Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
আ.লীগ থেকে আজীবন বহিষ্কৃত হলেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 November, 2021, 08:30 pm
Last modified: 19 November, 2021, 08:55 pm

Related News

  • বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত
  • দায় স্বীকার করে এগিয়ে এলে আ. লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব: তথ্য উপদেষ্টা
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করতে পারলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • যাত্রবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ: বিস্ফোরক ও ৯ হাজার মুখোশসহ গ্রেপ্তার যুবলীগ নেতা

আ.লীগ থেকে আজীবন বহিষ্কৃত হলেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি কটূক্তি করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে  
টিবিএস রিপোর্ট
19 November, 2021, 08:30 pm
Last modified: 19 November, 2021, 08:55 pm
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ফাইল ছবি

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি কটূক্তি করায় আওয়ামী লীগের গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এজন্য তাকে এর আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এবার দলে প্রাথমিক সদস্যপদ বাতিলের পাশাপাশি দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ।   

আজ শুক্রবার (১৯ নভেম্বর) শাসক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ নেতারা এসময় উপস্থিত ছিলেন।

সম্প্রতি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদদের কটূক্তি করা জাহাঙ্গীর আলমের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা-কর্মীরা গাজীপুরের বেশ কয়েকটি স্থানে তাকে দল থেকে বহিস্কারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন। এসময় তাকে মেয়র পদ থেকে পদত্যাগের দাবিও তোলা হয়। 

তবে জাহাঙ্গীর আলম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ ভিডিওতে তার মন্তব্য সম্পাদনা করে ভুলভাবে উপস্থাপন করেছে। এর ব্যাখ্যা চেয়ে গত ৩ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় আওয়ামী লীগ। নোটিশের জবাবে গাজীপুর সিটি মেয়র দলের কাছে ক্ষমাপ্রার্থনা করেছিলেন। 

Related Topics

টপ নিউজ

গাজীপুরের মেয়র / মোহাম্মদ জাহাঙ্গীর আলম / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত
  • দায় স্বীকার করে এগিয়ে এলে আ. লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব: তথ্য উপদেষ্টা
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করতে পারলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • যাত্রবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ: বিস্ফোরক ও ৯ হাজার মুখোশসহ গ্রেপ্তার যুবলীগ নেতা

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net