Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
আল-জাজিরার তথ্যচিত্র মন্দ সাংবাদিকতার দৃষ্টান্ত: এডিটরস গিল্ড

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 February, 2021, 02:00 pm
Last modified: 07 February, 2021, 02:02 pm

Related News

  • তাপসের সঙ্গে ফোনালাপ: আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা
  • রাজস্ব বাড়াতে প্রয়োজনীয় সংস্কারে আগ্রহ নেই রাজস্ব বোর্ডের: প্রতিমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সকলের জন্য উপকারী: এডিটরস গিল্ডের গোলটেবিলে বিশিষ্টজনেরা
  • স্বাধীনতাকে হেয় করে প্রথম আলোর প্রকাশিত প্রতিবেদনের নিন্দা এডিটরস গিল্ডের
  • প্রথম আলোর সাংবাদিককে তুলে নেওয়ার ঘটনায় এডিটরস গিল্ডের উদ্বেগ

আল-জাজিরার তথ্যচিত্র মন্দ সাংবাদিকতার দৃষ্টান্ত: এডিটরস গিল্ড

সংগঠনটি মনে করে, রাজনৈতিক উদ্দেশ্যে নির্মিত এ পক্ষপাতদুষ্ট একটি তথ্যচিত্র কোনভাবেই অনুসন্ধানী সাংবাদিকতার দৃষ্টান্ত হতে পারে না।
টিবিএস রিপোর্ট
07 February, 2021, 02:00 pm
Last modified: 07 February, 2021, 02:02 pm

কাতারের আল-জাজিরা চ্যানেলে সম্প্রচারিত বাংলাদেশ সম্পর্কিত 'অল দ্যা প্রাইম মিনিস্টার'স মেন' ডকুমেন্টারিটি সম্পাদকদের বৃহত্তম সংগঠন এডিটরস গিল্ডের দৃষ্টিগোচর হয়েছে। সম্পাদকীয় সংগঠনের অবস্থান থেকে এডিটরস গিল্ড মনে করে, এই ডকুমেন্টারিটি প্রচার করা হয়েছে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এবং অনেক ক্ষেত্রেই সাংবাদিকতার নীতি নৈতিকতা না মেনে। 

পুরো বিষয়টি একটি পরিবারের সদস্যদের নিয়ে, অথচ শিরোনাম করা হয়েছে, 'অল দ্যা প্রাইম মিনিস্টার'স মেন'। বিভিন্ন মাধ্যমে প্রচারিত বিশেষ কিছু অভিযোগের বয়ান দিতে গিয়ে প্রমাণহীনভাবে 'প্রাইম মিনিস্টার'স মেন' টার্মটা ব্যবহার করা মন্দ সাংবাদিকতা বলে দাবি করছে এডিটরস গিল্ড।

সংগঠনটি মনে করে, রাজনৈতিক উদ্দেশ্যে নির্মিত এ পক্ষপাতদুষ্ট একটি তথ্যচিত্র কোনভাবেই অনুসন্ধানী সাংবাদিকতার দৃষ্টান্ত হতে পারে না।

পুরো ডকুমেন্টারিটির ভিত্তি হলো একজন মানুষের কিছু অনানুষ্ঠানিক ও আড্ডার আলাপ, যার কোন গ্রহণযোগ্য প্রমাণ এতে উপস্থাপিত হয়নি। 

হাঙ্গেরি ও ফ্রান্সে মিলিয়ন মিলিয়ন ইউরোর বিনিয়োগের কথা বলা হয়েছে। এর উৎস দেখানো হয়নি। কেবল মুখের কথাতেই বলা হয়েছে সরকারের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে বিরাট অর্থ লেনদেনের কথা। এসব অভিযোগের সমর্থনে ইউরোপীয় ইউনিয়ন কিংবা সংশ্লিষ্ট দেশসমূহের কোনও প্রশাসনিক বক্তব্যও আল-জাজিরা দেয়নি।  
 
সামিকে 'জীবননাশের হুমকি' দেয়া ইমেইলের কোন অরিজিনাল পেইজ ছিল না। ফলে এর সত্যতা নিয়েও প্রশ্ন ওঠে। 

হাঙ্গেরি, ফ্রান্স বা মালয়েশিয়ায় বিচরণকারী হিসেবে যাদের দেখানো হয়েছে, এবং তাদের পাসপোর্ট জালিয়াতি, অন্য কাজের জালিয়াতি, অর্থ পাচার, ইত্যাদি নানা অপরাধের যে বর্ণনা রয়েছে এসব বিষয়ে সেসব দেশের সরকারের দিক থেকে কারও কোনো বক্তব্য না থাকায় এডিটরস গিল্ড এই তথ্যচিত্রের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। 

পুরোটা সময় গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও দেখানো হয়েছে। এটি একটি মান সম্পন্ন সংবাদ মাধ্যম করতে পারে না। যাদের বিরুদ্ধে এত কিছু তাদের বক্তব্য না থাকায় এটি সম্পূর্ণ সাংবাদিকতা পরিপন্থী কাজ হয়েছে। দীর্ঘ দুই বছরের অনুসন্ধানের পর 'তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও বক্তব্য পাওয়া যায়নি' বলাটা অগ্রহণযোগ্য বলে মনে করছে এডিটরস গিল্ড। 

স্পাই ওয়্যার কেনার বিষয়টি সরকারের নিজস্ব নীতি এবং সেটিও যে সত্যিই ইসরায়েলি কোম্পানি থেকে কেনা হয়েছে তার প্রমাণ নেই তথ্যচিত্রে। নাম প্রকাশে অনিচ্ছুক বলে এক প্রকার সাংবাদিকতার মতই এখানে দুজন ইসরায়েলি কর্মকর্তার কথা বলে তাদের ছবি ঢেকে দেয়া হয়েছে। এগুলো নিছক চাতুর্য ছাড়া আর কিছু নয়। 

এক ঘন্টার তথ্যচিত্রে একজন অন্যতম সাক্ষাৎকারদাতা বাংলাদেশের আদালত কর্তৃক দন্ডিত। এডিটরস গিল্ড যৌক্তিক প্রমাণ দিয়ে সাংবাদিকতার স্বার্থে যেকোন সংবাদ বা আনুষ্ঠানকে স্বাগত জানায়। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কিছু প্রচারিত হলে তা প্রকারান্তরে গণতন্ত্র ও সাংবাদিকতা উভয়কেই ক্ষতিগ্রস্ত করে।

Related Topics

টপ নিউজ

এডিটরস গিল্ড / আল জাজিরা অনুসন্ধান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
    ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

Related News

  • তাপসের সঙ্গে ফোনালাপ: আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা
  • রাজস্ব বাড়াতে প্রয়োজনীয় সংস্কারে আগ্রহ নেই রাজস্ব বোর্ডের: প্রতিমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সকলের জন্য উপকারী: এডিটরস গিল্ডের গোলটেবিলে বিশিষ্টজনেরা
  • স্বাধীনতাকে হেয় করে প্রথম আলোর প্রকাশিত প্রতিবেদনের নিন্দা এডিটরস গিল্ডের
  • প্রথম আলোর সাংবাদিককে তুলে নেওয়ার ঘটনায় এডিটরস গিল্ডের উদ্বেগ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

3
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

4
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

6
২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net