Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
আল্লামা শফী আর নেই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 September, 2020, 07:20 pm
Last modified: 18 September, 2020, 10:14 pm

Related News

  • আহমদ শফীর মৃত্যুতে হেফাজতের ৪৩ নেতার সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ
  • আহমদ শফীর জানাজা ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার
  • আন্দোলনের মুখে আল্লামা শফীর পদত্যাগ
  • হেফাজতের আমির আল্লামা শফীর কার্যালয় ভাঙচুর

আল্লামা শফী আর নেই

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর।
টিবিএস রিপোর্ট
18 September, 2020, 07:20 pm
Last modified: 18 September, 2020, 10:14 pm
আল্লামা শাহ আহমদ শফী। ফাইল ফটো

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী মারা গেছেন। রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হেফাজত নেতা আনম আহমাদ উল্লাহ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে আল্লামা শফীর বয়স হয়েছিল ১০৩ বছর।

দেশের শীর্ষ এই কওমি আলেমের (ধর্মীয় পণ্ডিত) মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও বেদনা প্রকাশ করেছেন।

এর আগে, হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন আল্লামা শফী। রাতে অ্যাম্বুলেন্সে করে তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকদের পরামর্শে শুক্রবার বিকেলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আল্লামা শাহ আহমদ শফী দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত কয়েক মাসে শারীরিক নানা জটিলতা নিয়ে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।

জানাজা ও দাফন

হেফাজত আমির আল্লামা শফীর মৃতদেহ হাসপাতাল থেকে ঢাকার ফরিদাবাদ মাদরাসায় গোসল-কাফনের জন্য নেওয়া হয়েছে। রাতে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় তার মৃতদেহ নেওয়া হবে।

আল্লামা শফীর জানাজা শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় হাটহাজারী মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন তার ছেলে আনাস মাদানী।

এর আগে, শনিবার ফজর নামাজের পর থেকে জোহর নামাজ পর্যন্ত ওই মাদরাসার কনযুদ্দাকায়েক শ্রেণিকক্ষে তার মৃতদেহ রাখা হবে। এ সময় আগতরা তাকে শেষ দেখা দেখতে পাবেন।

জানাজা শেষে মাদরাসা ক্যাম্পাসের অভ্যন্তরে বায়তুল আতিক জামে মসজিদের সামনের কবরস্থানে তাকে দাফন করা হবে।

Related Topics

টপ নিউজ

আল্লামা আহমদ শফী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • আহমদ শফীর মৃত্যুতে হেফাজতের ৪৩ নেতার সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ
  • আহমদ শফীর জানাজা ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার
  • আন্দোলনের মুখে আল্লামা শফীর পদত্যাগ
  • হেফাজতের আমির আল্লামা শফীর কার্যালয় ভাঙচুর

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net