Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
আমিরাতকে বাংলামতি চাল, সবজি এবং মৌসুমি ফল উপহার দিল বাংলাদেশ

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
01 May, 2020, 03:50 pm
Last modified: 01 May, 2020, 05:15 pm

Related News

  • বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধবিরতি: বাংলাদেশের জন্যও স্বস্তির কারণ
  • চলতি মূলধন হিসেবে ৮ শতাংশ সুদে অফশোর ডলার ঋণ পাবেন রপ্তানিকারকরা
  • নতুন সরকারের সাথে কাজ করতে চায় ভারত; অংশীদারত্ব বাড়াতে একমত দুই দেশ

আমিরাতকে বাংলামতি চাল, সবজি এবং মৌসুমি ফল উপহার দিল বাংলাদেশ

গতকাল বৃহস্পতিবার পাঠানো কৃষিপণ্যগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে উপহার হিসাবে পাঠানো হয়। উপহার দেওয়া পণ্যের মধ্যে চাল ছাড়া আরও ছিল; টাটকা তরমুজ, আনারস, ওকরা, আলু, পটল, শসা এবং আরও কয়েক প্রকারের সবজি।
টিবিএস ডেস্ক
01 May, 2020, 03:50 pm
Last modified: 01 May, 2020, 05:15 pm

সংযুক্ত আরব আমিরাতকে উন্নত মানের বাংলামতি চাল, সবজি এবং মৌসুমী ফল উপহার পাঠিয়েছে বাংলাদেশ। 

গতকাল বৃহস্পতিবার ইতিহাদ এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে করে এসব পণ্য পাঠানো হয়।

বাংলামতি চাল দেশের কৃষি বিজ্ঞানীদের আবিষ্কৃত নতুন ধরনের উন্নত জাতের চাল।   

উপহার দেওয়া পণ্যের মধ্যে এই চাল ছাড়া আরও ছিল; টাটকা তরমুজ, আনারস, ওকরা, আলু, পটল, শসা এবং অন্যান্য সবজি ও ফল। 

সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে পণ্যতালিকা সম্পর্কে জানা গেছে।

কৃষিমন্ত্রী ডা. আব্দুল রাজ্জাকের নির্দেশে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউড (বিআরআরআই) বাংলামতি চাল সরবরাহ করে। আর বাকি পণ্য কৃষি মন্ত্রণালয় দিয়েছে।  

এর আগে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক বৈঠকে- কৃষিখাতে অভাবনীয় সাফল্যের প্রেক্ষিতে বাংলাদেশের অতিরিক্ত খাদ্য উৎপাদন সক্ষমতা তুলে ধরেছিলেন।  

চলতি বছরের জানুয়ারিতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। 

জানুয়ারিতেই আবুধাবিতে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন আমিরাতের বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান শেখ হাম্মাদবিন জায়েদ আল নাহিয়ান। তিনি প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশ থেকে চাল আমদানির আগ্রহও প্রকাশ করেছিলেন। 

গতকাল পাঠানো কৃষিপণ্যগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে উপহার হিসাবে পাঠানো হয়। এসব উপহার যারা পেয়েছেন তারা হলেন;  সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট, দুবাইয়ের প্রধানমন্ত্রী ও শাসক, আবুধাবির প্রধান যুবরাজ (বা পরবর্তী শাসক), আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী, মানবসম্পদ মন্ত্রী এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। 

দুই দেশের মধ্যে বিদ্যমান ভ্রাতৃপ্রতিম সম্পর্কের নিদর্শন স্বরূপ এসব উপহার পাঠানো হয়।     

পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে বিদেশের বাজারে দেশে উৎপাদিত অতিরিক্ত কৃষিপণ্য রপ্তানির বাজার খুঁজছে। বিশেষ করে মৌসুমি ফল, টাটকা সবজি এবং মাংস রপ্তানি করতে চায় সরকার।

Related Topics

টপ নিউজ

সংযুক্ত আরব আমিরাত / বাংলাদেশ / পররাষ্ট্রমন্ত্রী / প্রধানমন্ত্রীর উপহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধবিরতি: বাংলাদেশের জন্যও স্বস্তির কারণ
  • চলতি মূলধন হিসেবে ৮ শতাংশ সুদে অফশোর ডলার ঋণ পাবেন রপ্তানিকারকরা
  • নতুন সরকারের সাথে কাজ করতে চায় ভারত; অংশীদারত্ব বাড়াতে একমত দুই দেশ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net