Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
আমেরিকান, জাপানিদের চেয়েও বেশি খাবার অপচয় করেন বাংলাদেশিরা

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
06 March, 2021, 09:20 pm
Last modified: 06 March, 2021, 09:19 pm

Related News

  • উপসাগরীয় দেশগুলোর পানি সরবরাহে হুমকি, খাদ্যদ্রব্যের দাম বাড়ার আশঙ্কা
  • উপসাগরীর দেশগুলোর খাদ্য নিরাপত্তাকে পরীক্ষায় ফেলে দিয়েছে ইরান যুদ্ধ
  • সরকার বলছে গ্যাস সরবরাহ বাড়ানো সম্ভব নয়: বোরো মৌসুমে সার সংকটের আশঙ্কা
  • দেশে অনেক সংস্কার হয়, কিন্তু জনগণ ফল পায় না: আমীর খসরু
  • আমদানিকৃত বীজে বাংলাদেশের ক্রমবর্ধমান নির্ভরতা খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে

আমেরিকান, জাপানিদের চেয়েও বেশি খাবার অপচয় করেন বাংলাদেশিরা

‘ফুড ওয়েস্ট ইনডেক্স রিপোর্ট ২০২১’ শিরোনামের একটি প্রতিবেদনটি যৌথভাবে প্রকাশ করেছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবং যুক্তরাজ্যভিত্তিক এনজিও- ডব্লিউআরএপি যাতে উঠে এসেছে এ তথ্য।
টিবিএস ডেস্ক
06 March, 2021, 09:20 pm
Last modified: 06 March, 2021, 09:19 pm

একজন বাংলাদেশি নাগরিক বছরে গড়ে ৬৫ কেজি খাবার অপচয় করেন যা বিশ্বের অনেক ধনী দেশের নাগরিকদের তুলনায় বেশি। 

গত বৃহস্পতিবার (৪ মার্চ) প্রকাশিত জাতিসংঘের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনটিতে বলা হয়, রাশিয়ার একজন নাগরিক বছরে গড়ে ৩৩ কেজি, যুক্তরাষ্ট্রের নাগরিক ৫৯ কেজি, আয়ারল্যান্ডের নাগরিক ৫৫ কেজি এবং জাপানের একজন নাগরিক ৬৪ কেজি খাবার অপচয় করেন। 

সেখানে বলা হয়, প্রতিবছর বাংলাদেশে গৃহস্থালী পর্যায়ে ১০ দশমিক ৬১ মিলিয়ন খাবার অপচয় হয়। 

প্রতিবেদনটির তথ্য অনুযায়ী, প্রত্যেক ঘরে একজন ব্যক্তি দ্বারা খাবার অপচয়ের পরিমাণ নিউজিল্যান্ডে ৬১ কেজি, নেদারল্যান্ডসে ৫০ কেজি, বেলজিয়ামে ৫০ কেজি এবং অস্ট্রিয়ায় ৩৯ কেজি। 

'ফুড ওয়েস্ট ইনডেক্স রিপোর্ট ২০২১' শিরোনামের এই প্রতিবেদনটি যৌথভাবে প্রকাশ করেছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবং যুক্তরাজ্যভিত্তিক এনজিও- ডব্লিউআরএপি। 

গবেষণার আনুমানিক হিসেব অনুযায়ী, ২০১৯ সালে সারা বিশ্বের সব বাসস্থান, প্রতিষ্ঠান, দোকান এবং রেস্তোরাঁয় প্রায় ৯৩১ মিলিয়ন টন খাবার নষ্ট হয়েছে যা ভোক্তাদের ব্যবহারযোগ খাবারের ১৭ শতাংশ। 

নষ্ট হওয়া খাবারের ৬১ শতাংশই হয় গৃহস্থালী পর্যায়ে। এছাড়া ফুড সার্ভিসের ক্ষেত্রে নষ্ট হয় ২৬ শতাংশ এবং খুচরা দোকানে নষ্ট হয় ১৩ শতাংশ। 

বাড়িগুলিতে মাথাপিছু অপচয় করা খাদ্যের পরিমাণ সারা বিশ্বে গড়ে ৭৪ কেজি বলে উঠে এসেছে ওই প্রতিবেদনে, যেখানে নিম্ন মধ্যম আয়ের দেশগুলির পরিবারগুলি ৯১ কেজি নষ্ট করে, উচ্চ-মধ্যম আয়ের দেশগুলির প্রত্যেক নাগরিক বছরে খাবার অপচয় করে গড়ে ৭৯ কেজি করে।

ধনী দেশগুলোতে খাবার অপচয়কে একটি বড় সমস্যা হিসেবে বিবেচনা করা হয়।

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে খাবার অপচয়ের পরিমাণ

দক্ষিণ এশিয়ার দেশ ভারতের প্রত্যেক পরিবারের একেকজন ব্যক্তি বছরে গড়ে ৫০ কেজি করে খাবার অপচয় করে, যা দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সর্বনিম্ন।

মালদ্বীপে, প্রতি বছর পরিবার পর্যায়ে জনপ্রতি ৭১ কেজি খাবার নষ্ট হয়। আফগানিস্তানে এই পরিমাণ ৮২ কেজি, নেপাল ও ভুটানে ৭৯ কেজি, শ্রীলঙ্কায় ৭৬ কেজি এবং পাকিস্তানে ৭৪ কেজি।  
 

Related Topics

টপ নিউজ

খাদ্য অপচয় / খাদ্য সঙ্কট / খাদ্য নিরাপত্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • উপসাগরীয় দেশগুলোর পানি সরবরাহে হুমকি, খাদ্যদ্রব্যের দাম বাড়ার আশঙ্কা
  • উপসাগরীর দেশগুলোর খাদ্য নিরাপত্তাকে পরীক্ষায় ফেলে দিয়েছে ইরান যুদ্ধ
  • সরকার বলছে গ্যাস সরবরাহ বাড়ানো সম্ভব নয়: বোরো মৌসুমে সার সংকটের আশঙ্কা
  • দেশে অনেক সংস্কার হয়, কিন্তু জনগণ ফল পায় না: আমীর খসরু
  • আমদানিকৃত বীজে বাংলাদেশের ক্রমবর্ধমান নির্ভরতা খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net