কয়েক মাস থেকে কয়েক বছরের পুরনো। 

শনিবার প্রধান বিচারপতিকে পাঠানো তাদের চিঠিতে বলা হয়, মামলাগুলো রাজ‣নতিক হয়রানীর জন্য করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। 

"দেশের করোনা পরিস্থিতি ও সামনের ঈদ এবং সর্বোপরি ন্যায়বিচারের স্বার্থে আমাদের সন্তানতুল্য এই ছাত্ররা অবিলম্বে জামিনে মুক্তি পাওয়ার অধিকারী বলে আমরা মনে করি," বলা হয় চিঠিতে। 

চিঠিটিতে স্বাক্ষর করেন সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, ব্যারিস্টার মইনুল হোসেন, হাফিজ উদ্দিন খান, আ. স. ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না,অধ্যাপক পারভীন হাসান, অধ্যাপক দিলারা চৌধুরী, বদিউল আলম মজুমদার, নারীনেত্রী শিরিন হক, লেখক নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ, অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া, অধ্যাপক আসিফ নজরুল, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, ইসতিয়াক আজিজ উলফাত, মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এবং জোনায়েদ সাকি। 

ডিজিটাল নিরাপত্তা আইনে যার বিরুদ্ধে কটুক্তি বা মানহানি করা হয়েছে বলে অভিযোগ আসে, তিনি ছাড়া অন্য কেউ সংক্ষুদ্ধ হয়ে মামলা করতে পারবে না- প্রধান বিচারপতিকে এ ধরনের নির্দেশনা দেওয়ার অনুরোধ করেন তারা। 

নিম্ন আদালতে বিভিন্ন প্রশাসনিক ও পদ্ধতিগত জটিলতার কারণে শিক্ষার্থীরা জামিন লাভ থেকে বঞ্চিত হচ্ছে এমন আশঙ্কা প্রকাশ করেন তারা।

"দেশে আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নেতৃত্ব প্রদান করছেন আপনি," বিচারপতির সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান তারা। 

Related Topics

টপ নিউজ

শিক্ষার্থী / জামিন / প্রধান বিচারপতি / বিশিষ্ট নাগরিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন, তবে মুক্তি পাচ্ছেন না এখনই
  • দুই মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন
  • ৭ মার্চের ভাষণ বাজিয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ইমি জামিনে কারামুক্ত
  • বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ৭ মার্চের ভাষণ বাজিয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ইমির জামিন

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net