Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
ইভ্যালির সিইও ও চেয়ারম্যানের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 September, 2021, 11:55 am
Last modified: 21 September, 2021, 12:25 pm

Related News

  • ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা
  • চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
  • ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা
  • প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড
  • প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড 

ইভ্যালির সিইও ও চেয়ারম্যানের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে।
টিবিএস রিপোর্ট
21 September, 2021, 11:55 am
Last modified: 21 September, 2021, 12:25 pm
ছবি: সালাউদ্দীন আহমেদ/ টিবিএস

ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ধানমন্ডি জোন) সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাসুম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রাহকের দায়ের করা মামলায় তদন্তের দায়িত্বে থাকা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাছে এই রিমান্ড আবেদন করেন। 

তিন দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মোহাম্মদ রাসেল ও তার স্ত্রীকে হাজির করেছে গুলশান থানা পুলিশ।

এর আগে, গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) গুলশান থানায় গ্রাহকের অর্থ আত্মসাতের মামলায় র‍্যাবের এক অভিযানের পর মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনকে গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে ধানমন্ডি থানায় একজন মার্চেন্টের করা অর্থ আত্মসাতের মামলায় মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরীনকে গ্রেপ্তার দেখায় ধানমন্ডি থানা পুলিশ।

গুলশান থানার মামলায় আবারো রিমান্ড না চাইলে, ধানমন্ডি থানা পুলিশ দুইজনকে রিমান্ডে আনার জন্য আদালতে আবেদন করবে বলে জানিয়েছিলেন ডিএমপির ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইহসানুল ফেরদৌস।

Related Topics

টপ নিউজ

ইভ্যালি / ইভ্যালির সিইও রাসেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা
  • চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
  • ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা
  • প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড
  • প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড 

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net