Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
আর্থিক অনিয়মে দিশা হারিয়েছে ঢাকায় দশ স্কুল নির্মাণের উদ্যোগ

বাংলাদেশ

মীর মোহাম্মদ জসীম
29 November, 2020, 06:00 pm
Last modified: 29 November, 2020, 06:07 pm

Related News

  • প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম সওজ কার্যালয়ে দুদকের অভিযান
  • ‘২ কোটি টাকার নিচে নেব না’—লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ছড়াল ফেসবুকে
  • স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী তলবের সিদ্ধান্ত দুদকের
  • দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড
  • ১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

আর্থিক অনিয়মে দিশা হারিয়েছে ঢাকায় দশ স্কুল নির্মাণের উদ্যোগ

গত ১০ মার্চ প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর আটমাস কেটে গেছে, কিন্তু এখনও কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।
মীর মোহাম্মদ জসীম
29 November, 2020, 06:00 pm
Last modified: 29 November, 2020, 06:07 pm
প্রতীকী ছবি

রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকায় ১০টি সরকারি বিদ্যালয় নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু, শুরু থেকেই আর্থিক অব্যবস্থাপনার অভিযোগ ওঠা বহুল আলোচিত প্রকল্পটিতে এসময়ে মাত্র ২ শতাংশ অগ্রগতি হয়েছে।
 
ইতোপূর্বে, শিক্ষা মন্ত্রণালয় ভূমি ক্রয়ের সময় অনিয়মের অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে ২০১৯ সালে প্রকল্প পরিচালক কর্মকর্তাকে ওএসডি করে। 

মন্ত্রণালয় এখন প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়াতে চাইছে। সে লক্ষ্যে একটি সংশোধিত বাজেট তৈরির কাজও এগিয়ে চলছে বলে ইতোপূর্বে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গত ১০ মার্চ এই সিদ্ধান্ত নেওয়ার পর পেরিয়ে গেছে আরও আট মাস, কিন্তু সে উদ্যোগেও অগ্রগতি প্রায় নেই বললেই চলে।  

এরমধ্যেই আবার প্রকল্পের জন্য নতুন পরিচালক কর্মকর্তা নিয়োগ দিতে চলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক এটি নিশ্চিত করে বলেন, নতুন পরিচালক প্রকল্প সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করবেন। তিনি  জানান, ঢাকা এবং এর আশেপাশের এলাকায় মানসম্মত শিক্ষার চাহিদা বাড়ার কারণেই শিক্ষা মন্ত্রণালয় এ উদ্যোগ নেয়। 

প্রকল্পের প্রথম দফা উদ্যোগের পক্ষ নিয়ে গোলাম ফারুক বলেন, এটা (প্রকল্প পরিচালককে ওএসডি করা) ভুল বার্তা দেয়। মন্ত্রণালয় তাকে ওএসডি'তে পাঠালেও তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের কোনো প্রমাণ পায়নি। 

তবে প্রকল্প পরিচালক বাস্তবায়নে আরও সচেতন হতে পারতেন বলে তিনি মন্তব্য করেন।

শিক্ষা মন্ত্রণালয় ২০১৭ সালে প্রধান শিক্ষকদের আবাসিক সুবিধাসহ ১০টি উচ্চ বিদ্যালয় এবং প্রতিটি বিদ্যালয়ের জন্য একটি শহীদ মিনার স্থাপনের জন্য প্রকল্পটি চালু করেছিল।

প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল ৬৭৩ কোটি টাকা, যার মধ্যে ৪০০ কোটি টাকা ভূমি অধিগ্রহণ আর বাকি টাকা ভবন নির্মানের জন্য নির্ধারিত হয়।

২০১৯ সালে অনিয়মের অভিযোগ পাওয়ার পরে এই প্রকল্পের জন্য একটি সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (আরডিপিপি) বাতিল করা হয় বলে মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে।

অভিযোগ আছে শিক্ষা মন্ত্রণালয়ের প্রভাশালী কিছু কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে প্রকল্প কর্মকর্তারা জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির (একনেক) পাস করা প্রকল্পটির আরডিপিপি বাড়িয়ে ১,১২৪ কোটি টাকা করার চেষ্টা করেন। যা মূল বরাদ্দের চাইতেও ৬৭ শতাংশ বেশি।  

তবে কেন্দ্রীয় তত্ত্বাবধান ও মূল্যায়ন কমিটি এর বিরুদ্ধে রায় দেওয়ার সাথে সাথে তাদের চেষ্টা ব্যর্থ হয়।

কাজী মনিরুল ইসলামের সভাপতিত্বে কমিটির প্রথম বৈঠকে আরডিপিপিকে আরও সংশোধন করার জন্য বলা হয়। এরপরই, বন্ধ হয় প্রকল্পের ব্যয় বৃদ্ধির প্রক্রিয়া।

স্কুল প্রকল্পে মারাত্মক অনিয়মের বিষয়টি গত বছর দেশের বহুল আলোচিত ঘটনায় পরিণত হয়েছিল। এরপর শিক্ষা মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের বিরুদ্ধে তহবিল আত্মসাতের অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করে।

তবে কমিটি এবিষয়ে কোনও প্রমাণ পায়নি।

ইতোপূর্বে শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে গত ২০ সেপ্টেম্বর আয়োজিত এক ভার্চুয়াল বৈঠকে প্রকল্প পরিচালক জানান, (আত্মসাতের অভিযোগ থাকা) ১৩ কোটি টাকা আসলে ভূমি ক্রয় এবং অন্যান্য পরিচালনা খাতে ব্যয় করা হয়েছে।  

১০টির মধ্যে মাত্র দুই খণ্ড জমির জন্য দলিলাদি প্রস্তুত করা হয়েছে, বাকিগুলোর নথিপত্র প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু, বৈঠকে যোগ দেওয়া সূত্ররা জানিয়েছে, ভবন নির্মাণের জন্য এখনও প্রকল্পটি কোনো জমি পায়নি। 

সভায় প্রধান শিক্ষকদের আবাসিক ভবন তৈরির পরিবর্তে প্রতিটি স্কুলে একটি করে ব্যয়ামাগার তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়।

প্রকল্প পরিচালক ড. মো. আমিরুল ইসলাম বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, জমি অধিগ্রহণের ক্ষেত্রে জটিলতায় প্রকল্পটি বিলম্বিত হয়েছে। 

তিনি দাবি করেন, ''আমি কোনো অনিয়মের সঙ্গে জড়িত ছিলাম না। কিন্তু একদল দুর্নীতিবাজ লোক ষড়যন্ত্রের মাধ্যমে মন্ত্রণালয়কে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্ররোচিত করে।'' 

''আসলে এই জাতীয় প্রকল্পের সুষ্ঠুভাবে বাস্তবায়নে কমপক্ষে ১০ বছর সময় লাগে। আমরা মেয়াদ আরও তিন বছর বাড়ানোর উদ্যোগ নিয়েছিলাম। তবে, এরমধ্যেই গণ্ডগোল বেঁধে যায়,'' আমিরুল ইসলাম যোগ করেন। 

যে ১০ টি বিদ্যালয়টি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো হলো: কেরানীগঞ্জে পস্মদী সরকারি উচ্চ বিদ্যালয়, খিলক্ষেতে জোয়ারশাহারা সরকারি উচ্চ বিদ্যালয়, আশুলিয়ায় বাইপাইল সরকারি উচ্চ বিদ্যালয়, সাভারে হেমায়েতপুর সরকারি উচ্চ বিদ্যালয়, বাড্ডায় সাঁতারকুল সরকারি উচ্চ বিদ্যালয়, সাভারে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়, ধামরাই সরকারি উচ্চ বিদ্যালয়, সিদ্ধিরগঞ্জে জলকুড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, মৌচাক সরকারি উচ্চ বিদ্যালয় এবং রূপগঞ্জে পূর্বাচল সরকারি উচ্চ বিদ্যালয়।   

Related Topics

টপ নিউজ

শিক্ষা মন্ত্রণালয় / সরকারি উচ্চ বিদ্যালয় নির্মাণ / দুর্নীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • প্রতীকী ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি
  • ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
    'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

Related News

  • প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম সওজ কার্যালয়ে দুদকের অভিযান
  • ‘২ কোটি টাকার নিচে নেব না’—লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ছড়াল ফেসবুকে
  • স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী তলবের সিদ্ধান্ত দুদকের
  • দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড
  • ১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি

2
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

3
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

4
প্রতীকী ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি

6
ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net