Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
আবরারের জন্মদিনে ছোট ভাইয়ের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2020, 06:00 pm
Last modified: 12 February, 2020, 06:49 pm

Related News

  • নির্বাচিত হলে জামায়াত কোনো প্রতিশোধ নেবে না: শফিকুর রহমান
  • আবরারের স্তম্ভ নির্মাণের ব্যয় নিয়ে অনেকের গাত্রদাহ ও সমালোচনা দেখেছি: আসিফ
  • তিনটি শক্তি বাংলাদেশে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে: সালাহউদ্দিন
  • আবরার ফাহাদ স্মরণে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন
  • আবরার ফাহাদ হত্যামামলায় হাইকোর্টের রায়: এরপর যা হবে

আবরারের জন্মদিনে ছোট ভাইয়ের আবেগঘন স্ট্যাটাস

জন্মদিনে আবরার ফাহাদকে নিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেছেন তার ছোটভাই কুষ্টিয়া সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী আবরার ফাইয়াজ।
টিবিএস রিপোর্ট
12 February, 2020, 06:00 pm
Last modified: 12 February, 2020, 06:49 pm
৭ অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের নির্যাতনে মারা যান ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলে ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদের জন্মদিন আজ।

তার জন্মদিনে তাকে নিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেছেন তার ছোটভাই কুষ্টিয়া সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী আবরার ফাইয়াজ। 

স্ট্যাটাসে তিনি লেখেন, “১২ ফেব্রুয়ারী ১৯৯৮। রাত ৯টার কাছাকাছি কুষ্টিয়ার একটা হাসপাতালে জন্ম হয় ‘আবরার ফাহাদ রাব্বি’র। আজকে তার ২২ বছর পূর্ণ হতো কিন্তু তা তো আর হলো না।”

নিজেদের জন্মদিন পালনে দুইভাইয়ের যে মনস্তাত্বিক বাধা তা স্ট্যাটাসে তুলে ধরেন ফাইয়াজ।

“শুনেছি ছোট বেলায় জন্মদিন পালন করা হতো আমাদের, কিন্তু বড় হওয়ার পর কখনো আর জন্মদিন করা হয়নি। ভাইয়া এইগুলা পছন্দ করতো না, তাই সাধারণত বাড়ির ভিতরেই আমরা ৩ জন মিলে কিছু করতাম। কিন্তু বড় হওয়ার সাথে সেটা শুধুই তারিখে পরিণত হয়। আমাদের ভেতরে ভালো মিল থাকলেও কখনো লজ্জাতে ভাইয়াকে জন্মদিনের উইশ ও করা হয় নি, ও করতে পছন্দ করতো না, কখনো করলেও খুশি হতো কিন্তু লজ্জায় তা প্রকাশ না করে একটা সিরিয়াস ভাব নিতো। মাঝে মাঝে হয়তো আম্মু কেক কিনে আনতো সেটাই দুইজন কাটতাম।। আর আম্মু রান্না করতো কিছু।”

বেঁচে থাকলে আবরার হয়তো এই জন্মদিনটিও উদযাপন করতো না উল্লেখ করে ফাইয়াজ লেখেন, “আজকে ৪ মাস হয়ে গেল, ও আর নেই আমাদের মাঝে, বেঁচে থাকলে হয়তো আজকেও কিছু হতো না, হয়তো শুধু বন্ধুদের ট্রিট দিতো, একসঙ্গে কেক কাটতো। কিন্তু সময় থাকতে তো আমরা মূল্য বুঝিনা, তাই এখন এই তারিখ গুলায় তোর অস্তিত্বের সাথে জড়িয়ে গেছে।”

“শুধু একটা কথায় বলবো, যেখানে থাকিস ভালো থাকিস ভাইয়া। কখনো তো জন্মদিন এ কিছু করতে পারলাম না।”

Related Topics

টপ নিউজ

আবরার ফাহাদ / আবরারের পরিবার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • নির্বাচিত হলে জামায়াত কোনো প্রতিশোধ নেবে না: শফিকুর রহমান
  • আবরারের স্তম্ভ নির্মাণের ব্যয় নিয়ে অনেকের গাত্রদাহ ও সমালোচনা দেখেছি: আসিফ
  • তিনটি শক্তি বাংলাদেশে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে: সালাহউদ্দিন
  • আবরার ফাহাদ স্মরণে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন
  • আবরার ফাহাদ হত্যামামলায় হাইকোর্টের রায়: এরপর যা হবে

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net